1. : lf_zzvaAwj1me3v :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম :
তিস্তার চরে আমনের বাম্পার ফলন,হাসি কৃষকের মুখে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগে পদ হারানো সেই দুই বিএনপি নেতা মুচলেকায় ফিরলেন স্বপদে অতিবর্ষণ ও বৈরী আবহাওয়ায় আমন ধানের ব্যাপক ক্ষতি,দিশেহারা কৃষকরা টুঙ্গিপাড়ায় আড়াই বছর পর ধুয়ে-মুছে পরিষ্কার করা হলো বঙ্গবন্ধুর সমাধিসৌধ ইসরায়েলি হামলায় পা হারানো সাংবাদিকের হাতে সিপিজের সম্মাননা আজ সশস্ত্রবাহিনী দিবস মুফতি তাকি উসমানির বাংলাদেশ সফর স্থগিত আইনশৃঙ্খলা দরকার না হলে আপনারাই রক্ষা করেন’গোপালগঞ্জে পুলিশ প্রধান নিরাপত্তা শঙ্কায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোবিপ্রবির ক্লাস-পরীক্ষা বিদেশি উসকানিতে জীবন ঝুঁকিতে না ফেলার আহ্বান প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বদলগাছীতে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল উনষ্ঠিত মানুষ হত্যা ও আগুন সন্ত্রাসে আমরা নিজেরাই নিজেদের ধ্বংস করছি: রাষ্ট্রপতি নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার হাসিনা পুত্র জয় ও তার বন্ধু আনীর চৌধুরীর কাছে তথ্য পাচারের অভিযোগ ফ্যাসিস্ট হাসিনা ও পলকের কমিশন পার্টনার আইসিটি সচিব মামুনের দিকে চালের সঙ্গে বাড়ল সবজির দাম,স্থির ডিম-মুরগির বাজার লর্ডসে প্রথমবার আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ,প্রতিপক্ষ নেপাল লালমনিরহাট সফর শেষে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী দুপুরেই উড়িষ্যায় আঘাত হানবে ঘূর্ণিঝড় ‘আকভান’-বাংলাদেশে ঝড়বৃষ্টির সতর্কতা ঠাকুরগাঁওয়ে বিশেষ অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা-কর্মী গ্রেফতার নাশকতা ঠেকাতে জুমার খুতবায় সচেতনতার আহ্বান ধর্মমন্ত্রীর ‘আলোকিত লালমনিরহাট’মডেল সারাদেশে ছড়িয়ে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর পাহাড়,গার্মেন্টস ও গোপালগঞ্জের অস্থিরতার পেছনে একই স্বার্থ: ফুয়াদ বলিউডের গানে সৃজনশীল স্বাধীনতা কমেছে: কুমার শানু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাঁচ দেশের কূটনীতিকের বৈঠক ঠাকুরগাঁওয়ে স্কুলের সামনে পেট্রোল বোমা নিক্ষেপ,ছাত্রলীগকর্মী আটক

চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগে পদ হারানো সেই দুই বিএনপি নেতা মুচলেকায় ফিরলেন স্বপদে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ

মুচলেকা দিয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করায় সিরাজগঞ্জের দুই উপজেলা বিএনপির সাবেক নেতার দলীয় পদের স্থগিতাদেশ প্রত্যাহার করেছে জেলা বিএনপি। পদ ফিরে পাওয়া নেতারা হলেন উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. আজাদ হোসেন এবং কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মিজানুর রহমান বাবলু।

শুক্রবার (২০ নভেম্বর) সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত পৃথক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে শাস্তি পেতে হয়। অভিযুক্তরা মুচলেকা দেওয়ায় বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখা হয়েছে এবং তৃণমূল পর্যায়ে সংগঠন শক্তিশালী করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ জানান, তারা আগেই মুচলেকা দিয়েছিলেন এবং সার্বিক বিষয় পর্যবেক্ষণ করে স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।

আজাদ হোসেনের বিষয়ে সিদ্ধান্ত চিঠিতে উল্লেখ করা হয়, উপজেলা বিএনপির এক নেতাকে মারধর ও চাঁদাবাজির মামলার কারণে আজাদ হোসেনের দলীয় পদ স্থগিত করা হয়েছিল। নিঃশর্ত ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যতে সাংগঠনিক নিয়মবহির্ভূত কর্মকাণ্ড ও ভাইদের অপরাধমূলক কর্মকাণ্ডে না জড়ানোর শর্তে তার স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।

এর আগে, দলীয় শৃঙ্খলাভঙ্গ, উল্লাপাড়া থানা কম্পাউন্ডে এক বিএনপি নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগে গত ২৬ জুলাই তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। জবাব সন্তোষজনক না হওয়ায় ৮ আগস্ট তার সব পদ স্থগিত করা হয়েছিল। ২৭ জুলাই মারামারি ও চাঁদাবাজির পৃথক দুই মামলায় আজাদ হোসেনসহ ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ এবং পরদিন আদালত তাদের জামিন দেন।

হাজী মিজানুর রহমান বাবলুর বিষয়ে সিদ্ধান্ত হাজী মিজানুর রহমান বাবলুর স্থগিতাদেশ প্রত্যাহারের চিঠিতে বলা হয়েছে, কাজিপুরে একটি বালুমহাল নিয়ে পাল্টাপাল্টি সংঘর্ষ এবং তার ছেলের সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে তার পদ স্থগিত করা হয়েছিল। ভবিষ্যতে সাংগঠনিক নিয়মবহির্ভূত কর্মকাণ্ড ও সন্ত্রাসী কার্যকলাপ থেকে বিরত থাকার শর্তে মুচলেকা ও নিঃশর্ত ক্ষমা প্রার্থনার পরিপ্রেক্ষিতে তার পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, দলীয় শৃঙ্খলাভঙ্গ ও ছেলে সুমনের সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে প্রথমে তার পদ স্থগিত করা হয়েছিল। আবেদনের পর পদ ফিরলেও পরবর্তী সময়ে ছেলেসহ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত ২৫ জুলাই তাকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয় এবং সুমনের সঙ্গে নেতাকর্মীদের যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। সবশেষ শর্তসাপেক্ষে মুচলেকা ও ক্ষমা প্রার্থনায় জেলা বিএনপি তার স্থগিতাদেশ প্রত্যাহার করল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট