
শরীফ ফায়েজুল কবীর,স্টাফ রিপোর্টারঃ
মাদারীপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সোমবার (২৭ অক্টোবর) সকালে শহরের পানিছত্র এলাকার চৌরাস্তার মোড় থেকে একটি আকর্ষণীয় ও স্বতঃস্ফূর্ত বর্ণাঢ্য র্যালি শুরু হয় । র্যালিটি শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের ডিসি ব্রীজ এলাকায় গিয়ে শেষ হয়। র্যালিটির অগ্রভাগে নেতৃত্ব দেন মাদারীপুর জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক ও উদীয়মান তরুণ নেতা পৌরসভা ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হতে আগ্রহী মোঃ সালাউদ্দিন বেপারী। বাদ্যযন্ত্রের তালেতালে আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করে রং-বেরংয়ের ব্যানার-ফেষ্টুন নিয়ে মুহূর্মুহু স্লোগানে মুখরিত করে এসময় যুবদলের অন্যান্য নেতা-কর্মী-সমর্থকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শহরের ডিসি ব্রীজ এলাকায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান খান কিচলু, যুব বিষয়ক সম্পাদক কৃষক রফিকুল ইসলাম মাতুব্বর, জেলা কৃষকদলের সদস্য সচিব অহিদুজ্জামান খান, জেলা যুবদলের যুগ্ম- আহবায়ক মোঃ সালাউদ্দিন বেপারী, সদর থানা বিএনপির সহ-সভাপতি আলমগীর হোসেন খান প্রমূখ। কর্মসূচিতে যুবদল, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন পর্যায়ের সাধারণ মানুষ ও গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা থেকে বক্তরা দেশের উন্নয়নে বর্তমান সরকার প্রধান ও বিএনপি’র দলীয় চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে দলীয় গঠনতন্ত্রের শৃঙ্খলা অনুযায়ী কাজ করে মাদারীপরের উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, দেশবিরোধী সকল অপশক্তিকে রাজপথে রাজনৈতিকভাবে মোকাবেলা করা, ঐক্যবদ্ধভাবে দেশের ও মাদারীপুরের উন্নয়নে ভূমিকা রাখার আহবান সহ মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, দূর্ণীতিবাজ, কিশোরগ্যাং সহ সকল প্রকার বে-আইনি কার্যকলাপ নির্মূলে সকলের সহযোগিতা কামনা করা হয়।