
বাদল মিয়া,সরাইল প্রতিনিধি:
সারাদেশে মব সন্ত্রাসের প্রতিবাদ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে (এমপি) রুমিন ফারহানা ও ওসির বাগবিতণ্ডা’র জেরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা কৃষকদল।
সোমবার (২৬ অক্টোবর) বিকেলে উপজেলা কৃষকদলের উদ্যোগে মিছিলটি সরাইলের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সরাইল উপজেলা কৃষকদলের আহ্বায়ক মশিউর রহমান। সঞ্চালনা করেন সংগঠনটির সদস্যসচিব জয়নাল আবেদিন।
এ সময় উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আলাল খন্দকার, আবদুল বারেক, কামাল খন্দকার, নজরুল খন্দকার, জুবায়দুর রহমান খোকন, নুরে আলম, রোমান মিয়া ও মাওলানা ওসমান উদ্দিনসহ বিএনপি ও কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিএনপি নেতা এনামুল হক লোকমান, মীর হাসেন আলী, তাবুক বিএনপির সভাপতি জামাল খন্দকার, সদর ইউনিয়ন কৃষকদলের যুগ্ম আহ্বায়ক রোকনুজ্জামান মজনু এবং অরুয়াইল, পাকশিমুল, শাহবাজপুর ও পানিশ্বর ইউনিয়ন কৃষকদলের নেতারা সভায় অংশ নেন।
সভায় বক্তারা বলেন, সরাইলে মব সন্ত্রাসের ঘটনা ঘটছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। তাঁরা মব সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।