1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
বীরগঞ্জ পৌর এলাকায় টুংটাং শব্দে মুখর কামারপাড়া, বাড়ছে ঈদ বাজারের চাপ পশ্চিমবঙ্গে ঈদের ছুটি কমিয়ে দিল শুভেন্দুর সরকার ঘোড়াঘাটে সামনে কোরবানী ঈদে ব্যস্ত হয়ে উঠেছে কামারপল্লী পে স্কেল নিয়ে সরকার চুপ, আসলে পরিকল্পনা কী? ডিএনসির অভিযানে গাঁজাসহ গ্রেফতার-৩ ধামরাই উপজেলা সেন্টাল প্রেস ক্লাবের পরিচিতি ও মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত চীনে গ্যাস খনিতে বিস্ফোরণ, নিহত-৯০ মাদারীপুর জেলা পুলিশের ‘মাষ্টার প্যারেড’, মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ঘোড়াঘাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-৩ ৯ম পে স্কেল: এলো আরেক সুখবর মিঠাপুকুরে খামার ছাড়াও হাটে হাটে চলছে কোরবানির পশুর বেচা-কেনা,সংকট নেই উদ্বৃত্ত আছে এখনও ২৩৭১৫ টি পশু জনসচেতনতা বাড়াতে ডিএনসির মাদকবিরোধী প্রচারণা মাদারীপুরে টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিতকল্পে সামাজিক প্রতিরোধ জোরদারে মতবিনিময় সভা অনুষ্ঠিত জুমার দিনের যে ১৫ আমল মহানবী (সা.)-এর জীবনে পাওয়া যায় আজ থেকে ঈদের ফিরতি টিকিট বিক্রি হচ্ছে শিবগঞ্জে প্যান্টের গোপন পকেটে ইয়াবাসহ বাসযাত্রী আটক আজ বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের তিন দিনব্যাপী বৈঠক মাগুরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত গণমাধ্যম কমিশন গঠনে পরামর্শক কমিটি করা হবে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বগুড়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বাইশারীতে জামায়াতে ইসলামীর বিশাল কর্মী সমাবেশ

  • প্রকাশিত: বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
  • ২৭৫ বার পড়া হয়েছে

হামিদুল হক মার্সাল,নাইক্ষ‍্যংছড়ি প্রতিনিধিঃ (বান্দরবান)সংবাদদাতাঃপার্বত‍্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ২১ জানুয়ারি বিকাল ৩টার দিকে বাইশারী ইউনিয়ন বাইশরী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে জামায়াতের উদ্যোগে কর্মী সমাবেশের আয়োজন করা হয়।

বাইশারী ইউনিয়নে জামায়াতের আমীর মো: ছলিম উল্লাহ সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মো: আহসান হাবিব সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী.চট্রগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান জেলা আমীর এস এম আবদুস সালাম আজাদ,সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী সাবেক সেক্রেটারি জেনারেল শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সুযোগ্য সন্তান আলী আহম্মদ মাবরুর,বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান জেলার নায়েবে আমীর ও পার্বত্য জেলা পরিষদ সদস্য এডভোকেট আবুল কালাম, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক ডাঃ ফজলুল হক, সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল শহীদ আব্দুল কাদের মোল্লার ছেলে অধ্যাপক হাসান মওদূদ, ডা: শাহ আলম চট্রগ্রাম শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ-সভাপতি মাওলানা রফিক বসরী, নাইক্ষ্যংছড়ি উপজেলা জামায়াতের আমীর মাওলানা ওমর ফারুক সিরাজী,সেক্রেটারি মোহাম্মদ আবু নাসের সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন,প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকার নির্বিচারে গুলি করে শত শত ছাত্র-জনতাকে শহিদ করেছে। তাদের রক্তের উপর দাঁড়িয়ে আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। তাদের রক্তের মূল্য ইনশাআল্লাহ আমরা পরিশোধ করব এ দেশে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে।

তিনি বলেন, ‘বাংলাদেশে শুধু রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন নয়, জামায়াত ইসলাম একটি চরিত্রের পরিবর্তনের ধারা তৈরি করেছে। ৫৩ বছরে জামায়াত ইসলামের এমপি-মন্ত্রী থেকে মেম্বার পর্যন্ত এ ধারায় একদল নিষ্ঠাবান রাজনৈতিক সেবক হিসেবে তৈরি হয়েছে। মানুষকে পরিবর্তন করার জন্য সবাই মিলে যদি আমরা সেই ইতিবাচক ধারা দিতে পারি, তাহলে বাংলাদেশকে কেউ পিছিয়ে ফেলতে পারবে না।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট