1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দক্ষিণ আইচায় মা ইলিশ রক্ষা অভিযানে ২০০ কেজি ইলিশ জব্দ করেন পুলিশ সরাইলে ভাড়া বাসায় মাইক্রোবাসচালকের মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য মুকসুদপুরে দুর্গা মন্দির পরিদর্শনে এমপি সেলিমুজ্জামান সেলিম হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন বরদাস্ত করা হবে না বদলগাছীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বস্ত্র বিতরণ টাঙ্গাইলে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ৬ জনের যাবজ্জীবন মেসি কি ছুঁতে পারবেন হাজার গোলের মাইলফলক? ফজরের পর ঝাড়ু দিয়ে পরিচ্ছন্নতার কাজ এখন আর দেখা যায় না: প্রধানমন্ত্রী ঢাকা-খুলনা মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় বৃদ্ধা নিহত,পরিচয় মেলেনি রংপুর বাসীর জনপ্রিয় ব্যক্তি,রংপুর পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক ফ্যাসিবাদ চলবে না’ স্লোগানে উত্তাল তেল আবিব,মঞ্চ ছাড়লেন বেন-গভির দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক সচিবালয় যাচ্ছে শেরেবাংলা নগরে,প্রস্তাব অনুমোদন অবকাঠামো ও শিল্প খাতে বিনিয়োগে আগ্রহী সিঙ্গাপুর কে দিয়েছিলেন বিয়ের প্রস্তাব,রাশমিকা নাকি বিজয়? “নান্দাইল বাসীর প্রিয় ব্যক্তি”নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আজহারুল ইসলাম ব্যাটারদের ব্যর্থতায় হার,কাঠগড়ায় বাংলাদেশ: তাসকিন ভাড়াটেদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে,বদলগাছীতে সংবাদ সম্মেলন মুকসুদপুর উপজেলা বিএনপির শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন কমিটি গঠন অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানের ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক ইনফান্তিনো কি কাল ঢাকায় নামছেন

টাঙ্গাইলে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ৬ জনের যাবজ্জীবন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের দেলদুয়ারে এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ৬ যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আ. ন. ম. ইলিয়াস এই রায় দেন। এছাড়া রায়ে দণ্ডিতদের প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরো ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার পয়লা পশ্চিম পাড়া গ্রামের মো. নিলু মিয়ার ছেলে মো. আমির হামজা, দেলদুয়ার উপজেলার মঙ্গলহোড় গ্রামের হযরত আলীর ছেলে রাজন মিয়া, মো. মজনু মিয়ার ছেলে মো. রিফাত, মো. মোবারকের ছেলে আব্দুর রউফ, পাথরাইল গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে বিপ্লব মিয়া, কালিহাতী উপজেলার পৌলি গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে আল আমিন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌশুলি (পিপি) ওমরাও খান দিপু জানান, ২০২৪ সালের ২৯ অক্টোবর ধর্ষণের শিকার গৃহবধূ দেলদুয়ার উপজেলার আটিয়া গ্রামে তার ফুফু শিউলী বেগমের বাড়িতে যান। ফুফুর কাছ থেকে ৫০ হাজার টাকা ধার নেন তিনি। ওই দিন রাতে বাড়ি ফেরার পথে দণ্ডিতরা জোরপূর্বক তাকে একটি টেক্সটাইল মিলের অফিস রুমে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে। তারা ওই গৃহবধূর মুঠোফোন ও ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরবর্তীতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। ঘটনার পরদিন ভুক্তভোগী বাদী হয়ে দেলদুয়ার থানায় মামলা দায়ের করেন। দেলদুয়ার থানার পরিদর্শক আজিজুল হক হাওলাদার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। রায় ঘোষণার পর আসামিদের টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট