1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ব্যবসা ও ব্যবসা প্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট করলে কাউকে ছাড় নয়-মাদারীপুরে এমপি জাহান্দার আলী নিয়ন্ত্রণহীন এলপিজি বাজার,বাড়ছে দাম মিলছে না সিলিন্ডার রবীন্দ্রনাথের ছবি পায়ের নিচে রেখে পোস্ট,ছাত্রদল নেতা বহিষ্কার টুঙ্গিপাড়া কোটালীপাড়া দুর্গা পূজা সার্বিক পরিস্থিতি আইনশৃঙ্খলা নিরাপত্তা রক্ষার প্রতিশ্রুতি আহ্বান এমপি এস এম জিলানী তীব্র নিন্দা ও প্রতিবাদ প্রতিরক্ষায় হাজার কোটি ডলার ব্যয়, তবু কেন হুথিদের কাছে অসহায় সৌদি? আজারবাইজান ও ইরাক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে আটকে পড়া সৌদি প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ানো নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ মুকসুদপুর ফারুক খান উচ্চবিদ্যালয়ে এডহক কমিটির আহ্বায়ক তারেকুল ইসলাম কে ফুলেল শুভেচ্ছা মাদারীপুরে পৌরসভার রাস্তা আটকে ঘর নির্মাণের অভিযোগ, ঝুঁকিতে বিদ্যুতের খুঁটি দুই বছর ধরে অকেজো সড়কবাতি বিদেশি বিনিয়োগ আকর্ষণে আর্থিক শৃঙ্খলা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা জরুরি ১৮ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েটের উপাচার্য ভুয়া ফটোকার্ডে বক্তব্য প্রচারের অভিযোগ,প্রতিবাদ এমপি পাপনের জ্বালানি সংকট মোকাবিলায় রাশিয়ামুখী ট্রাম্প দুর্গাপূজায় নৌপথে নিরাপদ যাতায়াত নিশ্চিতে ১৬ নির্দেশনা কাশিয়ানীতে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ শুরু,ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৮৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্যমাত্রা আন্দোলনকে‘দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র’বললেন কঙ্গনা হাসানের হ্যাটট্রিকে আফগানিস্তানের ব্যাটিংয়ে ধস,পাঁচ উইকেট শিকার সুপ্রিম কোর্টের নির্দেশ উপেক্ষা করে দিল্লিতে আটক-৭০০

নিয়ন্ত্রণহীন এলপিজি বাজার,বাড়ছে দাম মিলছে না সিলিন্ডার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদকঃ

সরকার নির্ধারিত মূল্যের তোয়াক্কা না করে তীব্র সংকট ও অস্বাভাবিক দামে বিক্রি হচ্ছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)। দেশের বিভিন্ন জেলায় খুচরা দোকানে ঘুরেও সিলিন্ডার পাচ্ছেন না সাধারণ ক্রেতারা। আর কোথাও পাওয়া গেলেও গুনতে হচ্ছে নির্ধারিত দামের চেয়ে কয়েকশ টাকা বেশি। এরই মধ্যে কমিশন বৃদ্ধিসহ নানা দাবিতে আগামী বৃহস্পতি ও শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা। ফলে সংকট ও বাজারে অস্থিরতা আরও চরমে পৌঁছানোর আশঙ্কা দেখা দিয়েছে।

গত ৪ অক্টোবর বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করে। তবে বাজার বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। দেশের বিভিন্ন স্থানে এই ১২ কেজির সিলিন্ডার কিনতে ক্রেতাকে বিইআরসির নির্ধারিত দামের চেয়ে সর্বোচ্চ ৬৬৩ টাকা পর্যন্ত বাড়তি দিতে হচ্ছে।

কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকার বাসিন্দা এমরান ফারুক অনিক দুই মাস আগে ১২ কেজির একটি সিলিন্ডার কিনেছিলেন ১ হাজার ৭০০ টাকায়। মঙ্গলবার গ্যাস শেষ হলে নতুন সিলিন্ডার কিনতে গিয়ে তাকে দিতে হয়েছে ২ হাজার ২০০ টাকা। দুই মাসের ব্যবধানে একই পরিমাণ গ্যাসের পেছনে খরচ বেড়েছে ৫০০ টাকা। অনিক জানান, সীমিত আয়ের সংসারে অতিরিক্ত এই খরচের প্রভাব পড়বে দৈনন্দিন বাজার-সদাইয়ে। একই জেলা সদরের চায়ের দোকানদার সিজল দে-কেও দুদিন আগে ২ হাজার ২০০ টাকায় সিলিন্ডার কিনতে হয়েছে। শহরের বাহারছড়া, কলাতলী, আলীর জাহালসহ বিভিন্ন এলাকায় একদিকে যেমন গ্যাসের তীব্র সংকট, অন্যদিকে চলছে বাড়তি দাম আদায়।

একই চিত্র দেখা গেছে নরসিংদী ও কিশোরগঞ্জে। নরসিংদীতে ১২ কেজির সিলিন্ডার বিক্রি হচ্ছে ২ হাজার ৪০০ থেকে ২ হাজার ৫০০ টাকায়। এছাড়া ৫ দশমিক ৫ কেজির সিলিন্ডার ১ হাজার ২০০ টাকা, ২৫ কেজির সিলিন্ডার ৪ হাজার ২০০ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডার ৭ হাজার ২০০ টাকা পর্যন্ত চাওয়া হচ্ছে। স্থানীয় ফুডজোন রেস্টুরেন্টের মালিক রেজাউল করিম জানান, সপ্তাহখানেক আগে স্বাভাবিক দামে কিনলেও মঙ্গলবার পুরো শহরের কোথাও তিনি গ্যাস পাননি। অন্যদিকে কিশোরগঞ্জের বাসিন্দা বিজন কুমার সরকার জানান, আগে ১ হাজার ৫৮৫ টাকার নির্ধারিত সিলিন্ডার ১ হাজার ৬৫০ টাকায় মিললেও এখন ১ হাজার ৮৩৭ টাকার সিলিন্ডারের জন্য ব্যবসায়ীরা চাওয়া শুরু করেছেন ২ হাজার ১০০ টাকা।

বিদ্যমান এই পরিস্থিতির পেছনে সরবরাহ সংকটকে দায়ী করছেন খুচরা ও ডিলার পর্যায়ের ব্যবসায়ীরা। এলপিজি ব্যবসায়ী সমবায় সমিতির দাবি, গত ২০ সেপ্টেম্বরের পর আমদানিকারক কোম্পানিগুলো সরবরাহ প্রায় ৮০ শতাংশ কমিয়ে দিয়েছে। ২৫ সেপ্টেম্বরের পর থেকে কয়েকটি ডিপো থেকেও সরবরাহ সম্পূর্ণ বন্ধ রয়েছে।

কক্সবাজার এলপি গ্যাস পরিবেশক সমিতির সভাপতি সিরাজুল হক জানান, ৬ অক্টোবর ডিলারের কাছ থেকেই তাদের প্রতি সিলিন্ডার কিনতে হয়েছে ২ হাজার ৫০ টাকায়, যা সরকারের নির্ধারিত খুচরা মূল্যের চেয়েও বেশি। আবার বেশি দামে সিলিন্ডার বিক্রি করা হলেও কোম্পানিগুলোর পক্ষ থেকে কোনো কেনাকাটার ভাউচার দেওয়া হচ্ছে না বলে অভিযোগ জেলা এলপিজি সমিতির সভাপতি সরওয়ার আলমের।

তবে সরবরাহ ঘাটতির এই অভিযোগ অস্বীকার করেছে এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (লোয়াব)। তাদের দাবি, দেশে এলপিজি আমদানি ও সরবরাহ পর্যাপ্ত রয়েছে। নির্ধারিত দামের বেশি নেওয়া হলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি। পরিস্থিতি নিয়ন্ত্রণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, বাজারে নিয়মিত তদারকি ও তদারকি জোরদার করা হয়েছে।

এদিকে সংকটময় এই পরিস্থিতির মধ্যেই সারাদেশে দুদিনের এলপিজি বিক্রি বন্ধের ডাক দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি। জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি মো. সেলিম খান জানান, পরিবেশকদের কমিশন সিলিন্ডারপ্রতি ৫০ টাকা থেকে বাড়িয়ে ১৫০ টাকা বা বিক্রয়মূল্যের ৭ শতাংশ করা, চালানে প্রকৃত মূল্য উল্লেখ করা, পরিবহন ভাড়া প্রদান এবং অযৌক্তিক জরিমানা বন্ধসহ তাদের ৬ দফা দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচিতে যাবেন তারা।

বাজার-সংশ্লিষ্টরা মনে করছেন, এমনিতেই সরবরাহের টানাটানিতে বাজার অস্থির, তার ওপর দুদিনের ধর্মঘট শুরু হলে সাধারণ মানুষের ভোগান্তি ও সংকট নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট