1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
গ্যাস নিতে আধা বেলা পার,জমার টাকা তুলতেই হিমশিম সিএনজি অটোরিকশা চালকরা রাজাপুরে জমি দখলের অভিযোগ,সংবাদ সম্মেলন করেছেন রুহানা আক্তার নলছিটির নান্দিকাঠী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন ডিমলায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ গোপালগঞ্জের মাদরাসা থেকে দুই শিক্ষার্থী নিখোঁজ, খোঁজ মিলছে না আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) গোপালগঞ্জে এক্সিকিউটিভ ক্লাবের ২০ বছর পূর্তিতে বৃক্ষরোপণ ভারতকে হারিয়ে ১২ বছর পর সেমিফাইনালে আর্জেন্টিনা ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে’ যুক্তরাষ্ট্রে প্রায় ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিলের উদ্যোগ ট্রাম্প প্রশাসনের ছয় মাসে বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬১ হাজার ৮৮১ শ্রমিক আইনশৃঙ্খলা ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে বাদ পড়া ৫,০০০ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০ হাজার শিক্ষকের চাকরি জাতীয়করণের আবেদন সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি জানাতে বগুড়ায় ফ্যামিলি সমাবেশ মাদারীপুরে জাতীয় পেনশন মেলাকে ঘিরে বর্ণাঢ্য রেলী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ঘোড়াঘাটে সেটেলমেন্ট অফিসের প্রাক্তন পেশকারের বিরুদ্ধে অর্ধকোটি টাকার প্রতারণার অভিযোগ রিংকি হত্যার বিচার দাবিতে উলিপুরে মানববন্ধন পে-স্কেল বাস্তবায়নের যে ইঙ্গিত দিলেন অর্থমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পর্যায়ে কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার, শিক্ষামন্ত্রী নুসরাত হত্যা: দুই আসামির মৃত্যুদণ্ড বহাল, খালাস পেলেন ১০ জন

গ্যাস নিতে আধা বেলা পার,জমার টাকা তুলতেই হিমশিম সিএনজি অটোরিকশা চালকরা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৬ অগাস্ট, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ

দীর্ঘদিন দেশজুড়ে চলমান গ্যাস সংকটে ভোগান্তি যেন কমছেই না। বাসাবাড়িতে বিকল্প ব্যবস্থা করা গেলেও বেশি সমস্যায় পড়েছেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা। গ্যাস নিতে প্রতিদিন কয়েক ঘণ্টা কেটে যায় সিএনজি রিফুয়েলিং স্টেশনে। এতে রোজগারে ভাটা পড়েছে বলে অভিযোগ ও গ্যাসচালিত যানবাহনের চালকরা।

তাদের অভিযোগ, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকলেও অপেক্ষা শেষে ৭০ থেকে ১০০ টাকার মতো গ্যাস পাচ্ছেন। এর ফলে দিনে একাধিকবার গ্যাস সংগ্রহে লাইনে দাঁড়ানো ও ট্রিপে না যেতে পারায় আয় কমেছে। এতে দৈনিক জমার টাকা পরিশোধ করাও কঠিন হয়ে পড়ছে চালকদের।

বুধবার (২৬ আগস্ট) বেলা ১১টা থেকে রাজধানীর সাহিল ফিলিং স্টেশন, এবিএন সিএনজি রিফুয়েলিং স্টেশন এবং হাফিজার ট্রেডিং প্রাইভেট লিমিটেড গ্যাস স্টেশন ঘুরে চালকদের সঙ্গে কথা বলে এমন তথ্য মিলেছে।

সরেজমিনে প্রতিটি পাম্পে সিএনজি চালিত অটোরিকশা এবং প্রাইভেটকারের দীর্ঘ লাইন দেখা গেছে। এসময় সিরিয়াল ধরে একের পর এক যানবাহনে গ্যাস নিতে দেখা যায়।

সাহিল ফিলিং স্টেশনে কথা হয় গ্যাস সংগ্রহে লাইনে দাঁড়িয়ে থাকা সিএনজি অটোরিকশাচালক আল-আমিনের সঙ্গে। জাগো নিউজকে তিনি বলেন, আমি সাধারণত এখান থেকে গ্যাস নেই না। এয়ারপোর্ট স্টেশন থেকে গ্যাস নেই। যাত্রী নিয়ে এদিকে আসছি, গ্যাস কম থাকার কারণে সিরিয়ালে দাঁড়িয়ে আছি।

আল-আমিন বলেন, এখন গ্যাস নিতে গেলে মিনিমাম ২ ঘণ্টা সময় লাগে। যতটুকু গ্যাস প্রয়োজন সেই অনুযায়ী গ্যাস পাচ্ছি না। গ্যাস নিতে গেলে সাধারণত ৩০-৪০ টাকার গ্যাস পাই। শুনেছি এদিকের স্টেশনে গ্যাসের চাপ বেশি, এজন্য এখান থেকে গ্যাস নিতে এসেছি। দুই-তিন ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে গ্যাস নিতে নিতেই অর্ধেক বেলা চলে যায়। গাড়ি বাবদ প্রতিদিন এক হাজার ১২০ টাকা জমা দিতে হয়। সারাদিন ট্রিপ টানলে ৪০০ টাকার গ্যাস লাগে। এরপর রোড খরচ আছে ৩০০ টাকা। এই খরচগুলো বাদ দেওয়ার পরে নিজের ইনকামের টাকা থাকবে। কিন্তু সারাদিন গ্যাস লাইনে বসে থেকে অনেকদিন জমা টাকার ভাড়াও টানতে পারি না।

জাহিদুর রহমান নামের আরেক সিএনজি অটোরিকশাচালক জাগো নিউজকে বলেন, শেওড়াপাড়া থেকে যাত্রী নিয়ে এসেছি। যাত্রী নামিয়ে দেওয়ার পর গ্যাস কম থাকায় লাইনে দাঁড়িয়ে আছি। গ্যাসের পরিস্থিতি খারাপ ভাই। ঠিকঠাক গ্যাস পাচ্ছি না। দুই-তিন ঘণ্টা লাইনে থাকলে ১০০-১৫০ টাকার গ্যাস পাওয়া যায়। যদি যাত্রী থাকে তাহলে সহজেই এক হাজার থেকে এক হাজার ২০০ টাকার ভাড়া পাওয়া যায়। আর যাত্রীরা না থাকলে ঘুরতে ঘুরতেই গ্যাস শেষ। দিনে অন্তত দুইবার গ্যাস নেওয়া লাগে। প্রতিবাদ দুই ঘণ্টা করে লাইনে দাঁড়িয়ে থাকলেই দিন শেষ হয়ে যায়।

একই ধরনের কথা জানান গ্যাস রিফুয়েলিং স্টেশনের কর্মীরা। তারা বলেন, গ্যাস সংকট অধিকাংশ যানবাহন চালকরা চাহিদা অনুযায়ী গ্যাস পাচ্ছেন না। এর ফলে দিনে একাধিকবার গ্যাস সংগ্রহ করতে হচ্ছে তাদের।

সারাদেশে বর্তমান গ্যাসের চাহিদা ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট প্রতি দিন (এমএমসিএফডি)। তবে সরবরাহ কমায় প্রায় এক হাজার ৬০০ এমএমসিএফডি গ্যাসের ঘাটতি রয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট