
আলোকিত নিউজ ডেস্কঃ
গতকাল রাত ৯ ঘটিকায় রংপুর জেলা পুলিশ লাইনে “আন্তঃজেলা দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০২৬”এর শুভ উদ্বোধন করেন রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক।
জেলা পুলিশ,রংপুর হতে এসময় আরো উপস্থিত ছিলেন মোঃ জয়নাল আবেদীন,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রংপুর; সুশান্ত চন্দ্র রায়,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রংপুর,সনজয় কুমার সরকার,অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) রংপুর ও বিভিন্ন ইউনিটের ইনচার্জসহ অন্যান্য অফিসার-ফোর্সগণ।
উল্লেখ্য পুলিশ সুপার ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধনকালে জানান,শারীরিক সুস্থতা,মানসিক সতেজতা ও সৌহার্দ্য বাড়াতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।