1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ১১ মে ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম
শিবগঞ্জে ট্যাপেন্টাডলসহ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার ফের বেড়েছে তেলের দাম ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশের বিভিন্ন অঞ্চল মাগুরার শ্রীপুরে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার বগুড়া জেলা পরিষদে ডিএনসি’র জনসচেতনতামূলক কার্যক্রম মির্জাপুরে শিশু কন্যাসহ গৃহবধূ নিখোঁজ, তিনদিনেও মেলেনি সন্ধান রাজাপুরে শিক্ষার্থীদের স্কুল ড্রেস উপহার দিলেন যুবদল নেতা ডিএনসির অভিযানে গাঁজাসহ গ্রেফতার-২ দুস্থদের পাশে সংসদ সদস্য শান্ত: ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ মাদারীপুরে প্রাইভেট শিক্ষক ধর্ষণ করলো পাঁচ বছরের শিশু কন্যাকে ভাঙ্গুড়ায় ব্র্যাক ডেইরির উদ্যোগে নারী দুগ্ধ খামারীদের আধুনিক ডেইরি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত রুদ্ধশ্বাস নাটকীয়তা শেষে মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নেবেন বিজয় আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী মাদারীপুরে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবাসহ আটক দুই মাদক কারবারী শিবগঞ্জে ট্যাপেন্টাডলসহ আটক-১,ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নদীতে গোসলে যাওয়ার সময় বিষধর সাপের কামড়ে শ্রীপুরে কৃষকের মৃত্যু মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী সপরিবারে যুক্তরাজ্যে গেলেন রাষ্ট্রপতি বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে বগুড়ায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

জলঢাকায় ভুট্টা চাষে স্বপ্ন বুনছেন বিভিন্ন গ্রামের কৃষকরা 

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৫১ বার পড়া হয়েছে
মোহাম্মদ লাল মিয়া,নীলফামারী প্রতিনিধিঃ
ভুট্টা চাষের প্রতি আগ্রহ বাড়ছে নীলফামারীর জলঢাকার বিভিন্ন ইউনিয়নের কৃষদের। অল্প পরিশ্রমে বেশি লাভের আশায় ভুট্টা চাষে স্বপ্ন বুনছেন চাষীরা। কৃষকরা বলছেন, তেল,সার, কীটনাশকের দাম বাড়ায় অন্যান্য ফসলের উৎপাদন খরচ বাড়লেও ভুট্টা চাষে খরচ কম হওয়ায় দিনদিন ভুট্টার আবাদ বেড়েই চলেছে। পশু খাদ্য তৈরিতে ভুট্টার পাতা ব্যবহার বেশি হওয়ায় সারা বছর ভুট্টার চাহিদা লেগেই থাকে।  অন্যান্য বছরের চেয়ে এবার ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা অতিক্রম করে বাম্পার ফলনের সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া অনুকুলে থাকায় চলতি মৌসুমে অধিক পরিমান জমিতে ভুট্টা চাষ হয়েছে। সংশ্লিষ্ট কৃষি অফিসের সুষ্ঠ পরামর্শ ও আধুনিক কৃষি প্রযুক্তিতে কৃষকরা এবারে ভুট্টা চাষে বেশি ঝুঁকছেন বলে সুত্রে জানা গেছে। ভুট্টা চাষে খরচ কম। ফলন,দাম ও লাভ বেশি পাওয়ায় কৃষকদের মধ্যে এ ফসল আবাদেও আগ্রহ বেশি বলে কৃষি অফিস দাবী করেন।
জলঢাকা উপজেলা কৃষি অফিসের দেয়া তথ্যমতে এ বছরে উপজেলায় মোট ৭৮০ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে। যা গত বছর ছিল ৪৬৫ হেক্টর। বিভিন্ন ইউনিয়নের  গোলমুন্ডা গ্রামের কৃষক আব্দুস সবুর জানান,গত বছর ভুট্টার ফলন বেশি হওয়ায় এবং উপযুক্ত দাম পাওয়ায় এবারে বেশি জমিতে ভুট্টার আবাদ করেছি। বালাগ্রামে ইউনিয়নের কৃষক রহমত আলী বলেন, ইরি-বোরো আবাদের চেয়ে ভুট্টা চাষে খরচ কম। ধানের চেয়ে ভুট্টা চাষে অনেক বেশি লাভ হয়। তাই কৃষকদের মাঝে ভুট্টা চাষ দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে।  উপজেলা কৃষি কর্মকর্তা সুমন আহমেদ প্রতিবেদককে জানান, উপজেলার বিভিন্ন ইউনিয়নের উঁচু জমি আর নদীর ধারে চর জমিতে কৃষকরা ভুট্টা চাষ বেশি করছেন। কৃষি বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তারা কৃষকদের সব সময় সহযোগীতা ও সঠিক পরামর্শ দিয়ে যাচ্ছেন। কৃষকদের মাঝে সার, বীজসহ কৃষি প্রণোদনাও দেয়া হয়েছে।প্রাকৃতিক কোন দুর্য়োগ না হলে এবারে ভুট্টা চাষে কৃষকরা কাঙ্খিত লক্ষ্যে পৌছতে পারবে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট