1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ১৬ মে ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
আজ ফারাক্কা লংমার্চের ৫০ বছর বিশ্ববাজারে সোনার দামে বড় ধস, কারণ একটাই আজ চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী, একাধিক কর্মসূচি বালিয়াডাঙ্গীতে ঘরের তালা ভেঙে পিঁয়াজ এর বিজ সহ দুর্ধর্ষ চুরি,ও স্বর্ণাকংকার লুট “মানবাধিকার কারো দান নয়,এটা জন্মগত অধিকার” এই প্রতিপাদ্যে মানবাধিকার সংগঠন মাদারীপুরে আইন সহায়তা কেন্দ্রের আলোচনা সভা অনুষ্ঠিত মাগুরার কৃতি সন্তান ইঞ্জিনিয়ার কাজী সাইমুম সিরাজকে আহবায়ক করে’আমরা জুলাই যোদ্ধার’ কমিটি অনুমোদন সিঙ্গাইরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে সাত্তার ফাউন্ডেশন, অনুদান প্রদান ঠাকুগাঁওয়ে খোলা মাঠে পড়ে ছিল এসএসসির ৫০ খাতা বাজারে বেড়েছে সব ধরণের সবজির দাম, অস্বস্তিতে ক্রেতা বালিয়াকান্দিতে ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার রাতেই দায়িত্ব বুঝিয়ে দিয়ে অবসরে গেলেন ডিএমপি কমিশনার সরওয়ার ডিএনসির অভিযানে গাঁজাসহ যুবক আটক, কারাদণ্ড পরীক্ষার ফল প্রকাশ,পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত নূরনবী কোরবানিতে টানা ৭ দিন ছুটি, প্রজ্ঞাপন জারি ঘোড়াঘাটে কৃষি অফিসের উদ্যোগে একদিন ব্যাপী সেমিনার ও বর্ণাঢ্য র‌্যালি ডিএনসির অভিযানে অ্যাম্পুল বুপ্রেনরফাইন উদ্ধার,গ্রেফতার-৩ রংপুরে জনপ্রিয় হচ্ছে উচ্চ ফলনশীল ব্রি- হাইব্রিড ৩ জাতের বোরো ধান ডিএনসির অভিযানে গাঁজাসহ গ্রেফতার-২ ট্রাম্প-শি জিনপিং বৈঠক শুরু

বাসে ডাকাতির সময় ধর্ষণের ঘটনা ঘটেনি,পুলিশ সুপার

  • প্রকাশিত: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২২৭ বার পড়া হয়েছে

আলোকিত নিউজ ডেস্কঃ

ঢাকা থেকে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতির সময় কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান।

তিনি জানান, নারীদের কাছ থেকে কিছু স্বর্ণ-রূপা লুণ্ঠিত হয়েছে। দুষ্কৃতকারী ডাকাত দল নাকফুল কানের দুল নেওয়ার সময় নারীদের টাচে গিয়েছে। প্রাথমিকভাবে কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি এটা আমরা জানতে পেরেছি। শ্লীলতাহানি বলা যেতে পরে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান এসব কথা জানান।

তিনি বলেন, ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় কর্তব্যে অবহেলার দায়ে মির্জাপুর থানার ডিউটি অফিসার আতিকুজ্জামানকে বরখাস্ত করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. শহিদুল ইসলাম (২৯), মো. সবুজ (৩০) ও মো. শরীফুজ্জামান (২৮)।পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় সাভাবের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল, একটি ছুরি ও ২৯ হাজার ৩৭০ টাকা উদ্ধার করা হয়। মামলা হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই তথ্য প্রযুক্তি ও বিভিন্ন সোর্স ব্যবহার করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে।

প্রসঙ্গত, গত সোমবার রাতে ঢাকা থেকে রাজশাহীগামী বাসে মির্জাপুর এলাকায় তিন ঘণ্টা ধরে ডাকাতির ঘটনা ঘটে। শ্লীলতাহানি করা হয় দুই নারীকে। পরে যাত্রীরা বাসটি আটকে নাটোরের বড়াইগ্রাম থানা পুলিশের সহায়তা চায়। বাসযাত্রীদের হাতে আটক বাসচালক বাবলু, সুপারভাইজার মাহবুব ও হেলপার সুমনকে বড়াইগ্রাম থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বৃহস্পতিবার রাতে ওই ঘটনায় বাসের যাত্রী ওমর আলী বাদী হয়ে মির্জাপুর থানায় অজ্ঞাত ৮-৯ জনকে আসামি করে মামলা করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট