1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
দেশে আটকে পড়া সৌদি প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ানো নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ মুকসুদপুর ফারুক খান উচ্চবিদ্যালয়ে এডহক কমিটির আহ্বায়ক তারেকুল ইসলাম কে ফুলেল শুভেচ্ছা মাদারীপুরে পৌরসভার রাস্তা আটকে ঘর নির্মাণের অভিযোগ, ঝুঁকিতে বিদ্যুতের খুঁটি দুই বছর ধরে অকেজো সড়কবাতি বিদেশি বিনিয়োগ আকর্ষণে আর্থিক শৃঙ্খলা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা জরুরি ১৮ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েটের উপাচার্য ভুয়া ফটোকার্ডে বক্তব্য প্রচারের অভিযোগ,প্রতিবাদ এমপি পাপনের জ্বালানি সংকট মোকাবিলায় রাশিয়ামুখী ট্রাম্প দুর্গাপূজায় নৌপথে নিরাপদ যাতায়াত নিশ্চিতে ১৬ নির্দেশনা কাশিয়ানীতে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ শুরু,ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৮৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্যমাত্রা আন্দোলনকে‘দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র’বললেন কঙ্গনা হাসানের হ্যাটট্রিকে আফগানিস্তানের ব্যাটিংয়ে ধস,পাঁচ উইকেট শিকার সুপ্রিম কোর্টের নির্দেশ উপেক্ষা করে দিল্লিতে আটক-৭০০ প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ এক বছর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের নেতৃত্বে থাকবে বাংলাদেশ: স্পিকার দেশে ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছুঁইছুঁই,২৪ ঘণ্টায় ভর্তি ১৬৩১ জন নারীদের সম্মান বৃদ্ধির জন্য প্রধানমন্ত্রী তাদের নামে ফ্যামিলি কার্ড দিয়েছে-এস এম জিলানী এম পি রিয়াদ বিমানবন্দরে হুতিদের ভয়াবহ হামলা,পাইলটসহ তিন সৌদি নাগরিক নিহত মাদারীপুরের ঐতিহাসিক “শকুনী লেক বাঁচাও” আন্দোলনকে ঘিরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ঐক্যবদ্ধ আন্দোলনের আহবান গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঘিরে উত্তেজনা,দুই শিক্ষার্থীকে মারধর

দেশে আটকে পড়া সৌদি প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ানো নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

আলোকিত নিউজ ডেস্কঃ

রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ফ্লাইট স্থগিত হওয়ায় কয়েক হাজার সৌদি প্রবাসী দেশে আটকা পড়েছেন। তাদের অনেকের ভিসার মেয়াদ শেষ হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। আটকে পড়া বাংলাদেশি কর্মীদের ভিসার মেয়াদ বাড়িয়ে কর্মস্থলে ফেরানোর জন্য দ্বিপক্ষীয় আলোচনার চেষ্টা করছে সরকার। তবে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে এ আলোচনা কিছুটা কঠিন বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অভিবাসনবিষয়ক গবেষণা সংস্থা রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের (রামরু) একটি অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী বলেন, যেসব কর্মীর ভিসার মেয়াদ শেষ হওয়ার উপক্রম হয়েছে, তাদের ভিসার মেয়াদ বাড়িয়ে কর্মস্থলে ফেরানোর বিষয়ে সৌদি আরবসহ সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে। এর আগে ভিসার মেয়াদ বাড়িয়ে কর্মীদের কর্মস্থলে ফেরার ব্যবস্থা করা হয়েছিল।

নুরুল হক বলেন, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো এ ধরনের বিষয়ে সাধারণত আন্তরিক থাকে। তবে সাম্প্রতিক ঘটনার পর পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। সৌদি আরবও বর্তমানে সংকটের মধ্যে থাকায় আলোচনা চালানো কঠিন। তারপরও একটি সমাধান হবে বলে আশা করছেন তিনি।

রিয়াদে সাম্প্রতিক হামলায় বাংলাদেশি নাগরিকদের হতাহত হওয়ার ঘটনায় সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস সক্রিয়ভাবে কাজ করছে বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, ঘটনার পর থেকেই রাষ্ট্রদূত ও দূতাবাসের জ্যেষ্ঠ কর্মকর্তারা হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন বাংলাদেশিদের খোঁজখবর নিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট