1. : lf_zzvaAwj1me3v :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
অবসরের ঘোষণা দিলেন রোনালদো লালমনিরহাট জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত মাদারীপুরে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর জাঁকজমকপূর্ণ ভার্চুয়াল উদ্বোধন সরকারি মুকসুদপুর কলেজের নবীনবরণ অনুষ্ঠানে উন্নয়নের নতুন আশ্বাস দিলেন এমপি সেলিমুজ্জামান বাংলাদেশ-চীন অর্থনৈতিক সহযোগিতায় সমঝোতা সই সাংবাদিক ও মালিক গ্রেফতারে লাগবে আদালতের অনুমতি এমবাপ্পেকে ছাড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগে ইয়ামালের নতুন রেকর্ড সরাইলে ৩ প্রতিবন্ধী শিশু পেল হুইলচেয়ার,৬ হতদরিদ্র পরিবার পেল গাভী বিজিবি বিশেষ অভিযানে সীমান্ত থেকে ৭টি ভারতীয় গরু আটক আইনশৃঙ্খলা বাহিনীকে অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ঘাটাইলে বাস থেকে ৩০ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির নির্বাচনী তফসিল ঘোষণা তারেক রহমানের স্লোগানকে হাদিস বলে পদ হারালেন সরকারি কর্মকর্তা মার্কিন সিনেটে ডেমোক্র্যাটদের জয়,নিশ্চিত ৫১ আসন সব সম্পত্তি লিখে নেওয়ার পর ৯৫ বছরের বৃদ্ধ বাবাকে গাছতলায় ফেলে রাখার অভিযোগ সন্তানদের বিরুদ্ধে গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক মারা গেছেন মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ শুরু গোপালগঞ্জের ভাটিয়াপাড়া মোড়ে চতুর্মুখী সংঘর্ষে ভ্যানচালক নিহত কপ ৩১ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জে ইয়াবা-গাঁজা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী আটক আদিতমারীতে ৮ ইউনিয়নে‘আলোকিত লালমনিরহাট’এর প্রধান সমন্বয়কারী দায়িত্ব পেলেন যারা গোপালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার ইরানে পারমাণবিক হ মলার জন্য ট্রাম্পকে চাপ দিচ্ছেন নেতানিয়াহু: কার্লসন টাঙ্গাইলে বাসে তল্লাশি চালিয়ে ৬ কেজি গাঁজাসহ দম্পতি গ্রেফতার

যুক্তরাষ্ট্রে প্রায় ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিলের উদ্যোগ ট্রাম্প প্রশাসনের

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ অগাস্ট, ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

যুক্তরাষ্ট্রে আশ্রয়ের আবেদন করা বিদেশি নাগরিকদের অস্থায়ী ভিসা বাতিলের পরিকল্পনা নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। অভিবাসনবিরোধী কঠোর অভিযানের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, যেসব বিদেশি নাগরিক ব্যবসা বা পর্যটনের মতো স্বল্পমেয়াদি ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশের পর দেশটিতে স্থায়ীভাবে থাকার উদ্দেশ্যে আশ্রয়ের আবেদন করেছেন, তাঁদের চিহ্নিত করে ভিসা বাতিল করা হবে। এ বিষয়ে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সঙ্গে যৌথভাবে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

ঠিক কতজনের ভিসা বাতিল করা হবে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো সংখ্যা জানানো হয়নি। তবে মার্কিন সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এ সিদ্ধান্তের আওতায় প্রায় দুই লাখ বিদেশি নাগরিকের ব্যবসায়িক ও পর্যটন ভিসা বাতিল হতে পারে। এটি কার্যকর হলে একসঙ্গে সবচেয়ে বড় পরিসরে ভিসা বাতিলের ঘটনা হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নথি ও সংশ্লিষ্ট দুই কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ থেকে ২০২৬ সালের মধ্যে ইস্যু করা বি-১ ও বি-২ শ্রেণির ভিসাগুলো এই প্রক্রিয়ার আওতায় আসতে পারে। বি-১ ভিসা ব্যবসায়িক কাজে এবং বি-২ ভিসা পর্যটনসহ স্বল্পমেয়াদি ভ্রমণের জন্য দেওয়া হয়।

তবে ভিসা বাতিলের অর্থ সংশ্লিষ্ট ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা নয়। যাঁদের আশ্রয়ের আবেদন বর্তমানে প্রক্রিয়াধীন, তাঁদের অনেকের ভিসার মর্যাদা অন্য শ্রেণিতে পরিবর্তন করা হতে পারে। ফলে তাঁরা ব্যবসা বা পর্যটনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে অবস্থানের জন্য দেওয়া অস্থায়ী ভিসার সুবিধা হারাবেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাও অভিযোগ করেন, দেশটির অভিবাসনব্যবস্থা দীর্ঘদিন ধরে ‘ভিত্তিহীন বা ভুয়া আশ্রয়ের আবেদনে’ পরিপূর্ণ হয়ে গেছে। প্রশাসন এই ধরনের আবেদন ঠেকাতে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলছে।

এর আগে চলতি মাসেই মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, ট্রাম্প প্রশাসনের দায়িত্ব নেওয়ার পর থেকে ১ লাখ ৭৫ হাজারের বেশি বিদেশি নাগরিকের ভিসা বাতিল করা হয়েছে।

ট্রাম্প প্রশাসন অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণের নামে ভিসা ও গ্রিন কার্ড বাতিলের পাশাপাশি বিদেশি নাগরিকদের দ্রুত নিজ দেশে ফেরত পাঠানোর কার্যক্রমও জোরদার করেছে। প্রশাসনের দাবি, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতেই এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তবে মানবাধিকার সংগঠনগুলো এসব পদক্ষেপের সমালোচনা করেছে। তাদের অভিযোগ, অভিবাসনবিরোধী অভিযানের কারণে মতপ্রকাশের স্বাধীনতা ও যথাযথ আইনি অধিকার ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে জাতিগত সংখ্যালঘু ও অভিবাসীদের মধ্যে বৈষম্য ও নিরাপত্তাহীনতা বাড়ছে বলে দাবি করেছে সংগঠনগুলো।

এদিকে ট্রাম্প প্রশাসনের অভিবাসননীতির আরও কয়েকটি পদক্ষেপ ইতোমধ্যে আদালতে চ্যালেঞ্জের মুখে পড়েছে। বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের একটি নীতিও মার্কিন আদালতে বাতিল হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট