1. : lf_zzvaAwj1me3v :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
কপ ৩১ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জে ইয়াবা-গাঁজা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী আটক আদিতমারীতে ৮ ইউনিয়নে‘আলোকিত লালমনিরহাট’এর প্রধান সমন্বয়কারী দায়িত্ব পেলেন যারা গোপালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার ইরানে পারমাণবিক হ মলার জন্য ট্রাম্পকে চাপ দিচ্ছেন নেতানিয়াহু: কার্লসন টাঙ্গাইলে বাসে তল্লাশি চালিয়ে ৬ কেজি গাঁজাসহ দম্পতি গ্রেফতার লালমনিরহাটে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে নতুন নিয়ম মাদারীপুরের শিবচরে জামায়াত নেতার বসতঘর ভাংচুর করলো বিক্ষুব্ধ জনতা,নারী কেলেঙ্কারীর অভিযোগ গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন,গেজেট প্রকাশ শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলায় খতিব মুফতি মুজিদুল ইসলামকে অব্যাহতির অভিযোগ চরফ্যাশনে বিশ্ব উরস শরীফ উপলক্ষে আজিমুশান ইসলামী জলসা অনুষ্ঠিত লালমনিরহাট জেলা পুলিশের কীট প্যারেড অনুষ্ঠিত টাঙ্গাইলে শিশুকে ধর্ষণচেষ্টার মামলার ১২ ঘণ্টার মাথায় আসামি গ্রেফতার রাজনৈতিক অবস্থানের কারণে সিনেমা ও বিজ্ঞাপনের কাজ হারিয়েছেন প্রকাশ রাজ: স্ত্রী আবাসন সংকটে উত্তাল পর্তুগাল তীব্র নিন্দা ও প্রতিবাদ সাতসকালে ঢাকার বাতাস ‍‍`অস্বাস্থ্যকর‍‍` জনপ্রিয়তার শীর্ষে তারুণ্যের অহংকার,আসন্ন ১৭নং ইমাদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুস ছালাম মেম্বার জামায়াত থেকে বের হয়ে আসার সিদ্ধান্তের জন্য এনসিপিকে সাধুবাদ’ রাশেদ খান সঞ্জয় গুপ্তের আকস্মিক মৃত্যু তেহরানে হামলায় স্ত্রীসহ পরিবারের ১২ সদস্যকে হারালেন হামেদ গোপালগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

সিলেটে স্কয়ার রেস্টুরেন্টে নিম্নমানের খাবার ও দুর্ব্যবহারের অভিযোগ,দ্রুত তদন্তের দাবি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৪ অগাস্ট, ২০২৬
  • ১৪৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ
সিলেট নগরীর হুমায়ুন রশীদ চত্বর এলাকার স্কয়ার রেস্টুরেন্টের বিরুদ্ধে নিম্নমানের বা কথিত ভেজাল খাবার পরিবেশন এবং গ্রাহকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে রেস্টুরেন্টটিতে খাবারের মান নিয়ে বিভিন্ন গ্রাহকের অসন্তোষ থাকলেও বিষয়টি নিয়ে কার্যকর প্রশাসনিক নজরদারি বা ব্যবস্থা দেখা যাচ্ছে না।
শুক্রবার (১৪ আগস্ট) রাত আনুমানিক ৯টা ১২ মিনিটে ফুলতলী খানকাহ শরীফে যাওয়ার পথে কয়েকজন ব্যক্তি রাস্তার পাশে অবস্থিত স্কয়ার রেস্টুরেন্টে নাস্তা করতে যান। তাদের অভিযোগ, খাবারের মান নিয়ে আপত্তি জানালে রেস্টুরেন্টের কর্মচারী ও ক্যাশ ম্যানেজারের আচরণ ছিল অত্যন্ত অসৌজন্যমূলক ও অগ্রহণযোগ্য। অভিযোগকারীদের দাবি, রেস্টুরেন্টটির খাবারের মান নিয়ে এর আগেও বিভিন্ন সময় অভিযোগ উঠেছে। তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর পরিদর্শন বা ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
স্থানীয়দের প্রশ্ন একটি রেস্টুরেন্টে খাবারের মান নিয়ে বারবার অভিযোগ উঠলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি নিয়মিত খাদ্যমান পরীক্ষা ও স্বাস্থ্যবিধি পরিদর্শন করছে? খাবার প্রস্তুত ও সংরক্ষণের পরিবেশ, মেয়াদোত্তীর্ণ উপকরণ ব্যবহার এবং ভোক্তা অধিকার সংক্রান্ত বিষয়গুলো যথাযথভাবে যাচাই করা হচ্ছে কি না—তা খতিয়ে দেখা প্রয়োজন।
এ বিষয়ে ভুক্তভোগীদের পক্ষ থেকে সংশ্লিষ্ট প্রশাসন, ভোক্তা অধিকার সংরক্ষণ কর্তৃপক্ষ ও স্বাস্থ্য বিভাগের জরুরি হস্তক্ষেপ দাবি করা হয়েছে। একই সঙ্গে রেস্টুরেন্টটিতে সরেজমিনে পরিদর্শন, খাবারের নমুনা পরীক্ষা এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
তবে অভিযোগের বিষয়ে স্কয়ার রেস্টুরেন্ট কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট