1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
আজ ফারাক্কা লংমার্চের ৫০ বছর বিশ্ববাজারে সোনার দামে বড় ধস, কারণ একটাই আজ চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী, একাধিক কর্মসূচি বালিয়াডাঙ্গীতে ঘরের তালা ভেঙে পিঁয়াজ এর বিজ সহ দুর্ধর্ষ চুরি,ও স্বর্ণাকংকার লুট “মানবাধিকার কারো দান নয়,এটা জন্মগত অধিকার” এই প্রতিপাদ্যে মানবাধিকার সংগঠন মাদারীপুরে আইন সহায়তা কেন্দ্রের আলোচনা সভা অনুষ্ঠিত মাগুরার কৃতি সন্তান ইঞ্জিনিয়ার কাজী সাইমুম সিরাজকে আহবায়ক করে’আমরা জুলাই যোদ্ধার’ কমিটি অনুমোদন সিঙ্গাইরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে সাত্তার ফাউন্ডেশন, অনুদান প্রদান ঠাকুগাঁওয়ে খোলা মাঠে পড়ে ছিল এসএসসির ৫০ খাতা বাজারে বেড়েছে সব ধরণের সবজির দাম, অস্বস্তিতে ক্রেতা বালিয়াকান্দিতে ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার রাতেই দায়িত্ব বুঝিয়ে দিয়ে অবসরে গেলেন ডিএমপি কমিশনার সরওয়ার ডিএনসির অভিযানে গাঁজাসহ যুবক আটক, কারাদণ্ড পরীক্ষার ফল প্রকাশ,পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত নূরনবী কোরবানিতে টানা ৭ দিন ছুটি, প্রজ্ঞাপন জারি ঘোড়াঘাটে কৃষি অফিসের উদ্যোগে একদিন ব্যাপী সেমিনার ও বর্ণাঢ্য র‌্যালি ডিএনসির অভিযানে অ্যাম্পুল বুপ্রেনরফাইন উদ্ধার,গ্রেফতার-৩ রংপুরে জনপ্রিয় হচ্ছে উচ্চ ফলনশীল ব্রি- হাইব্রিড ৩ জাতের বোরো ধান ডিএনসির অভিযানে গাঁজাসহ গ্রেফতার-২ ট্রাম্প-শি জিনপিং বৈঠক শুরু

দশ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠান

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
  • ২৮২ বার পড়া হয়েছে

দেলোয়ার হুসাইন,খুলনা প্রতিনিধিঃ

খুলনায় শেষ হলো ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা। শুক্রবার (১৭ জানুয়ারি) মেলার সমাপনী অনুষ্ঠান শিববাড়ির বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন ভবন চত্বরে অনুষ্ঠিত হয়েছে। এতে অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম প্রধান।
প্রধান অতিথি বলেন, উদ্যোক্তা হতে বিসিকের মাধ্যমে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ রয়েছে। বিসিক নতুন উদ্যোক্তাদের বিভিন্ন ধরণের সহায়তা দিয়ে থাকে। তিনি বলেন, ১০ দিনব্যাপী মেলাটি সবার অংশগ্রহণে প্রাণবন্ত ও সুন্দর হয়েছে। এই সময়টি এরকম মেলা আয়োজনের উপযুক্ত ছিলো। উদ্যোক্তাদের নিয়ে এধরণের মেলা মাঝে মধ্যেই আয়োজন করা যেতে পারে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তদের উৎপাদিত পণ্য বিপণনের ক্ষেত্রে এরকম মেলা ইতিবাচক ভূমিকা রাখতে পারে। তাই ভবিষ্যতে এধরণের মেলার আয়োজন অব্যাহত থাকবে বলে আশা করা যায়।

খুলনা বিসিকের আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক তাহেরা নাসরীণের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক গোলাম সাকলাইন। অনুষ্ঠানে উদ্যোক্তা ইয়াছিন আরাফাত টিপু ও মির্জা মিনারা শিরিন বক্তৃতা করেন। বিভাগীয় ও জেলা প্রশাসনের সহযোগিতায় বিসিক জেলা কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মেলায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী স্টলের উদ্যোক্তদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র এবং প্রতিটি স্টল প্রতিনিধিদের মাঝে সনদপত্র প্রদান করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট