1. : lf_zzvaAwj1me3v :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক ও মালিক গ্রেফতারে লাগবে আদালতের অনুমতি এমবাপ্পেকে ছাড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগে ইয়ামালের নতুন রেকর্ড সরাইলে ৩ প্রতিবন্ধী শিশু পেল হুইলচেয়ার,৬ হতদরিদ্র পরিবার পেল গাভী বিজিবি বিশেষ অভিযানে সীমান্ত থেকে ৭টি ভারতীয় গরু আটক আইনশৃঙ্খলা বাহিনীকে অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ঘাটাইলে বাস থেকে ৩০ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির নির্বাচনী তফসিল ঘোষণা তারেক রহমানের স্লোগানকে হাদিস বলে পদ হারালেন সরকারি কর্মকর্তা মার্কিন সিনেটে ডেমোক্র্যাটদের জয়,নিশ্চিত ৫১ আসন সব সম্পত্তি লিখে নেওয়ার পর ৯৫ বছরের বৃদ্ধ বাবাকে গাছতলায় ফেলে রাখার অভিযোগ সন্তানদের বিরুদ্ধে গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক মারা গেছেন মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ শুরু গোপালগঞ্জের ভাটিয়াপাড়া মোড়ে চতুর্মুখী সংঘর্ষে ভ্যানচালক নিহত কপ ৩১ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জে ইয়াবা-গাঁজা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী আটক আদিতমারীতে ৮ ইউনিয়নে‘আলোকিত লালমনিরহাট’এর প্রধান সমন্বয়কারী দায়িত্ব পেলেন যারা গোপালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার ইরানে পারমাণবিক হ মলার জন্য ট্রাম্পকে চাপ দিচ্ছেন নেতানিয়াহু: কার্লসন টাঙ্গাইলে বাসে তল্লাশি চালিয়ে ৬ কেজি গাঁজাসহ দম্পতি গ্রেফতার লালমনিরহাটে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে নতুন নিয়ম মাদারীপুরের শিবচরে জামায়াত নেতার বসতঘর ভাংচুর করলো বিক্ষুব্ধ জনতা,নারী কেলেঙ্কারীর অভিযোগ গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন,গেজেট প্রকাশ শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলায় খতিব মুফতি মুজিদুল ইসলামকে অব্যাহতির অভিযোগ

এমবাপ্পেকে ছাড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগে ইয়ামালের নতুন রেকর্ড

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্কঃ

চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে নতুন কীর্তি গড়েছেন বার্সেলোনার তরুণ ফরোয়ার্ড লামিনে ইয়ামাল। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে পেছনে ফেলে প্রতিযোগিতাটিতে সর্বোচ্চ গোল করা কিশোর ফুটবলার হয়েছেন তিনি।

মঙ্গলবার (০৩ নভেম্বর) অ্যাস্টন ভিলার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে গোল করে এই রেকর্ড গড়েন ১৯ বছর বয়সী ইয়ামাল। স্পটিফাই ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিত ম্যাচের সপ্তম মিনিটে প্রতিপক্ষের ভুলের সুযোগ কাজে লাগিয়ে জালে বল পাঠান তিনি। তাঁর বাঁকানো শট ঠেকাতে ব্যর্থ হন অ্যাস্টন ভিলার গোলরক্ষক জিওন সুজুকি।

এই গোলের ফলে চ্যাম্পিয়ন্স লিগে ইয়ামালের মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৪টি। এর আগে ১৩ গোল নিয়ে রেকর্ডটি ছিল এমবাপ্পের দখলে। তবে চ্যাম্পিয়ন্স লিগে এমবাপ্পের মোট গোলসংখ্যা বর্তমানে ৭২।

মাত্র ৩৭ ম্যাচ খেলেই ১৪ গোলের মাইলফলক স্পর্শ করেছেন ইয়ামাল। এর আগে থেকেই প্রতিযোগিতাটিতে বয়সভিত্তিক বেশ কয়েকটি রেকর্ড নিজের করে রেখেছেন স্পেনের এই তরুণ তারকা। চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে কম বয়সে ম্যাচের শুরুর একাদশে খেলার রেকর্ডও তাঁর দখলে। ১৬ বছর ৮৩ দিন বয়সে পোর্তোর বিপক্ষে ইউরোপীয় প্রতিযোগিতায় অভিষেক হয়েছিল তাঁর।

এ ছাড়া চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে কম বয়সে গোল ও অ্যাসিস্ট করা, সেমিফাইনালে গোল করা এবং ১৮ ও ১৯ বছর বয়সে পা দেওয়ার আগে সর্বোচ্চ গোল করার কীর্তিও রয়েছে ইয়ামালের।

অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচে ইয়ামালের গোলের পর জোড়া গোল করেন রাফিনিয়া। শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। এই হারের মধ্য দিয়ে চলতি লিগ পর্বে প্রথমবারের মতো পয়েন্ট হারায় অ্যাস্টন ভিলা। অন্যদিকে, জয়ের সুবাদে সাময়িকভাবে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে আসে বার্সেলোনা।

চলতি মৌসুমেও দুর্দান্ত ছন্দে রয়েছেন ইয়ামাল। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫ ম্যাচে ১৩ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে আরও ১১টি গোল করিয়েছেন তিনি। সম্প্রতি ব্যালন ডি’অর পুরস্কারে তৃতীয় স্থান অর্জন করেছেন বার্সেলোনার এই তরুণ ফরোয়ার্ড।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট