1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ২০ মে ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম
গণমাধ্যম কমিশন গঠনে পরামর্শক কমিটি করা হবে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বগুড়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার জুলাই সনদ আমাদেরই তৈরী,দেশের মানুষ জামায়াতকে কখনই ক্ষমতায় আনবে না ধামরাইয়ে ইউনিয়নের রাস্তার বেহাল দশা,চরম দুর্ভোগে এলাকাবাসী লক্ষ-কোটি মায়ের আর্তনাদ,হে রাষ্ট্র আমাদের সন্তানদের রক্ষা কর ! মাগুরায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের বর্ণাঢ্য শোভাযাত্রা ভাঙ্গুড়ায় নিরাপদ দুগ্ধ উৎপাদন,পরিবহন ও সংরক্ষণ বিষয়ক খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু পীরগাছায় নয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা,মেডিকেল রিপোর্টে ভিন্ন তথ্য পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ ব্রিজের প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ গাইবান্ধা ও দিনাজপুরের ৩০ হাজার মানুষের জীবন, দুই জেলার যোগসূত্র মাত্র একটি নৌকা কয়েক দিনের মধ্যেই তেহরানে ‘বড় ধরনের হামলা’ হতে পারে: ট্রাম্প দারুল আরকাম মাদ্রাসার চাকরি স্থায়ীকরণে খাগড়াছড়ি জেলা উপ-পরিচালকের অনন্য ভূমিকা, শিক্ষক ও অফিস সহায়কদের কৃতজ্ঞতা প্রকাশ পে-স্কেলের সুপারিশ চূড়ান্ত হচ্ছে বৃহস্পতিবার,শতভাগ বাস্তবায়নের আশা ভাঙ্গুড়ায় মাদক ও ক্যাসিনো জুয়ায় আসক্ত স্থানীয় শতাধিক যুবক নওগাঁয় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পীরগাছায় ভূমিসেবা মেলা-২০২৬ উপলক্ষ্যে জনসচেতনতামূলক সভা ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় হবে উত্তরাঞ্চলের জ্ঞান ও সম্ভাবনার আলোকবর্তিকাঃ উপাচার্য ড. ইসরাফিল শাহীন দুর্গাপুরে ভূমিসেবা মেলার উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রেসক্লাবে অবৈধভাবে নিয়োগ করা প্রশাসক ও সাংবাদিকদের নামে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত: সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২১৭ বার পড়া হয়েছে

আব্দুল হালিম,বিশেষ প্রতিবেদকঃ
ঐতিহ্যবাহী রংপুর প্রেসক্লাবে অবৈধভাবে প্রশাসক নিয়োগ ও সাংবাদিকদের নামে মিথ্যা মামলার প্রতিবাদে একত্রিত হয়েছেন, রংপুরে বিভিন্ন সাংবাদিক, সামাজিক, সাংষ্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবি সংগঠন। সাবেক সমাজকল্যাণমন্ত্রীর আমলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাদের দুর্নীতি ঢাকতে মামলা দিয়ে সাংবাদিকদের কন্ঠ রোধ করার চেষ্টা করছেন। মানববন্ধনে বক্তরা অবিলম্বে বেআইনিভাবে নিয়োগ করা প্রশাসক প্রত্যাহার করাসহ ১৯ সাংবাদিকদের নামে মিথ্যা মামলা তুলে না নিলে জেলা প্রশাসক ও সমাজসেবা কার্যালয় ঘেরাও এবং অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন। ৩ ফেব্রুয়ারি সোমবার দুপুরে রংপুরের সাংবাদিক সমাজ ও সাধারণ জনতার ব্যানারে রংপুর প্রেসক্লাব চত্ত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সিনিয়র সদস্য সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আরিফুল হক রুজু। সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে নিয়োগ পাওয়া সমাজসেবা কর্মকর্তারা সামাজিক নিরাপত্তা খাতে সরকারের কোটি কোটি টাকা আত্মসাত করে বিপুল অর্থ-সম্পদের মালিক বনে গেছেন। গণঅভ্যূত্থান পরবর্তীতে অপকর্ম ঢাকতে তারা সাংবাদিকদের পেছনে উঠে পড়ে লেগেছে। নিবন্ধন নবায়নকে কেন্দ্র করে ষাট বছরের পুরনো ঐতিহ্যবাহী রংপুর প্রেসক্লাবে অবৈধভাবে প্রশাসক নিয়োগ দিয়েছে সমাজসেবা অধিদপ্তর। রংপুরে কর্মরত ১৯ পেশাদার সাংবাদিকের বিরুদ্ধে মামলা করে তাদের কন্ঠরোধ করার চেষ্টা করছেন। সেই সাথে প্রশাসক নিয়োগের মাধ্যমে প্রেসক্লাবে সংরক্ষিত জুলাই অভ্যূত্থানে ছাত্র-জনতার উপর বিগত ফ্যাসিস্ট সরকারের তান্ডবের নানা ধরনের ডকুমেন্ট নষ্ট করার চেষ্টা করছেন। মানববন্ধনে বক্তারা বলেন, অন্তর্বতী সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নের মুখে দাঁড় করানো সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে অবিলম্বে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নিতে হবে। প্রেসক্লাব থেকে প্রশাসক প্রত্যাহার করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর সহ অবিলম্বে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুমকি দেওয়া হয়।

মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপি নেতা ফজলুর রহমান বাদল, জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি নুরুজ্জামান, জেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক ওয়াসিম বারী, জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক লিটন পারভেজ, জাসদ নেতা মিরাজুন নবী, বাসদ নেতা মমিনুল ইসলাম, ইউনিটি ফর ইউনিভার্স হিউমান রাইট্স অব বাংলাদেশ ফাউন্ডেশনের বিভাগীয় মহাসচিব মোজাক্কের হোসেন মঞ্জু, সাংগঠনিক সম্পাদক জাবেদ হোসেন সুইডেন, সিটি বাজার ব্যবসায়ী সমিতির দপ্তর সম্পাদক এবং জেলা যুবদলের সহ-সভাপতি বিপ্লব আহমেদ বিটু, রংপুর আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা শহিদুল ইসলাম রেপিট, একাত্তর গণতান্ত্রিক পরিষদের সভাপতি শহিদুল ইসলাম সাজু, প্রজন্ম একাত্তরের কেন্দ্রীয় সংগঠক দেবদাস ঘোষ দেবু, প্রেসক্লাব দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরিনা লাভলী, সিনিয়র সাংবাদিক জয়নাল আবেদীন, দৈনিক বায়ান্নার আলোর ভারপ্রাপ্ত সম্পাদক তাজিদুল ইসলাম লাল, বার্তা সম্পাদক আশরাফুল আলম আপন, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাহ্ মোঃ সাদা মিয়া, প্রেসক্লাব সদস্য সময় টিভি’র স্টাফ রিপোর্টার রেদওয়ান হিমেল,দৈনিক আমার বাঙলা রংপুর ব্যুরো প্রধান আব্দুল হালিম, দৈনিক বিজনেস বাংলাদেশের ব্যুরো প্রধান আঞ্জু মনোয়ারা বেগম রেখা প্রমুখ।
মানববন্ধন সমাবেশটি সঞ্চালনা করেন, প্রেসক্লাব সদস্য দীপ্ত টিভি’র প্রতিনিধি বাবলুর রহমান বারী ও বৈশাখী টিভি’র রংপুর প্রতিনিধি ইসমাইল হুসাইন প্রিন্স।
এদিকে প্রেসক্লাবে অবৈধভাবে প্রশাসক নিয়োগ ও সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদ জানিয়েছে জাতীয় দলের সাবেক ক্রিকেটার সোহরাওয়াদী শুভ, নাসির হোসেন এবং আরিফুল ইসলাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা অবিলম্বে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে মামলা তুলে দেওয়ার জোর দাবি জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট