1. : lf_zzvaAwj1me3v :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
মানুষ হত্যা ও আগুন সন্ত্রাসে আমরা নিজেরাই নিজেদের ধ্বংস করছি: রাষ্ট্রপতি নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার হাসিনা পুত্র জয় ও তার বন্ধু আনীর চৌধুরীর কাছে তথ্য পাচারের অভিযোগ ফ্যাসিস্ট হাসিনা ও পলকের কমিশন পার্টনার আইসিটি সচিব মামুনের দিকে চালের সঙ্গে বাড়ল সবজির দাম,স্থির ডিম-মুরগির বাজার লর্ডসে প্রথমবার আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ,প্রতিপক্ষ নেপাল লালমনিরহাট সফর শেষে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী দুপুরেই উড়িষ্যায় আঘাত হানবে ঘূর্ণিঝড় ‘আকভান’-বাংলাদেশে ঝড়বৃষ্টির সতর্কতা ঠাকুরগাঁওয়ে বিশেষ অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা-কর্মী গ্রেফতার নাশকতা ঠেকাতে জুমার খুতবায় সচেতনতার আহ্বান ধর্মমন্ত্রীর ‘আলোকিত লালমনিরহাট’মডেল সারাদেশে ছড়িয়ে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর পাহাড়,গার্মেন্টস ও গোপালগঞ্জের অস্থিরতার পেছনে একই স্বার্থ: ফুয়াদ বলিউডের গানে সৃজনশীল স্বাধীনতা কমেছে: কুমার শানু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাঁচ দেশের কূটনীতিকের বৈঠক ঠাকুরগাঁওয়ে স্কুলের সামনে পেট্রোল বোমা নিক্ষেপ,ছাত্রলীগকর্মী আটক বাবা হলেন এনদ্রিক,ছেলের নাম রাখলেন কেনদ্রিক ইয়েমেনে আরও ছয় মাস সংঘাতের আশঙ্কা সৌদি আরবের অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে পুলিশের দুই কর্মকর্তা বরখাস্ত সিরাজগঞ্জে সাবেক এমপির বাসভবন ও দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ,শহরে উত্তেজনা। বেলগোরোদে ইউক্রেনের দুই হাজার হামলা,নিহত-১০ সৌরবিদ্যুৎ ব্যবহারে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কাশিয়ানীতে বিএনপির কার্যালয় ও গ্রামীণ ব্যাংকে ভাঙচুর,অগ্নিসংযোগ নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১৯৪ বস্তা ডিএপি সার জব্দ সিরাজগঞ্জের কাজিপুরে জমি নিয়ে বিরোধে বাবা-ছেলে আহত, আদালতে মামলা আকাশসীমা লঙ্ঘন করায় বাহরাইনে মার্কিন বিমান ঘাঁটির রাডার লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা বদলগাছীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

ঈশ্বরগন্জে ঞ্জিপিএ-৫ প্রাপ্ত ১৭০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো”ইচ্ছা”

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৭০ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও উপহার তুলে দেওয়া হয়।

শুক্রবার (২ অক্টোবর) সকালে ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ঈশ্বরগঞ্জ সোসাইটি ফর সোশ্যাল এসিস্ট্যান্স (ইচ্ছা) আয়োজিত অনুষ্ঠানে এ সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ.কে.এম. মুস্তফা কামাল। প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, রাজারবাগ পুলিশ হাসপাতালের সুপারিন্টেন্ডেন্ট ডা. খুরশেদ আলম ভূঁইয়া জুয়েল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুল রাজ্জাক ভূঁইয়া হিরা, বিশিষ্ট ব্যবসায়ী মজিবুর রহমান, ঢাকা উত্তরা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নূরুল ইসলাম তাঁরা এবং ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ রোমন। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঈশ্বরগঞ্জ সোসাইটি ফর সোশ্যাল এসিস্ট্যান্সের আহ্বায়ক ডা. মো. আবুল হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির সদস্য সচিব মো. শহিদুল ইসলাম সেলিম।

আয়োজকরা জানান, ঈশ্বরগঞ্জ সোসাইটি ফর সোশ্যাল এসিস্ট্যান্স (ইচ্ছা) শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশ নিয়ে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ভালো ফলাফল করা শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে পরিবার, শিক্ষক ও সমাজের সম্মিলিত ভূমিকা গুরুত্বপূর্ণ। ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট