1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দক্ষিণ আইচায় মা ইলিশ রক্ষা অভিযানে ২০০ কেজি ইলিশ জব্দ করেন পুলিশ সরাইলে ভাড়া বাসায় মাইক্রোবাসচালকের মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য মুকসুদপুরে দুর্গা মন্দির পরিদর্শনে এমপি সেলিমুজ্জামান সেলিম হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন বরদাস্ত করা হবে না বদলগাছীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বস্ত্র বিতরণ টাঙ্গাইলে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ৬ জনের যাবজ্জীবন মেসি কি ছুঁতে পারবেন হাজার গোলের মাইলফলক? ফজরের পর ঝাড়ু দিয়ে পরিচ্ছন্নতার কাজ এখন আর দেখা যায় না: প্রধানমন্ত্রী ঢাকা-খুলনা মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় বৃদ্ধা নিহত,পরিচয় মেলেনি রংপুর বাসীর জনপ্রিয় ব্যক্তি,রংপুর পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক ফ্যাসিবাদ চলবে না’ স্লোগানে উত্তাল তেল আবিব,মঞ্চ ছাড়লেন বেন-গভির দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক সচিবালয় যাচ্ছে শেরেবাংলা নগরে,প্রস্তাব অনুমোদন অবকাঠামো ও শিল্প খাতে বিনিয়োগে আগ্রহী সিঙ্গাপুর কে দিয়েছিলেন বিয়ের প্রস্তাব,রাশমিকা নাকি বিজয়? “নান্দাইল বাসীর প্রিয় ব্যক্তি”নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আজহারুল ইসলাম ব্যাটারদের ব্যর্থতায় হার,কাঠগড়ায় বাংলাদেশ: তাসকিন ভাড়াটেদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে,বদলগাছীতে সংবাদ সম্মেলন মুকসুদপুর উপজেলা বিএনপির শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন কমিটি গঠন অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানের ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক ইনফান্তিনো কি কাল ঢাকায় নামছেন

সরাইলে ভাড়া বাসায় মাইক্রোবাসচালকের মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

বাদল মিয়া,সরাইল প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইলে ভাড়া বাসা থেকে সাদ্দাম হোসেন (৪২) নামের এক মাইক্রোবাসচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার স্ত্রী দাবি করেছেন, সাদ্দাম গলায় ফাঁস দিয়েছিলেন। তবে মৃত্যুর ঘটনাটি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তার স্বজনেরা। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) সকালে অরুয়াইলের একটি ভাড়া বাসা থেকে সাদ্দামের মরদেহ উদ্ধার করা হয়। তিনি সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের তেলিয়াকান্দি গ্রামের ওসমান মিয়ার ছেলে।

পরিবারের সদস্য ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাদ্দাম পেশায় মাইক্রোবাসচালক ছিলেন। তার দুই স্ত্রী। প্রথম স্ত্রী দুই সন্তান নিয়ে নরসিংদীতে থাকেন। দ্বিতীয় স্ত্রী বুশরাকে নিয়ে তিনি অরুয়াইলে ভাড়া বাসায় বসবাস করতেন। এই সংসারেও তাদের দুই সন্তান রয়েছে।

সাদ্দামের দ্বিতীয় স্ত্রী বুশরা জানান, শনিবার রাত নয়টার দিকে সাদ্দাম বাসায় ফেরেন। খাবার দিতে চাইলে তিনি বাইরে খেয়ে এসেছেন বলে জানান। তাদের দুই সন্তান অসুস্থ থাকায় রাতে সন্তানদের নিয়ে ঘুমিয়ে পড়েন তিনি।

বুশরা বলেন, ভোরের দিকে সাদ্দামের মুঠোফোনে একাধিকবার কল আসতে থাকে। পরে পাশের কক্ষে গিয়ে জানালার পাশে তাকে দাঁড়ানো অবস্থায় দেখতে পান। ডাকাডাকি করেও সাড়া না পেয়ে কাছে গিয়ে তিনি গলায় দড়ি দেখতে পান। কক্ষে বিদ্যুৎ না থাকায় অন্ধকার ছিল। পরে ছুরি দিয়ে দড়ি কেটে আশপাশের লোকজনের সহায়তা চান। সাদ্দামকে চিকিৎসকের কাছে নেওয়ার চেষ্টা করেন বলেও জানান তিনি।

বুশরা আরও বলেন, সাদ্দাম মোবাইলে বিভিন্ন ধরনের গেম খেলতেন। এসব গেমে কখনো টাকা পাওয়া যেত, আবার কখনো টাকা হারাতে হতো বলে তিনি শুনেছেন। এ নিয়ে সাদ্দাম মানসিক চাপে থাকতেন বলে তার ধারণা। সংসারের খরচের টাকা দেওয়ার পরও অনেক সময় তার অজান্তে সেই টাকা নিয়ে গেম খেলতেন সাদ্দাম। তাকে একাধিকবার বোঝানোর চেষ্টা করেও লাভ হয়নি বলে দাবি করেন বুশরা। তবে এসব বিষয়ের সঙ্গে তার মৃত্যুর কোনো সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

সাদ্দামের ভাই রুমান বলেন, তার ভাই মাইক্রোবাস চালিয়ে সংসার চালাতেন। ভাইয়ের মৃত্যুর ঘটনাটি তাদের কাছে রহস্যজনক মনে হচ্ছে। জানালার গ্রিলে গলায় ফাঁস দিয়ে মৃত্যুর বিষয়টি নিয়ে তাদের সন্দেহ রয়েছে।

এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

ওসি আরও বলেন, মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট