1. : lf_zzvaAwj1me3v :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জীবাশ্ম জ্বালানি ও অর্থায়ন নিয়ে বিরোধ, চুক্তি ছাড়াই শেষ কপ-৩১ পাঁচ প্রভাবশালী দেশের দূতের সঙ্গে বৈঠক, এরপরই ঢাকা ছাড়ছেন খলিলুর রহমান টেলিভিশনের গণ্ডি পেরিয়ে মঞ্চে নুসরাত লিয়ার বাজিমাত আশুলিয়ায় কসাই মতি আটক,ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ আবারও যুক্তরাষ্ট্রে বসছে কোপা আমেরিকার আসর অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে অধ্যক্ষ মজনু হাওলাদারের “আমার জেল জীবন”বইয়ের মোড়ক উন্মোচন রংপুর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ উপলক্ষে প্যারেড অনুষ্ঠিত লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত-২ আফগানিস্তানকে ধসিয়ে দিল বাংলাদেশ ইরানি ড্রোন হামলায় বাহরাইনের শিল্প স্থাপনায় আগুন আজ শুরু হচ্ছে সাত দিনব্যাপী জাতীয় এসএমই পণ্যমেলা,উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী লালমনিরহাটে বিজিবি’র অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক-১ মাদারীপুরে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত তিস্তার চরে আমনের বাম্পার ফলন,হাসি কৃষকের মুখে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগে পদ হারানো সেই দুই বিএনপি নেতা মুচলেকায় ফিরলেন স্বপদে অতিবর্ষণ ও বৈরী আবহাওয়ায় আমন ধানের ব্যাপক ক্ষতি,দিশেহারা কৃষকরা টুঙ্গিপাড়ায় আড়াই বছর পর ধুয়ে-মুছে পরিষ্কার করা হলো বঙ্গবন্ধুর সমাধিসৌধ ইসরায়েলি হামলায় পা হারানো সাংবাদিকের হাতে সিপিজের সম্মাননা আজ সশস্ত্রবাহিনী দিবস মুফতি তাকি উসমানির বাংলাদেশ সফর স্থগিত আইনশৃঙ্খলা দরকার না হলে আপনারাই রক্ষা করেন’গোপালগঞ্জে পুলিশ প্রধান নিরাপত্তা শঙ্কায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোবিপ্রবির ক্লাস-পরীক্ষা বিদেশি উসকানিতে জীবন ঝুঁকিতে না ফেলার আহ্বান প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বদলগাছীতে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল উনষ্ঠিত মানুষ হত্যা ও আগুন সন্ত্রাসে আমরা নিজেরাই নিজেদের ধ্বংস করছি: রাষ্ট্রপতি

পাঁচ প্রভাবশালী দেশের দূতের সঙ্গে বৈঠক, এরপরই ঢাকা ছাড়ছেন খলিলুর রহমান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতা ঘিরে আলোচনা তৈরি হয়েছে। ঢাকায় ফিরে এক দিনেই যুক্তরাষ্ট্র, ভারত, চীন, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। এরপর ফ্রান্স ও রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গেও পৃথক বৈঠক করেন। নির্ধারিত সময়ের এক দিন আগেই ঢাকা ছাড়ার সিদ্ধান্ত নেওয়ায় তার এসব তৎপরতা নিয়ে কূটনৈতিক মহলে নানা আলোচনা চলছে।

প্রায় আড়াই মাস পর গত সপ্তাহে ঢাকায় ফেরেন খলিলুর রহমান। গত ১৯ নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে যুক্তরাষ্ট্র, ভারত, চীন, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার, চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত লিউ ইউয়িন এবং ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

তবে এসব বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্বও পালন করছেন খলিলুর রহমান। অল্প সময়ের জন্য দেশে এসে আবার নিউইয়র্কে ফিরে যেতে হচ্ছে তাকে। এ কারণে গুরুত্বপূর্ণ দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে চলমান ও ভবিষ্যৎ বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেছেন তিনি।

এরপর রোববার (২২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলে এবং রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিনের সঙ্গে পৃথক বৈঠক করেন খলিলুর রহমান। এসব আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি জাতিসংঘসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় উঠে আসে।

এদিকে আগামী ২৪ নভেম্বর পর্যন্ত ঢাকায় থাকার পরিকল্পনা থাকলেও সিদ্ধান্ত পরিবর্তন করে এক দিন আগেই দেশ ছাড়ছেন তিনি। সোমবার (২৩ নভেম্বর) ফ্রান্সের রাজধানী প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়বেন খলিলুর রহমান। সেখানে ইউনেস্কোর সদর দপ্তরে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা ও মানবাধিকার’ শীর্ষক একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তার। এরপর নিউইয়র্কে যাওয়ার কথা রয়েছে।

ঢাকার একটি কূটনৈতিক সূত্রের দাবি, দেশে অবস্থানকালে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করেছেন পররাষ্ট্রমন্ত্রী। আগামী এক থেকে দেড় মাসের মধ্যে কূটনৈতিক অঙ্গনে এসব উদ্যোগের প্রভাব দৃশ্যমান হতে পারে। ঢাকা ছাড়ার আগে রোববার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন তিনি। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

খলিলুর রহমানের এসব বৈঠক এমন এক সময়ে অনুষ্ঠিত হলো, যখন শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র পাওয়া নিয়ে আলোচনা চলছে। এ বিষয়ে লন্ডনভিত্তিক আইনজীবীদের প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে ই-মেইল পাঠানোর খবর সামনে এসেছে। এর মধ্যে দেশের কয়েকটি জেলায় রাজনৈতিক অস্থিরতাও দেখা দিয়েছে। ফলে গুরুত্বপূর্ণ দেশগুলোর কূটনীতিকদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর ধারাবাহিক বৈঠক নিয়ে নানা মহলে কৌতূহল তৈরি হয়েছে।

তবে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠকে শেখ হাসিনার বিষয়টি কিংবা প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে আলোচনা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার ধারণা, এসব বিষয় আলোচনায় উঠে এসে থাকতে পারে। তবে প্রধানমন্ত্রীর ভারত সফর হলেও তা শিগগির হওয়ার সম্ভাবনা কম।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালনের কারণে দেশের বাইরে ছিলেন খলিলুর রহমান। সেপ্টেম্বরে তার সভাপতিত্বেই অধিবেশনে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে নিউইয়র্ক থেকে তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (কপ-৩১)-এ অংশ নেন তিনি।

এ ছাড়া গত ১৯ নভেম্বর নেদারল্যান্ডসের দ্য হেগে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমারের গণহত্যার অভিযোগসংক্রান্ত মামলায় রায় দেন। পরদিন কক্সবাজারের উখিয়ার কুতুপালং আশ্রয়শিবিরে রোহিঙ্গাদের এক সমাবেশে অংশ নিয়ে খলিলুর রহমান বলেন, আইসিজের রায় অনুযায়ী রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট