
আলামিন,স্টাফ রিপোর্টারঃ
শরীয়তপুরের জাজিরা উপজেলার জয়নগর বাজারে গভীর রাতে অগ্নিকাণ্ডে মালামাল-সহ সতটি দোকান পুড়ে ছাই। ক্ষতির পরিমান প্রায় ২কোটি টাকা। গতকাল বৃহস্পতিবার গভির রাতে জয়নগর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘড় মালিকরা অভিযোগ করে বলেন,গতকাল গভীর রাতে জয়নগর বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে জয়নগর বাজারের আরিয়ানের মোবাইল অ্যাক্সেস মোবাইল বিক্রির দোকান,পাইকারি মুদির দোকান,ওষুধের ফার্মেসি, ইলেকট্রনিক্স দোকান, হোটেল এবং ফলের দোকান সহ সাতটি দোকান পুড়ে ছাই।।তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আমাদের ধারণা পূর্ব শত্রুতার জেরে কেউ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটাতে পারে। তবে আমরা সুস্থ তদন্ত চাই।
স্থানীয় প্রত্যক্ষদর্শী মাওলানা তাজুল ইসলা বলেন,গতকাল গভীর রাতে মসজিদের মাইকে শোনতে পাই যে, জয়নগর বাজারের আগুন লেগেছে। অগ্নিকান্ডের খবর পেয়ে আমরা দৌড়ে এসে স্থানীয় লোকজ নিয়ে আগুন নিভাতে চেষ্টা করি।তাৎক্ষণিকভাবে স্থানীয় এক ব্যক্তির অগ্নিকাণ্ডের বিষয়টি জাজিরা ফায়ার স্টেশনে মুঠোফোনের মাধ্যমে সংবাদ দিলে ২০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের দুইটি ইউোনিট ঘটনা স্থলে এসে প্রায় ২ঘন্টার বেশি সময় চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।আগুন নিয়ন্ত্রণের সক্ষম হলেও ক্ষয়ক্ষতির কবল থেকে দোকানগুলোকে রক্ষা করতে পারেনি। মোবাইল ফোনের দোকান-সহ বিভিন্ন মালামালের সাতটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ঘর-সহ ২কোটি টাকার মালামাল ক্ষতি হয়েছে।
ঘর মালিক আক্তার হোসেন খান বলেন, পুর্বে আমাদের দোকান ঘর নির্মাণ কালে প্রতিবেশীদের সাথে জমি সংক্রান্ত বিরোধ ছিল। হয়তো বা,পুর্বশত্রুতার জেরে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটাতে পারে। জয়নগর বাজারে গভীর রাতে আগুন লাগার রহস্য উদঘাটন করতে পারলে আমরা দোকান মালিকরা একটু স্বস্তি পেতাম। আমরা জাজিরা থানায় একটি সাধারণ ডায়রী করেছি পুনোরায় ঘর নির্মাণ কালে যদি কেউ বাধা দিতে আসেন তাদেরকে আসামী করে মামলা দায়ের করবো।
এ ব্যাপারে জাজিরা থানার অফিসার ইনচার্জ মোঃ সালেহ্ আহাম্মেদ বলেন, থনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। জয়নগর বাজারে আগুন লাগার বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখব ।
ভুক্তভোগী দোকান মালিকদের সমবেদনা জানাতে শরীয়তপুর -১আসনের পালং জাজিরার সংসদ সদস্য মোঃ সাঈদ আসলাম ও জাজিরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরান হোসেন ঘটনা স্থান পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।