1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম
রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের অবৈধ ৭ কর্মকর্তা ও কর্মচারী বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ কুয়েত ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালালো ইরান আজ থেকে চালু ভারতের পর্যটন ভিসা, যেভাবে করবেন আবেদন একচেটিয়া আধিপত্যে জয় নিয়ে গ্রুপপর্ব শেষ করল আর্জেন্টিনা মাদারীপুরে পুলিশ পরিচয়ে ইজিবাইক ছিনতাই চক্রের চাকুরীচ্যুত সেনা ও পুলিশ সদস্য ২ জনসহ মোট গ্রেফতার-৩ ফরিদপুরে ছাত্র শিবিরের মাদক বিরোধী সাইকেল র‍্যালি একের পর এক হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রশংসায় ভাসছেন লক্ষীছড়ি থানার এএসআই রাফিদুল ইসলাম শ্রীপুরে ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদককে পিটিয়ে আহত করতে হবে এনআইডি নবায়ন,মেয়াদ ও ফি কত? আর্জেন্টিনা-ব্রাজিলসহ নকআউটে ২৭ দল,দেখুন কবে কোন দলের খেলা দেম্বেলের হ্যাটট্রিকে উড়ে গেল হালান্ডের নরওয়ে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে চন্ডিপুরে র‍্যালি ও আলোচনা সভা ব্যক্তিগত সফরে গিয়ে গণসংবর্ধনা পেলেন মাদারীপুর সদর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের,ছেলের ঘরে হলো না ঠাঁই রুহিয়া উপজেলায় গুপ্ত জামাত,এখন ইউনিয়ন বিএনপির নেতা চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ সিরাজগঞ্জ যমুনাচরে লাল সোনা খ্যাত মরিচের বাম্পার ফলন টেকসই উন্নয়ন ও সুশাসন নিশ্চিতকল্পে ২০টি তরুণ সামাজিক সংগঠন নিয়ে মাদারীপুরে কর্মশালা অনুষ্ঠিত তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে বন্ধ হয়ে যাওয়া রাস্তার পুনঃসংস্কার কাজের শুরু হাতীবান্ধায় ছাত্রশিবিরের উদ্যোগে এইচএসসি-আলিম পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান ও শিক্ষা উপকরণ বিতরণ চরফ্যাশনে দক্ষিণ আইচা কলেজের-২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত উলিপুরে ‘কমিউনিটি অ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস অ্যান্ড নেটওয়ার্কিং’ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত মৌলভীবাজার চাঁদনী ঘাট ব্রিজ,সারা পৃথিবীতে উড়বে একদিন অপহরণের পর ধর্ষণের দায়ে মাদারীপুরে যুবকের ১৪ বছর কারাদন্ড জোড়া ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় ২০টি আফটারশক,১ লাখের বেশি মৃত্যুর শঙ্কা! সংসদে কুরআনের যে আয়াতের ব্যাখ্যা নিয়ে বাগ্‌বিতণ্ডা ও হট্টগোল অস্ত্র মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার তারেক রহমানের বেইজিং সফর ভারতীয় মিডিয়ার কড়া সমালোচনায় চীনা সংবাদমাধ্যমের ৪ মোবাইল অপারেটরের কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা ব্রাজিলের সামনে তিন পথের রোডম্যাপ, কোন সমীকরণে কী?

শক্তিশালী ইন্দোনেশিয়াকে রুখে দিলো বাংলাদেশ দল

  • প্রকাশিত: রবিবার, ১ জুন, ২০২৫
  • ২০৩ বার পড়া হয়েছে

 ক্রীড়া প্রতিবেদক:

প্রথমবারের মতো  শক্তিশালী ইন্দোনেশিয়ার বিপক্ষে দারুণ খেলেছে বাংলাদেশ। চোখে চোখ রেখে লড়েছেন বাংলাদেশ নারী দলের ফুটবলাররা। শেষ দিকে ভাগ্যকেও পাশে পেয়েছে ঋতুপর্ণা-আফঈদারা। আক্রমণে অধিপত্য ধরে রাখলেও শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছেড়েছে পিটার জেমস বাটলারের দল।

শনিবার (৩১ মে) জর্ডানের আম্মানের কিং আবদুল্লাহ স্টেডিয়ামে প্রথম প্রীতি ম্যাচে ইন্দোনেশিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ নারী দল। আগামী মঙ্গলবার সফরে দ্বিতীয় ম্যাচে স্বাগতিক জর্ডানের মুখোমুখি হবে পিটার জেমস বাটলারের দল। ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের (১৩৩তম) চেয়ে ৩৯ ধাপ এগিয়ে থাকা ইন্দোনেশিয়ার (৯৪তম) বিপক্ষে শুরু থেকে আত্মবিশ্বাসী ফুটবল খেলেছে ঋতুপর্ণারা।

পরিসংখ্যানে দেখা যায়, ম্যাচে ইন্দোনেশিয়া গোলের জন্য ৯ শটের মাত্র ৪টি লক্ষ্যে রাখতে পারে। বাংলাদেশ ১৫টি শটের ৭টি রাখে লক্ষ্যে, তবুও মেলেনি গোল। দুবারের উইমেন’স সাফ জয়ী রুপনা ছিলেন পোস্টে বিশ্বস্ত দেয়াল হয়ে। ৮০তম মিনিটে ওক্তাভিয়ানি রেভার শট বাঁ দিকে ঝাঁপিয়ে কোনোমতে আটকান তিনি। একটু পর পাল্টা আক্রমণে ওঠা ঋতুপর্ণা চামকা শট নেওয়ার আগেই ক্লিয়ার করেন ইন্দোনেশিয়ার এক ডিফেন্ডার।

৮৭তম মিনিটে ঋতুপর্ণার ফ্রি কিক অল্পের জন্য পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। হতাশায় মুখ ঢাকেন ডাগআউটে থাকা কোচ, কোচিং স্টাফরা।

আক্রমণ আটকাতে পোস্ট ছেড়ে বেরিয়ে এসেছিলেন রুপনা, কিন্তু সতীর্থের পাস ধরে ক্লাওদিয়া আলেকসান্দারা ফাঁকা পোস্টে শট নিলেও বল পোস্ট কাঁপিয়ে ফেরে। একটু পরই ইন্দোনেশিয়া জালে বল জড়ালেও অফসাইডের কারণে পায়নি গোল। এর পরপরই বাজে শেষের বাঁশি।

উল্লেখ্য, আগামী জুন-জুলাইয়ে মিয়ানমারে হতে যাওয়া উইমেন’স এশিয়ান কাপের বাছাই সামনে রেখে জর্ডান সফর করছে বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট