
শরীফ ফায়েজুল কবীর,ষ্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ পুলিশ ডিপার্টমেন্ট এর ঢাকা রেঞ্জের ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান বৃহস্পতিবার (১২ ই নভেম্বর) মাদারীপুরে আগমন করেন। এসময় তিনি জেলা পুলিশ সুপার কার্যালয় পরিদর্শন করে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন। তাকে স্বাগত জানান জেলা পুলিশ সুপার মো.ফজলে এলাহী সহ উক্ত ডিপার্টমেন্টের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এসময় তাকে ফুলেল শুভেচ্ছা ও গার্ড অফ অনার প্রদান করা হয়। পরে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ প্রবণতা, মামলার তদন্ত,মামলা নিষ্পত্তি এবং মাদক সহ সকল প্রকার বেআইনি কার্যক্রম পর্যালোচনা করে অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতকরণে আরও সক্রিয়,পেশাদারিত্ব ও প্রযুক্তিনির্ভরভাবে কাজ করার নির্দেশনা দেন। মাদারীপুর জেলা পুলিশের মিডিয়া সেলের এক সংবাদ ব্রিফিংয়ে জানা যায়, আলোচনা সভায় তিনি গুরুত্বপূর্ণ মামলার তদন্ত দ্রুত নিষ্পত্তিকরণ, গ্রেফতারী পরোয়ানা তামিল এবং অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদারের পাশাপাশি নারী-শিশুসহ ভুক্তভোগীদের প্রতি মানবিক আচরণ,দ্রুত পুলিশি সেবা,বিট পুলিশিং জোরদার এবং জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগের মাধ্যমে জনবান্ধব ও আস্থাশীল পুলিশিং নিশ্চিত করার আহবান জানান। সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী,শরীয়তপুরে পুলিশ রওনক জাহান সহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ।