1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম
রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের অবৈধ ৭ কর্মকর্তা ও কর্মচারী বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ কুয়েত ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালালো ইরান আজ থেকে চালু ভারতের পর্যটন ভিসা, যেভাবে করবেন আবেদন একচেটিয়া আধিপত্যে জয় নিয়ে গ্রুপপর্ব শেষ করল আর্জেন্টিনা মাদারীপুরে পুলিশ পরিচয়ে ইজিবাইক ছিনতাই চক্রের চাকুরীচ্যুত সেনা ও পুলিশ সদস্য ২ জনসহ মোট গ্রেফতার-৩ ফরিদপুরে ছাত্র শিবিরের মাদক বিরোধী সাইকেল র‍্যালি একের পর এক হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রশংসায় ভাসছেন লক্ষীছড়ি থানার এএসআই রাফিদুল ইসলাম শ্রীপুরে ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদককে পিটিয়ে আহত করতে হবে এনআইডি নবায়ন,মেয়াদ ও ফি কত? আর্জেন্টিনা-ব্রাজিলসহ নকআউটে ২৭ দল,দেখুন কবে কোন দলের খেলা দেম্বেলের হ্যাটট্রিকে উড়ে গেল হালান্ডের নরওয়ে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে চন্ডিপুরে র‍্যালি ও আলোচনা সভা ব্যক্তিগত সফরে গিয়ে গণসংবর্ধনা পেলেন মাদারীপুর সদর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের,ছেলের ঘরে হলো না ঠাঁই রুহিয়া উপজেলায় গুপ্ত জামাত,এখন ইউনিয়ন বিএনপির নেতা চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ সিরাজগঞ্জ যমুনাচরে লাল সোনা খ্যাত মরিচের বাম্পার ফলন টেকসই উন্নয়ন ও সুশাসন নিশ্চিতকল্পে ২০টি তরুণ সামাজিক সংগঠন নিয়ে মাদারীপুরে কর্মশালা অনুষ্ঠিত তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে বন্ধ হয়ে যাওয়া রাস্তার পুনঃসংস্কার কাজের শুরু হাতীবান্ধায় ছাত্রশিবিরের উদ্যোগে এইচএসসি-আলিম পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান ও শিক্ষা উপকরণ বিতরণ চরফ্যাশনে দক্ষিণ আইচা কলেজের-২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত উলিপুরে ‘কমিউনিটি অ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস অ্যান্ড নেটওয়ার্কিং’ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত মৌলভীবাজার চাঁদনী ঘাট ব্রিজ,সারা পৃথিবীতে উড়বে একদিন অপহরণের পর ধর্ষণের দায়ে মাদারীপুরে যুবকের ১৪ বছর কারাদন্ড জোড়া ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় ২০টি আফটারশক,১ লাখের বেশি মৃত্যুর শঙ্কা! সংসদে কুরআনের যে আয়াতের ব্যাখ্যা নিয়ে বাগ্‌বিতণ্ডা ও হট্টগোল অস্ত্র মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার তারেক রহমানের বেইজিং সফর ভারতীয় মিডিয়ার কড়া সমালোচনায় চীনা সংবাদমাধ্যমের ৪ মোবাইল অপারেটরের কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা ব্রাজিলের সামনে তিন পথের রোডম্যাপ, কোন সমীকরণে কী?

উন্নয়ন প্রকল্পে বদলে যাচ্ছে বোদা পৌরসভার চিত্র

  • প্রকাশিত: সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

পঞ্চগড় প্রতিনিধি :

সাম্প্রতিক সময়ে বোদা পৌর প্রশাসন কর্তৃক জনকল্যাণমুখী বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণের মাধ্যমে ধীরে ধীরে বদলাতে শুরু করেছে বোদা পৌরসভার চিত্র। প্রাণ ফিরে পেয়েছে বোদা পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও শহরের উন্নয়নের কার্যক্রম। ইতোমধ্যে বোদা বাজারের ব্যবসায়ীদের অগ্নিকান্ডের ঝুঁকি নিরসনের জন্য ২ লক্ষ লিটার পানির রির্জাভার নির্মাণ, যুবসমাজের মোবাইল ও জুয়ার আসক্তি কমাতে খেলাধুলার ক্ষেত্র বাড়ানোর জন্য বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড মাঠে হ্যান্ডবল, ভলিবল, ব্যাডমিন্টন কোর্ট নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে।

বোদা পৌরসভার বাসষ্ট্যান্ডে মাষ্টার ড্রেন নির্মাণ, ১ নং ওয়ার্ডের সড়ক বাড়ী ও ড্রেন নির্মাণের কাজ শেষ হয়েছে। বোদা ধানহাটিতে মাষ্টার ড্রেন ও ভ্যান ও অটো পার্কিয়ের জন্য ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে। বোদা বাজরের বাসষ্ট্যান্ডে প্রায় সময়ই যানজট লেগে যে কোন সময় দূর্ঘটনা সৃষ্টি হয়। নির্বাহী অফিসার পৌর প্রশাসকের দায়িত্ব গ্রহনের পর যানজট নিরসনের জন্য নান্দনিক বাসষ্ট্যান্ড নির্মাণের উদ্যোগ গ্রহন করেছেন। যে নকশা করা হয়েছে সে অনুযায়ীবাসষ্ট্যান্ডের কাজ শুরু হলে যানবাহন চলাচলের শৃঙ্খলা ও যাত্রীদের মনে স্বস্তি ফিরে পারে সংস্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন। বাজারের বিভিন্ন দোকানের ও বাসা-বাড়ির ময়লা-আবর্জনা পাথরাজ নদী সহ বিভিন্ন স্থানে ফেলে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে, সেখানে তিনি পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে ময়লা ফেলার জন্য নদীর পাড় সহ বিভিন্ন পয়েন্টে পৌরসভার পক্ষ থেকে যুক্ত করা হয়েছে ডাস্টবিন। তাছাড়া বোদা পৌর সদরের ময়লা ও অর্বজনা প্রতিদিন ডাম্পিং স্পটে নিয়ে যাওয়া হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শাহরিয়ার নজির জানান, তিনি নিজের দায়বদ্ধতা থেকেই এ কাজগুলো করে যাচ্ছেন। যতোদিন দায়িত্বে রয়েছেন ততদিন বোদা পৌর ও উপজেলার মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাবেন। এ বিষয়ে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহনের পর এডিপি ও পৌর রাজস্ব তহবিলের আওতায় ১ কোটি ৯৫ লক্ষ ৮৭ হাজার ৬৫১ টাকার প্রকল্প ইতিমেধ্য বাস্তবায়ন হয়েছে। এছাড়া এ সময়ে এলজিসিআরআরপি প্রকল্পে আওতায় ১ কোটি ৫৮ লক্ষ ৯৬ হাজার ৬৮৪ টাকার ড্রেন নির্মাণ ও সোলার প্রকল্পের আওতায় ৫০ লক্ষ ১ হাজার ৭৭২ টাকার স্ট্রিট লাইট স্থাপন করা হয়েছে। পাশাপাশি বোদা পৌরসভা অনুকুলে ৩টি প্রকল্পের আওতায় ৪৫ কোটি ৯ লক্ষ ৯০ হাজার ৫০০ টাকার উন্নয়ন প্রস্তাব ইতিমধ্যে গ্রহীত হয়েছে এবং টেন্ডার প্রকৃয়ার জন্য অপেক্ষাধীন রয়েছে। নাগরিকদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে উন্নত ড্রেনেজ ব্যবস্থা করা হচ্ছে। পৌরসভার অলিগলি থেকে শুরু করে বেশকিছু সড়কের কাজ চলছে। এছাড়া বেশ কয়েকটি ড্রেন নির্মাণ ও সড়কবাতি স্থাপনসহ রাস্তার নির্মাণ কাজ অল্প কিছুদিনের মধ্যে শুরু করা হবে। আধুনিক পৌরসভায় রূপান্তর করতে যা যা করা দরকার সবই করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

এ বিষয়ে বোদা পৌর এলাকার বাসিন্দা ও ব্যবসায়ী ওমর ফারুক বলেন, যে কোনো ধরনের নাগরিক সমস্যার কথা জানালে তিনি ছুটে যান সেই সমস্যা সমাধানে। এভাবেই তিনি অল্প সময়ে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। এত অল্প সময়ে প্রশাসক হিসেবে যে সকল কাজ হাতে নিয়েছেন সেগুলো ছিল পৌরবাসীর প্রাণের দাবী। পৌর বাজারের ব্যবসায়ী আব্দুল মজিদ জানান, তিনি যে কাজগুলোর ব্যাপারে আন্তরিক তা কাজগুলোর বর্তমান অগ্রগতি দেখলে সহজেই বোঝা যায়। হয়তো পুরো বিষয় না জেনে কেউ কেউ নানান কথা বলছে। তবে আমাদের পৌরবাসীর জোড় আবেদন তিনি যেন এগুলোতে কান না দিয়ে তার হাতে নেয়া কাজগুলো শেষ করে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট