1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ১১ মে ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম
শিবগঞ্জে ট্যাপেন্টাডলসহ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার ফের বেড়েছে তেলের দাম ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশের বিভিন্ন অঞ্চল মাগুরার শ্রীপুরে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার বগুড়া জেলা পরিষদে ডিএনসি’র জনসচেতনতামূলক কার্যক্রম মির্জাপুরে শিশু কন্যাসহ গৃহবধূ নিখোঁজ, তিনদিনেও মেলেনি সন্ধান রাজাপুরে শিক্ষার্থীদের স্কুল ড্রেস উপহার দিলেন যুবদল নেতা ডিএনসির অভিযানে গাঁজাসহ গ্রেফতার-২ দুস্থদের পাশে সংসদ সদস্য শান্ত: ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ মাদারীপুরে প্রাইভেট শিক্ষক ধর্ষণ করলো পাঁচ বছরের শিশু কন্যাকে ভাঙ্গুড়ায় ব্র্যাক ডেইরির উদ্যোগে নারী দুগ্ধ খামারীদের আধুনিক ডেইরি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত রুদ্ধশ্বাস নাটকীয়তা শেষে মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নেবেন বিজয় আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী মাদারীপুরে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবাসহ আটক দুই মাদক কারবারী শিবগঞ্জে ট্যাপেন্টাডলসহ আটক-১,ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নদীতে গোসলে যাওয়ার সময় বিষধর সাপের কামড়ে শ্রীপুরে কৃষকের মৃত্যু মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী সপরিবারে যুক্তরাজ্যে গেলেন রাষ্ট্রপতি বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে বগুড়ায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

দুদক সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পেলে দেশে দুর্নীতি কমবে ও আরও স্বাধীনভাবে কাজ করতে পারবে পাবনায় দুদক চেয়ারম্যান

  • প্রকাশিত: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে
জাহাঙ্গীর হোসেন,পাবনা প্রতিনিধিঃ
দুদক সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পেলে দেশে দুর্নীতি কমবে ও আরও স্বাধীনভাবে কাজ করতে পারবে। আগের মতো নিপিড়নমুলক, নির্যাতনমূলক, শোষণমূলক, নিষ্পেষণমূলক মামলা যেগুলো হয়েছে সেই ধারা যদি অব্যাহত রাখা হয় তাহলে আমাদের (দুদক) পরিণতিও একই হবে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন।গতকাল বুধবার (২৬ ফেব্রুয়ারী) দুপুরে পাবনা শিল্পকলা একাডেমির মিলনায়তনে দুদকের গণশুনানি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পাবনা জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, পাবনার সহযোগিতায় এই গণশুনানির আয়োজন করে দুর্নীতি দমন কমিশন।আগের আওয়ামীলীগ সরকারের রাজনৈতিক মামলার পরিণত নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. আবদুল মোমেন বলেন, ‘নিপিড়নমুলক, নির্যাতনমূলক শোষণমূলক নিস্পেসনমুলক মামলা যেগুলো হয়েছে তাদের পরিণতি কি? আমার মনে হয় এগুলো নতুন করে ব্যাখ্যা করার কিছু নেই। আমরা যদি সেই ধারাটা অব্যাহতি রাখি তাহলে আমাদেরও তো সেই একই রকম পরিণতি হবে। এখন প্রশ্ন হলো আমরা স্বাধীনভাবে কাজ করতে পারবো কিনা, কিন্তু আমাদের সব ধরনের স্বাধীনতারই তো একটা সীমাবদ্ধতা রয়েছে। আমাদের যতটুকু স্বাধীনতা রয়েছে এর মধ্যে দিয়েই যতোটা ভালোভাবো এবং যতটা নিরপেক্ষভাবে কাজ করা যায়।পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল অব. হাফিজ আহ্সান ফরিদ। এছাড়াও বক্তব্য দেন দুদকের রাজশাহী রেঞ্জের পরিচালক কামরুল আহসান, দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক আখতার হোসেন। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মুর্তোজা আলী খান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. মনোয়ার উল আজীজ, সাধারণ সম্পাদক এবিএম ফজলুর রহমান, পাবনা প্রেসক্লাব সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, জেলা দুদকের উপপরিচালক শহিদুল ইসলাম সরকার প্রমুখ।
অভিযোগকারীদের সরাসরি গণশুনানির কার্যক্রম। গণশুনানিতে ১৫৭টি অভিযোগ জমা পড়লেও দুদক বাছাই শেষে তফসিলভুক্ত ৫৭টি অভিযোগ আমলে নিয়ে গণশুনানি করে। গণশুনানিতে বিভিন্ন সরকারি অফিসে সেবা প্রাপ্তিতে হয়রানীর শিকার বা সেবা বঞ্চিত সংক্ষুব্ধ ব্যক্তিরা অভিযোগ তুলেন ধরেন। তাৎক্ষণিকভাবে সেই অভিযোগ জবাব দেন সংশ্লিষ্ট দফতরের প্রধানরা। এর মধ্যে ফারইষ্ট ইসলামী ইন্সুরেন্সের ৫ জনের দাবীকৃত বীমার চেক তাৎক্ষণিক প্রদান করা হয়।
পরে দুর্নীতি দমন কমিশনের কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন সমন্বিত জেলা দুর্নীতি দমন কমিশন কার্যালয় পরিদর্শন করেন। দুদকের ভগ্নদশা অফিস নতুন করে নির্মানে জেলা প্রশাসন ও সংশ্লিষ্টদের নির্দেশ দেন দুর্নীতি দমন কমিশনের কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন।গণশুনানি সফল করার লক্ষ্যে এবং জনসাধারণের সমাগমকল্পে পক্ষকালব্যাপী পাবনা জেলা সদরের বিভিন্ন এলাকায় মাইকিং, পোস্টার, লিফলেট বিতরণ, বুথ স্থাপন করে অভিযোগ সংগ্রহ, অভিযোগ বাক্স স্থাপনসহ বিভিন্ন গণমাধ্যমে দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকেইতোমধ্যে ব্যাপক প্রচার-প্রচারণা করা হয়। ফলে পাবনা জেলা সদরের উক্ত গণশুনানির বিষয়ে ব্যাপক সাড়া পড়ে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট