1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ২০ মে ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম
গণমাধ্যম কমিশন গঠনে পরামর্শক কমিটি করা হবে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বগুড়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার জুলাই সনদ আমাদেরই তৈরী,দেশের মানুষ জামায়াতকে কখনই ক্ষমতায় আনবে না ধামরাইয়ে ইউনিয়নের রাস্তার বেহাল দশা,চরম দুর্ভোগে এলাকাবাসী লক্ষ-কোটি মায়ের আর্তনাদ,হে রাষ্ট্র আমাদের সন্তানদের রক্ষা কর ! মাগুরায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের বর্ণাঢ্য শোভাযাত্রা ভাঙ্গুড়ায় নিরাপদ দুগ্ধ উৎপাদন,পরিবহন ও সংরক্ষণ বিষয়ক খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু পীরগাছায় নয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা,মেডিকেল রিপোর্টে ভিন্ন তথ্য পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ ব্রিজের প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ গাইবান্ধা ও দিনাজপুরের ৩০ হাজার মানুষের জীবন, দুই জেলার যোগসূত্র মাত্র একটি নৌকা কয়েক দিনের মধ্যেই তেহরানে ‘বড় ধরনের হামলা’ হতে পারে: ট্রাম্প দারুল আরকাম মাদ্রাসার চাকরি স্থায়ীকরণে খাগড়াছড়ি জেলা উপ-পরিচালকের অনন্য ভূমিকা, শিক্ষক ও অফিস সহায়কদের কৃতজ্ঞতা প্রকাশ পে-স্কেলের সুপারিশ চূড়ান্ত হচ্ছে বৃহস্পতিবার,শতভাগ বাস্তবায়নের আশা ভাঙ্গুড়ায় মাদক ও ক্যাসিনো জুয়ায় আসক্ত স্থানীয় শতাধিক যুবক নওগাঁয় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পীরগাছায় ভূমিসেবা মেলা-২০২৬ উপলক্ষ্যে জনসচেতনতামূলক সভা ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় হবে উত্তরাঞ্চলের জ্ঞান ও সম্ভাবনার আলোকবর্তিকাঃ উপাচার্য ড. ইসরাফিল শাহীন দুর্গাপুরে ভূমিসেবা মেলার উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

পলিথিন কারখানায় অভিযানে হামলাকারীদের বিরুদ্ধে মামলা

  • প্রকাশিত: সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫
  • ২১৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ

রাজধানীর চকবাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন কারখানায় অভিযান শেষ কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় চকবাজার থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, স্বার্থান্বেষী মহলের প্রতিরোধ এলেও অবৈধ পলিথিন ব্যাগের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

রোববার (২৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর পানি ভবনে আগামী ১ ফেব্রুয়ারি বিশ্ব মেছো বিড়াল দিবস উদযাপন এবং মেছো বিড়াল সংরক্ষণের জন্য সচেতনতা বৃদ্ধি ও করণীয় বিষয়ে জেলা প্রশাসকদের সঙ্গে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় পরিবেশ উপদেষ্টা এ কথা বলেন।

তিনি বলেন, প্রতিদিন সোয়া কোটি পলিথিন ব্যাগ বর্জ্য হিসেবে উৎপাদন হচ্ছে। তাই পরিবেশ রক্ষার স্বার্থে পলিথিন উৎপাদন ও বিপণন বন্ধ করতেই হবে। এ লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সাধারণ মানুষের হাত থেকে মেছো বিড়াল বাঁচাতে জনসচেতনতা সৃষ্টি করতে হবে। পাহাড় ও টিলা কাটার বিরুদ্ধেও অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট