1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ব্যবস্থাপনা কমিটিতে উপজেলা প্রেসক্লাব সভাপতিকে অন্তর্ভুক্ত জনপ্রিয়তার শীর্ষে তারুণ্যের অহংকার বর্তমান সদস্য সচিব জাতীয়তাবাদী যুবদল গোবিন্দগঞ্জ উপজেলা শাখা আসন্ন ১৩নং কামারদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী কাজী মোহাম্মদ এহসানুল হক (রিপন) কাজিপুরে বিদেশি রিভলবার ও ৩ রাউন্ড গুলিসহ যুবক আটক দলের বাইরে গেলে ব্যক্তির উন্নয়ন হতে পারে,জনগণের নয়: তপু বোরকা পরে ভূমি অফিসে হাজির জেলা প্রশাসক,এরপর যা হলো সিংগাইর জোনাল অফিসে বদলিজনিত বিদায় সংবর্ধনা মাদারীপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত তুচ্ছ ঘটনা থেকে হত্যাকাণ্ডের রূপ দক্ষিণ আইচায় ব্যবসায়ী বশার হত্যা মামলার আসামিরা থানা হাজতে বীরগঞ্জ পৌর প্রশাসক দীপংকর বর্মণের বিদায়,দায়িত্ব নিলেন ইউএনও সুমা খাতুন উখিয়ায় বিভিন্ন মামলায় ১৬ আসামি গ্রেপ্তার সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস প্রাথমিকের নিয়োগবঞ্চিত ৮১৭ জন ১ অক্টোবরের মধ্যে নিয়োগ পাবেন: শিক্ষামন্ত্রী ২৯শে সেপ্টেম্বর-২০২৬ জেলা পরিষদ স্কুল এন্ড কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জাপানের ধনী পরিবারে ঘরজামাই হওয়ার সুযোগ, আবেদন করতে পারবেন বাংলাদেশিরা কাজিপুরে মানববন্ধন: সুজুনি ঘাটে ব্রিজ ও ‘যমুনা উপজেলা’র দাবি বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য দিল্লিতে বসে বসে ষড়যন্ত্র করবে,মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এড আহমেদ আযম খান চরফ্যাশনে দক্ষিণ আইচা কলেজে একাদশ শ্রেণির নবীন বরণ ও ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত উখিয়ায় সিএনজির সিটের নিচে ১৩ হাজার ৪৮২ ইয়াবা, চালক আটক নান্দাইলে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পে বিনামূল্যে ৬৭০ রোগীকে সেবা প্রদান টাঙ্গাইল কর্মচারী সংসদের নতুন কমিটি,সভাপতি শাহাদৎ,সম্পাদক মিজানুর

প্রাথমিকের নিয়োগবঞ্চিত ৮১৭ জন ১ অক্টোবরের মধ্যে নিয়োগ পাবেন: শিক্ষামন্ত্রী

শিক্ষা ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগবঞ্চিত ৮১৭ জনকে আগামী ১ অক্টোবরের মধ্যে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। যারা নির্ধারিত সময়ের মধ্যে নিয়োগ পাবেন না, তাদের বিষয়েও পরবর্তী সময়ে কাজ করা হবে বলে জানান তিনি। বিষয়টি নিয়ে সাম্প্রতিক প্রতিবেদনগুলোর সঙ্গেও এই তথ্যের মিল রয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় তিনি এ কথা জানান। বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, ‘এখন পর্যন্ত প্রাথমিকের নিয়োগবঞ্চিত ৮১৭ জন বাকি আছেন। তারা আগামী ১ অক্টোবরের মধ্যে নিয়োগ পাবেন। যারা পাবেন না তাদের নিয়ে আমরা কাজ করব।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সময়ের নিয়োগ পরীক্ষায় পরীক্ষার্থী ছিল নিয়ারলি ১০ লাখ ৬৯ হাজার। যথাযথভাবে নিয়োগ প্রক্রিয়া মেইনটেইন করার জন্য আমরা কাজ শুরু করেছিলাম। আমাদের কাছে ৩৩ জনের ৮৫৪ জনের ফাইনাল অ্যাপ্লিকেশন এসেছে।

ডিপিও ইস্যু করে নিয়োগপত্র। সে সময় দেখা গিয়েছে তাদের ভেরিফিকেশন এবং অনেকেই ঠিকানা পাল্টিয়েছেন। সেগুলো পর্যায়ক্রমে তারা দিচ্ছে।’

পর্যায়ক্রমে ভেরিফিকেশন হচ্ছে এবং ঠিকানা সংক্রান্ত তথ্যও পাওয়া যাচ্ছে বলে জানান তিনি। মন্ত্রী বলেন, ‘যাদের হয়নি সেগুলো আমরা পর্যবেক্ষণে রেখেছি এবং সেগুলো রিভিউ করছি।’

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ নিয়ে এর আগে মন্ত্রী জানিয়েছিলেন, ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের বিষয়টি যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা করে পর্যায়ক্রমে নিয়োগপত্র দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট