1. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
আইনশৃঙ্খলা ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে বাদ পড়া ৫,০০০ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০ হাজার শিক্ষকের চাকরি জাতীয়করণের আবেদন সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি জানাতে বগুড়ায় ফ্যামিলি সমাবেশ মাদারীপুরে জাতীয় পেনশন মেলাকে ঘিরে বর্ণাঢ্য রেলী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ঘোড়াঘাটে সেটেলমেন্ট অফিসের প্রাক্তন পেশকারের বিরুদ্ধে অর্ধকোটি টাকার প্রতারণার অভিযোগ রিংকি হত্যার বিচার দাবিতে উলিপুরে মানববন্ধন পে-স্কেল বাস্তবায়নের যে ইঙ্গিত দিলেন অর্থমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পর্যায়ে কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার, শিক্ষামন্ত্রী নুসরাত হত্যা: দুই আসামির মৃত্যুদণ্ড বহাল, খালাস পেলেন ১০ জন ঢাকার মাঠে বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় ব্রাজিল শাহরুখ খানকে নিয়ে প্রামাণ্যচিত্র বানাতে চান অস্কারজয়ী কেভিন গাজায় জায়গা না-পেয়ে, দাদার কবরে বাবাকে দাফন করলেন ছেলে হালাল সনদ দিতে আইনি স্বীকৃতি পেল ধর্ম মন্ত্রণালয় স্কুলের কমিটিতে রাজনৈতিক দলের নেতা থাকতে পারবেন না: কায়সার কামাল ডিমলা খাদ্য গুদামে ঘুষের বানিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ মুকসুদপুরে মাদকবিরোধী র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হেফাজত ইসলামের সমালোচনার জবাব দিলেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন রাষ্ট্রপতির একান্ত সচিব পদে ঠাকুরগাঁওয়ের আউয়াল আহমেদ বীরগঞ্জে এসএসসি উত্তীর্ণ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত গোপালগঞ্জে মহাসড়কে বাড়ছে দুর্ঘটনা,সাত মাসে নিহত-৩৮

ঘোড়াঘাটে সেটেলমেন্ট অফিসের প্রাক্তন পেশকারের বিরুদ্ধে অর্ধকোটি টাকার প্রতারণার অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৪ অগাস্ট, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা সেটেলমেন্ট অফিসের সাবেক পেশকার আশরাফুল ইসলামের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। ভুমি জরিপ ও খতিয়ান সংশোধনের কাজ করে দেওয়ার নামে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নিয়ে তিনি চম্পট দিয়েছেন বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। এতে চরম ভোগান্তি ও দিশেহারা অবস্থায় পড়েছেন সেবাগ্রহীতারা।

স্থানীয় সুত্রে জানা যায়, ঘোড়াঘাট উপজেলার ৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ভূমি জরিপের কাজ ২০০৪ সাল থেকে শুরু হয়। পর্যায়ক্রমে মাঠ জরিপ, তসদিক, ৩০ ধারা ও ৩১ ধারার ধাপ পেরিয়ে বর্তমানে ২০২৬ সালে ৪২(ক) ধারার কাজ চলমান রয়েছে। দীর্ঘ দুই দশক ধরে জরিপ সংক্রান্ত বিভিন্ন কাজের নাম করে সাধারণ জমি মালিকদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

সর্বশেষ চলমান ৪২(ক) ধারার শুনানির অজুহাতে প্রায় অর্ধশতাধিক ভুক্তভোগীর কাছ থেকে আনুমানিক ৫০ লাখ টাকা হাতিয়ে নিয়ে আত্মগোপনে যান সাবেক পেশকার আশরাফুল ইসলাম। ভুক্তভোগীদের মধ্যে পৌর এলাকার কাদিমনগর গ্রামের গৌতম বাবুর নিকট থেকে ২ লাখ টাকা, বানিয়াপাড়ার বিকাশ চন্দ্রের কাছ থেকে ৪০ হাজার টাকা, কাদিমনগরের মাহাবুবুর রহমানের কাছ থেকে ৭ হাজার টাকা এবং বাঘের হাটের কাপড় ব্যবসায়ী বৈদ্যনাথ সাহার কাছ থেকে ৩৬ হাজার টাকা হাতিয়ে নেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে।

এলাকার সচেতন মহলের মতে, ২০০৪ সাল থেকে ঘোড়াঘাটের সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে ওই পেশকার কোটি টাকারও বেশি অর্থ অবৈধভাবে উপার্জন করেছেন। অভিযোগ রয়েছে, এই দুর্নীতির টাকায় তিনি বগুড়া শহরে চারতলা বিশিষ্ট বাড়ি ও গাড়িসহ বিপুল পরিমাণের অঢেল সম্পদের মালিক হয়েছেন।

এ বিষয়ে ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা ঊর্ধ্বতন প্রশাসনের আশু হস্তক্ষেপ এবং অভিযুক্ত আশরাফুল ইসলামের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট