
আলোকিত নিউজ ডেস্কঃ
কুষ্টিয়া জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন কুমারখালী থানার অফিসার ইনচার্জ জামাল উদ্দিন। পাশাপাশি সেপ্টেম্বর ২০২৬ মাসের মূল্যায়নে জেলার সবকটি ইভেন্টে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন কুমারখালী থানার কর্মকর্তারা। সেপ্টেম্বর মাসের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ,অপরাধ দমন ও পেশাগত দক্ষতার বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের স্বীকৃতিস্বরূপ এ অর্জন আসে।কুমাখালী থানার অফিসার ইনচার্জ জামাল উদ্দিন বলেন,পুলিশ সুপার,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)-এর সার্বিক দিকনির্দেশনায় থানায় কর্মরত সব কর্মকর্তা ও ফোর্সের অক্লান্ত পরিশ্রমের ফলেই এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে। তিনি আরও বলেন,এ অর্জন কুমারখালী থানার সব কর্মকর্তা ও সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও জনগণের নিরাপত্তা নিশ্চিত করা,অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবেন। আমি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। দায়িত্ব গ্রহণের পর থেকেই কুমারখালী থানাকে মাদক,সন্ত্রাস অপরাধমুক্ত রাখতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। তাঁর এই সাফল্যের ধারাবাহিকতা বজায় থাকুক এবং তিনি আরও এগিয়ে যান এই কামনা রইল। মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রেখে সততা, নিষ্ঠা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালন করে তিনি যেন দেশ ও মানুষের সেবায় আরও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন।