1. : lf_zzvaAwj1me3v :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরের মুচনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম শুরু কপ-৩১ শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান বীরগঞ্জের নবাগত সহকারী কমিশনার (ভূমি) সোহাগ বাবুকে সাংবাদিক সংস্থার ফুলের শুভেচ্ছা সরাইলে ডাকাতির প্রস্তুতিকালে চারজন গ্রেপ্তার,অস্ত্রসহ অটোরিকশা জব্দ মাদারীপুরে ঝিমিয়ে পড়া বেসিক ইউনিয়নের মধ্যে ১টিতে জমজমাট ভোটের লড়াই লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর পর এবার উপ-সহকারী প্রকৌশলী খাইরুলের ঘুষ লেনদেনের ভিডিও ফাঁস দিগনগর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত জম্মু-কাশ্মীরে সিআরপিএফ চেকপোস্টে গুলি,আহত-৩ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট বন্ধ স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ,আওয়ামী লীগকে একতরফা ক্ষমা করেছেন শফিকুর রহমান ভোররাতে দু-একটি গাড়িতে আগুন দিলেই পরিস্থিতি অস্থিতিশীল হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ,অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা মাদারীপুর কুনিয়া ইউনিয়নে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে প্রার্থী হতে আগ্রহী তরুণ সমাজসেবক কামাল তালুকদার গোপালগঞ্জ শহরের একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ, মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ পঞ্চগড় সদর উপজেলায় ১১ কি.মি. সড়ক নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন,নির্মাণ ব্যয় প্রায় ১২ কোটি টাকা ঘোড়াঘাটে থানা যুবদলের যুগ্ন আহবায়ক উজ্জল মিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের প্রতিবাদে সংবাদ সম্মেলন গোপালগঞ্জে প্রাইভেটকার-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত পুলিশ অফিসারকে র‍্যাংক ব্যাজ পরালেন রংপুর পুলিশ সুপার,মোহাম্মদ মোজাম্মেল হক চীনের ‘হানিট্র্যাপে’ ২০০ বিলিয়ন ডলারের মালিক মার্কিন ধনকুবের জেনসেন হুয়াং! পররাষ্ট্রসচিবের দায়িত্ব পেলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী সরাইলে বিএনপির র‌্যালিতে আব্দুর রউফের নেতৃত্বে বিশাল মিছিল মিসাইলের রেঞ্জ দুই হাজার কিলোমিটার রাখার বাধ্যবাধকতা তুলে নিল ইরান মুকসুদপুর কামিল মাদ্রাসায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কেন্দুয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

কপ-৩১ শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এ অংশগ্রহণ শেষে তুরস্কের আন্তালিয়া থেকে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং জলবায়ু অর্থায়নসহ নানা বিষয়ে আলোচনা শেষে তিনি ঢাকার পথে যাত্রা করেছেন।

বৃহস্পতিবার তুরস্কের স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় আন্তালিয়া বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ইস্তাম্বুলের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সেখানে বিমানবন্দরে যাত্রাবিরতির পর স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় একই এয়ারলাইনসের অন্য একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে তাঁর। আন্তালিয়া বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ রাষ্ট্রদূত সুবুতাই ইউকসেল।

শুক্রবার (১৩ নভেম্বর) বাংলাদেশ সময় ভোর ৬টার দিকে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

এর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) তিন দিনের সফরে তুরস্কের আন্তালিয়ায় যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তিনি কপ-৩১ সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।

এ ছাড়া সম্মেলনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি বাংলাদেশ প্যাভিলিয়ন এবং গ্রিন জোনে প্রদর্শিত পরিবেশবান্ধব পাটজাত পণ্য ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। সফরে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো এবং বাংলাদেশের সঙ্গে অন্যান্য দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট