
বদলগাছী(নওগাঁ)প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছী উপজেলায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী দুস্থ, দরিদ্র ও অসহায় মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রাণ তহবিল থেকে বস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ সোমবার বিকাল ৪ টায় বদলগাছী লাবণ্য প্রভা পাইলট ও কমিউনিটি গার্লস হাই স্কুল প্রাঙ্গণে। আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থ ও অসহায়দের হাতে বস্ত্র তুলে দেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।
এসময় উপস্থিত ছিলেন বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী টিপু, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফজলে হুদা বাবুল বলেন, শারদীয় দুর্গোৎসব সর্বজনীন আনন্দের উৎসব। সমাজের অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষ যাতে উৎসবের আনন্দ থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই প্রধানমন্ত্রীর এই মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে বদলগাছী উপজেলার প্রায় ৪০০ জন দুস্থ,দরিদ্র ও অসহায় সনাতন ধর্মাবলম্বীর মাঝে আনুষ্ঠানিকভাবে এ বস্ত্র বিতরণ করা হয়।