1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দারুস সালাম বাসীর প্রিয় ব্যক্তি,দারুস সালাম থানা ডিএমপির অফিসার ইনচার্জ দুলাল হোসেন দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী বদলগাছী থানার নবনিযুক্ত ওসির মতবিনিময় সভা,বর্জন করলেন সাংবাদিকরা গোপালগঞ্জে কিশোরী ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অর্থনৈতিক সম্পর্ক জোরদারে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন চিকিৎসা শেষে এক মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস এআই দিয়ে অপপ্রচার,ক্ষোভ জানালেন মেহজাবীন হুথি হামলার প্রভাব সৌদি ফুটবলে,স্থগিত রোনালদোর ম্যাচও স্টারলিংকে বিধিনিষেধ,রুশ হামলার মুখে বিপাকে ইউক্রেন নভেম্বরে গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ ব্যবসা ও ব্যবসা প্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট করলে কাউকে ছাড় নয়-মাদারীপুরে এমপি জাহান্দার আলী নিয়ন্ত্রণহীন এলপিজি বাজার,বাড়ছে দাম মিলছে না সিলিন্ডার রবীন্দ্রনাথের ছবি পায়ের নিচে রেখে পোস্ট,ছাত্রদল নেতা বহিষ্কার টুঙ্গিপাড়া কোটালীপাড়া দুর্গা পূজা সার্বিক পরিস্থিতি আইনশৃঙ্খলা নিরাপত্তা রক্ষার প্রতিশ্রুতি আহ্বান এমপি এস এম জিলানী তীব্র নিন্দা ও প্রতিবাদ প্রতিরক্ষায় হাজার কোটি ডলার ব্যয়, তবু কেন হুথিদের কাছে অসহায় সৌদি? আজারবাইজান ও ইরাক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে আটকে পড়া সৌদি প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ানো নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ মুকসুদপুর ফারুক খান উচ্চবিদ্যালয়ে এডহক কমিটির আহ্বায়ক তারেকুল ইসলাম কে ফুলেল শুভেচ্ছা

স্টারলিংকে বিধিনিষেধ,রুশ হামলার মুখে বিপাকে ইউক্রেন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

স্টারলিংক স্যাটেলাইট যোগাযোগব্যবস্থা ব্যবহারে সীমাবদ্ধতা আরোপের ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাঁর আশঙ্কা, গুরুত্বপূর্ণ এই যোগাযোগব্যবস্থায় বাধা এবং ভবিষ্যতে মার্কিন গোয়েন্দা সহায়তা কমে যাওয়ার ঝুঁকি ইউক্রেনের সামরিক সক্ষমতাকে দুর্বল করে দিতে পারে। এতে রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে আরও চাপে পড়তে পারে কিয়েভ।

লন্ডন সফরে ব্রিটিশ টক শো ‘পিয়ার্স মরগান আনসেন্সরড’-কে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, স্টারলিংক ব্যবহারে বিধিনিষেধের ঘটনায় তিনি ট্রাম্পের কাছে বিশ্বাসঘাতকতা অনুভব করছেন। তবে বিষয়টি কেবল ব্যক্তিগত অনুভূতির নয়, বরং ইউক্রেনের একজন শক্তিশালী অংশীদারকে হারানোর আশঙ্কার সঙ্গেও জড়িত বলে মন্তব্য করেন তিনি।

ইউক্রেনের সামরিক বাহিনীর অভিযোগ, কোনো আগাম সতর্কতা ছাড়াই স্টারলিংক সংযোগে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এতে রুশ অবস্থানে হামলায় ব্যবহৃত ইউক্রেনের বেশ কিছু ড্রোনের কার্যক্রম ব্যাহত হয়। একই সঙ্গে রাশিয়ার জেট ইঞ্জিনচালিত হামলাকারী ড্রোন প্রতিহত করার ক্ষেত্রেও ইউক্রেনের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সমস্যায় পড়েছে।

জেলেনস্কির ভাষ্য, রাত ১টার দিকে স্টারলিংক সংযোগ বন্ধ করে দেওয়া হয়। এ সিদ্ধান্তের পরিণতিতে মানুষের প্রাণহানির আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

ইলন মাস্কের মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের তৈরি স্টারলিংক স্যাটেলাইট নেটওয়ার্ক ইউক্রেনের সামরিক যোগাযোগ ও বিভিন্ন অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ইউক্রেনের সামরিক প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সেরহি বেস্ক্রেস্তনভ জানান, ঘণ্টায় ১০০ মাইলের বেশি গতিতে চলা টার্মিনালগুলো হঠাৎ সংযোগ হারায়। এতে সামরিক বাহিনীর কয়েকটি অভিযান ব্যর্থ হয়েছে বলে দাবি করেন তিনি।

বেস্ক্রেস্তনভের মতে, ঘটনাটি নিছক প্রযুক্তিগত ত্রুটি নয়; বরং বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে এর সম্পর্ক থাকতে পারে। তাঁর দাবি, ইউক্রেনের সশস্ত্র বাহিনী এ বিষয়ে কোনো আগাম সতর্কতা পায়নি।

রাশিয়ার শাহেদ ড্রোন মোকাবিলায় স্টারলিংকনির্ভর ব্যবস্থা কার্যকর ভূমিকা রাখছে বলেও জানান এই উপদেষ্টা। তাঁর ভাষ্য, রাশিয়া ড্রোনের ইঞ্জিন উন্নত করার পর এসব ড্রোন প্রতিহত করার হার একসময় ৯০ শতাংশের বেশি থেকে কমে প্রায় ৬০ শতাংশে নেমে এসেছিল। এমন পরিস্থিতিতে যোগাযোগব্যবস্থায় সীমাবদ্ধতা ইউক্রেনের আত্মরক্ষার সক্ষমতাকে আরও সংকুচিত করতে পারে।

তবে স্টারলিংক ব্যবহারে বিধিনিষেধের সিদ্ধান্ত নিজের নয় বলে জানিয়েছেন ইলন মাস্ক। তাঁর ব্যাখ্যা, অস্ত্র ব্যবহারের সঙ্গে যুক্ত গ্রাহকদের সরাসরি স্টারলিংক ব্যবহারের লাইসেন্স দেওয়া হয় না। ইউক্রেনের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্র সরকারের মালিকানাধীন ও নিয়ন্ত্রিত ‘স্টারশিল্ড’ নেটওয়ার্কের একটি সংস্করণ ব্যবহার করছিল। এর গতি ও ব্যবহারসংক্রান্ত সীমাবদ্ধতা নির্ধারণের ক্ষমতা মার্কিন সামরিক বাহিনী এবং শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের হাতে বলে মন্তব্য করেন মাস্ক।

এদিকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সহায়তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। ট্রাম্প প্রশাসন গোয়েন্দা তথ্য আদান-প্রদান বন্ধ করেছে—এমন দাবি অস্বীকার করেছেন ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম এনপিআরকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ভবিষ্যতে গোয়েন্দা তথ্য সরবরাহ সীমিত করা হতে পারে বলে তাঁর সামরিক উপদেষ্টাদের হুমকি দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট