1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গণসংবর্ধনা দেওয়ার উদ্যোগ নিয়ে মতবিনিময় সভা বীরগঞ্জে মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে ভ্রাম্যমান আদালতের সাজা মানিকগঞ্জে লিকুইড মেডিকেল অক্সিজেনর লরির সাথে মুখোমুখি সংঘর্ষ শুরু হলো সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ৭ দিনের ছুটি বীরগঞ্জ পৌর এলাকায় টুংটাং শব্দে মুখর কামারপাড়া, বাড়ছে ঈদ বাজারের চাপ পশ্চিমবঙ্গে ঈদের ছুটি কমিয়ে দিল শুভেন্দুর সরকার ঘোড়াঘাটে সামনে কোরবানী ঈদে ব্যস্ত হয়ে উঠেছে কামারপল্লী পে স্কেল নিয়ে সরকার চুপ, আসলে পরিকল্পনা কী? ডিএনসির অভিযানে গাঁজাসহ গ্রেফতার-৩ ধামরাই উপজেলা সেন্টাল প্রেস ক্লাবের পরিচিতি ও মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত চীনে গ্যাস খনিতে বিস্ফোরণ, নিহত-৯০ মাদারীপুর জেলা পুলিশের ‘মাষ্টার প্যারেড’, মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ঘোড়াঘাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-৩ ৯ম পে স্কেল: এলো আরেক সুখবর মিঠাপুকুরে খামার ছাড়াও হাটে হাটে চলছে কোরবানির পশুর বেচা-কেনা,সংকট নেই উদ্বৃত্ত আছে এখনও ২৩৭১৫ টি পশু জনসচেতনতা বাড়াতে ডিএনসির মাদকবিরোধী প্রচারণা মাদারীপুরে টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিতকল্পে সামাজিক প্রতিরোধ জোরদারে মতবিনিময় সভা অনুষ্ঠিত জুমার দিনের যে ১৫ আমল মহানবী (সা.)-এর জীবনে পাওয়া যায় আজ থেকে ঈদের ফিরতি টিকিট বিক্রি হচ্ছে শিবগঞ্জে প্যান্টের গোপন পকেটে ইয়াবাসহ বাসযাত্রী আটক

চালু হচ্ছে আগরতলায় বাংলাদেশ মিশনের কার্যক্রম

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২২১ বার পড়া হয়েছে

আলোকিত নিউজ ডেস্কঃ

ভারতের ত্রিপুরার রাজ্যের আগরতলায় সহকারী হাইকমিশনে ভিসা ও কনস্যুলার সেবা শুরু হচ্ছে বুধবার (৫ ফেব্রুয়ারি) থেকে। আগরতলায় সহকারী হাইকমিশনের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতিসহ কয়েকটি সংগঠনের সমর্থকেরা গত ডিসেম্বরে সহকারী হাইকমিশন প্রাঙ্গণে ঢুকে হামলা চালিয়েছিল। বাংলাদেশের জাতীয় পতাকারও অবমাননা করেছিল তারা।

এরপর নিরাপত্তাহীনতাজনিত অবস্থার প্রেক্ষাপটে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সহকারী হাইকমিশনের সব ধরনের ভিসা ও কনস্যুলার সেবা কার্যক্রম বন্ধ করেছিল বাংলাদেশ।

ওই হামলার প্রতিবাদে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয় তলবও করে। আগরতলার ঘটনায় বাংলাদেশ তীব্র ক্ষোভ প্রকাশ করে তার হাতে একটি প্রতিবাদপত্রও তুলে দেয়।

হামলার ঘটনায় পুলিশের তিন সদস্যকে সাময়িক বরখাস্ত করে ত্রিপুরা রাজ্য পুলিশ। বদলি করা হয় জ্যেষ্ঠ এক পুলিশ কর্মকর্তাকে। ভাঙচুরের অভিযোগে গ্রেপ্তার করা হয় কয়েকজনকে।

সহকারী হাইকমিশনে হামলা হওয়ার পর ঢাকায় ফিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেছিলেন সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ। এক মাস পর ৭ জানুয়ারি তিনি নিজ কর্মস্থলে ফিরে যান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট