1. : lf_DywtXa9AH2Ai :
  2. live@www.dainikalokitonews.com : - : - -
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
দিনাজপুরে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা সিভিল সার্জনকে গুণীজন সম্মাননা পত্র প্রদান শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ নিহত-১ বীরগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক গোষ্ঠীর নতুন নেতৃত্বে সঞ্জয় ঘোষ ও আব্দুর রাজ্জাক ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প,ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা মুকসুদপুরে অভিযান ৯২টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস হঠাৎ ঢাকায় আসলেন ‘র’ প্রধান ব্রাহ্মণবাড়িয়ায় তরী বাংলাদেশের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ রাজাপুরে অপরাধ প্রতিরোধে প্রতিবাদী মিছিল-সমাবেশ ফকিরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা

৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ

বাংলাদেশের সাংবিধানিক ও রাজনৈতিক ইতিহাসে গত তিন দশক ধরে রাষ্ট্রপতি নির্বাচন একটি অত্যন্ত অনুমেয় এবং আনুষ্ঠানিক প্রক্রিয়া হিসেবে পরিগণিত হয়ে আসছে। গত প্রায় ৩৫ বছর ধরে জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের মনোনীত প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়ে আসছেন। কিন্তু দীর্ঘ এই রাজনৈতিক ঐতিহ্যে এক অভূতপূর্ব পরিবর্তন আসছে এবার। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট থেকে সুনির্দিষ্ট প্রার্থী ঘোষণা করার ফলে আগামী ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

১৯৯১ সালের পর এই প্রথম কোনো রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করায় ভোটের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে, যা দেশের রাজনৈতিক সংস্কৃতিতে নতুন এক মাত্রার যোগ করেছে। বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচনের আইনি ও সাংবিধানিক কাঠামো একটি দীর্ঘ বিবর্তনের মধ্যদিয়ে এসেছে। বর্তমান নির্বাচনী ব্যবস্থাটি মূলত নব্বইয়ের দশকের রাজনৈতিক পরিবর্তনের ফল। দ্বাদশ সংশোধনী ও সংসদীয় ব্যবস্থা: দীর্ঘ স্বৈরাচারবিরোধী গণআন্দোলনের পর এবং হুসেইন মুহাম্মদ এরশাদের পতনের পর ১৯৯১ সালে সংবিধানের দ্বাদশ সংশোধনীর মাধ্যমে দেশ পুনরায় রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থা থেকে ঐতিহ্যবাহী মন্ত্রিপরিষদ শাসিত সরকারব্যবস্থায় ফিরে যায়। রাষ্ট্রপতি নির্বাচন আইন-১৯৯১: এই পরিবর্তনের অংশ হিসেবে ‘রাষ্ট্রপতি নির্বাচন আইন-১৯৯১’ প্রণয়ন করা হয়। সেই আইনের অধীনেই দেশের প্রথম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

পঞ্চম জাতীয় সংসদের সদস্যদের ভোটে তৎকালীন সময়ে সেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ওপেন ব্যালটে বা প্রকাশ্যে ভোটগ্রহণের মাধ্যমে বিএনপি সমর্থিত প্রার্থী আবদুর রহমান বিশ্বাস ১৭২ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন। অন্যদিকে, প্রধান বিরোধী দল আওয়ামী লীগ ও সমমনাদের প্রার্থী বদরুল হায়দার চৌধুরী পেয়েছিলেন ৯২ ভোট। সে সময় পোলিং অফিসারের দায়িত্ব পালন করেছিলেন নির্বাচন কমিশনের তৎকালীন কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদ এবং ‘নির্বাচনি কর্তা’ ছিলেন প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আবদুর রউফ।

১৯৯১ সালের পর থেকে বিভিন্ন রাজনৈতিক দল সমঝোতার মাধ্যমে বা সংসদে একক সংখ্যাগরিষ্ঠতার সুবাদে রাষ্ট্রপতি পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেয়নি। এর ফলে গত সাড়ে তিন দশকে প্রতিটি রাষ্ট্রপতি নির্বাচনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় অনুষ্ঠিত হয়ে আসছিল।

রাষ্ট্রপতি নির্বাচন আইন অনুযায়ী, সংসদ অধিবেশন না থাকলে ভোটগ্রহণের দিনে স্পিকারের সঙ্গে কমপক্ষে সাত দিন পূর্বে আলোচনা করে সংসদের বৈঠক সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে আহ্বান করতে হয়। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন এই নির্বাচনে ‘নির্বাচনি কর্তা’ হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রকাশ্যে ুভোট ও গণনা: সংসদ সদস্যদের উপস্থিতিতে সংসদ কক্ষেই ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই ভোটগ্রহণ যেমন উন্মুক্ত বা প্রকাশ্য হবে, তেমনি ভোট গণনার প্রক্রিয়াটিও প্রকাশ্যে সম্পন্ন হবে। যদি একাধিক প্রার্থী সমান সংখ্যক ভোট পান, তবে লটারির মাধ্যমে ফলাফল নির্ধারিত হবে।

৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে একাধিক প্রার্থীর অংশগ্রহণ এবং ভোটগ্রহণের এই উদ্যোগ বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কৃতির জন্য একটি অত্যন্ত উল্লেখযোগ্য ঘটনা। দীর্ঘদিন ধরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপ্রধান নির্বাচিত হওয়ার যে রাজনৈতিক রেওয়াজ গড়ে উঠেছিল, তা ভেঙে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের আবহ তৈরি হওয়া সংসদীয় রাজনীতির পরিপক্বতাকেই নির্দেশ করে বলে বিশেষজ্ঞরা মনে করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট