1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গণসংবর্ধনা দেওয়ার উদ্যোগ নিয়ে মতবিনিময় সভা বীরগঞ্জে মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে ভ্রাম্যমান আদালতের সাজা মানিকগঞ্জে লিকুইড মেডিকেল অক্সিজেনর লরির সাথে মুখোমুখি সংঘর্ষ শুরু হলো সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ৭ দিনের ছুটি বীরগঞ্জ পৌর এলাকায় টুংটাং শব্দে মুখর কামারপাড়া, বাড়ছে ঈদ বাজারের চাপ পশ্চিমবঙ্গে ঈদের ছুটি কমিয়ে দিল শুভেন্দুর সরকার ঘোড়াঘাটে সামনে কোরবানী ঈদে ব্যস্ত হয়ে উঠেছে কামারপল্লী পে স্কেল নিয়ে সরকার চুপ, আসলে পরিকল্পনা কী? ডিএনসির অভিযানে গাঁজাসহ গ্রেফতার-৩ ধামরাই উপজেলা সেন্টাল প্রেস ক্লাবের পরিচিতি ও মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত চীনে গ্যাস খনিতে বিস্ফোরণ, নিহত-৯০ মাদারীপুর জেলা পুলিশের ‘মাষ্টার প্যারেড’, মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ঘোড়াঘাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-৩ ৯ম পে স্কেল: এলো আরেক সুখবর মিঠাপুকুরে খামার ছাড়াও হাটে হাটে চলছে কোরবানির পশুর বেচা-কেনা,সংকট নেই উদ্বৃত্ত আছে এখনও ২৩৭১৫ টি পশু জনসচেতনতা বাড়াতে ডিএনসির মাদকবিরোধী প্রচারণা মাদারীপুরে টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিতকল্পে সামাজিক প্রতিরোধ জোরদারে মতবিনিময় সভা অনুষ্ঠিত জুমার দিনের যে ১৫ আমল মহানবী (সা.)-এর জীবনে পাওয়া যায় আজ থেকে ঈদের ফিরতি টিকিট বিক্রি হচ্ছে শিবগঞ্জে প্যান্টের গোপন পকেটে ইয়াবাসহ বাসযাত্রী আটক

নান্দাইলের বিএনপির নবনির্বাচিত আহবায়ক ইয়াসের খান চৌধু্রী কে র্সংবর্ধনা

  • প্রকাশিত: শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ২১৬ বার পড়া হয়েছে

নান্দাইল প্রতিনিধিঃ

নান্দাইল উপজেলা বিএনপির আহবায়ক ইয়াসের খান চৌধুরী কে  হাজার হাজার নেতাকর্মীর সংবর্ধনা দিয়েছে। শনিবার (১লা মার্চ) দুপুর ১ টায় উপজেলার মোয়াজ্জেমপুরের নিজ বাড়ি বাহাদুরপুর হাউজে এ সংবর্ধনা দেন উপজেলা ও পৌর বিএনপির হাজার হাজার নেতাকর্মী। সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা যুগ্ন-আহবায়ক মিজানুর রহমান লিটনের সঞ্চালনা করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে ইয়াসের খান চৌধুরী বলেন- বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমানের নির্দেশে ১১ বছর পর নান্দাইল উপজেলা কমিটি হয়েছে। এই কমিটিতে আমাকে দায়িত্ব দিয়েছে আপনাদের সাথে নিয়ে কাজ করার জন্য। ১৫ বছর যারা বিএনপির পক্ষে কাজ করেছি প্রত্যকটি ইউনিয়নের সকলকে আমরা সুযোগ সুবিধা ও সকলকে যথাযথ মূল্যায়ন করতে চাই। কাউকে অবমূল্যায়ন করা হবে না, তবে সবাইকে কাজ করতে এবং দলের সিদ্ধান্ত মেনে নিতে হবে।

তিনি আরও বলেন- বিগত দিনে যাদের হাতে কমিটি ছিল তারা পকেট কমিটি করে উপজেলা ও পৌর বিএনপিকে শক্তিশালী ও সুসংগঠিত করতে দেয়নি। এখন তাদের জ্বালা হচ্ছে কারন তারা আওয়ামীলীগের দোষর। এই বিএনপির পতাকা কোন জাতীয় পার্টির সন্তানদের না। যারা বিগত আওয়ামী লীগের আমলে ব্যবসা বানিজ্য করেছে তারা সুবিধা পাবে না। যারা দলে সিদ্ধান্ত মানেন না তারা তারের রহমানের সিদ্ধান্ত মানেন না। যারা দলের চেয়ে ব্যক্তির রাজনীতি করেন তারা বিএনপির কেউ না।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন- দ্বিধা দ্বন্দ্ব ভূলে গিয়ে কাধে কাধ মিলিয়ে কাজ করার সময় এসেছে। মারামারি হানাহানি এইগুলো আওয়ামী লীগের কাজ আপনারা এগুলোতে সায় দিবেন না। তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে আমাদের কাজ করতে হবে। সে আলোকে নান্দাইল কে সাজাতে চাই।

এসময় উপস্থিত ছিলেন – উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক রেজাউল করিম বাবলু,উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জসিম উদ্দিন ফকির, নান্দাইল পৌর বিএনপির সদস্য সচিব রফিকুজ্জামান ভূঁইয়া মনির, যুগ্ন আহবায়ক আশরাফ উদ্দীন বাদল,ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য কাজী আব্দুস সাত্তার, উসমান ভূঁইয়া গেনু, খারুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আতাউল করিম অলি সহ প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে ঘিরে নান্দাইল উপজেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ ছিল। সকাল থেকে দুপুর পর্যন্ত খন্ড খন্ড মিছিল মিছিল নিয়ে বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা মিছিল নিয়ে জড়ো হন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট