1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
যমুনা বাসীর প্রিয় ব্যক্তি, যমুনা পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো: আমিরুল ইসলাম জয়নগর বাজারে গভীর রাতে অগ্নিকাণ্ডে সাতটি দোকান ভস্মিভূ,ক্ষয়ক্ষতি দুই কোটি টাকা মোহাম্মদপুরে সন্ধ্যা নামলেই অস্ত্রের ঝনঝনানি,আতঙ্ক কাটছে না সাধারণ জনগনের বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তি করছে বাংলাদেশ পীরগঞ্জ বাসীর প্রিয় ব্যক্তি,পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ নাজমুল হক পূজামণ্ডপ মনিটরিং কমিটিতে নেই স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধিকে অন্তর্ভুক্ত না করায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা মধ্যরাতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ শিক্ষাপ্রতিষ্ঠানে টানা দশ দিনের ছুটি শুরু মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক,সময় বেঁধে দিল বিআরটিএ রাঘদী ইউনিয়ন বিএনপির হাল ধরলেন কবীর ও ইলিয়াচ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হচ্ছে ভারত দারুস সালাম বাসীর প্রিয় ব্যক্তি,দারুস সালাম থানা ডিএমপির অফিসার ইনচার্জ দুলাল হোসেন দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী বদলগাছী থানার নবনিযুক্ত ওসির মতবিনিময় সভা,বর্জন করলেন সাংবাদিকরা গোপালগঞ্জে কিশোরী ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অর্থনৈতিক সম্পর্ক জোরদারে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন চিকিৎসা শেষে এক মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস এআই দিয়ে অপপ্রচার,ক্ষোভ জানালেন মেহজাবীন হুথি হামলার প্রভাব সৌদি ফুটবলে,স্থগিত রোনালদোর ম্যাচও স্টারলিংকে বিধিনিষেধ,রুশ হামলার মুখে বিপাকে ইউক্রেন

ফকিরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১০ অগাস্ট, ২০২৬
  • ১১৩ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের ফকিরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার (৮ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও প্রধান শিক্ষক আঞ্জুমান আরা বেগম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফয়সাল ইসলাম খান।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট এ কে এম আহসানুল হক বাবুল। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, সাবেক সভাপতি এ কে এম মিরানুল হক, ইউপি সদস্য আব্দুল আহাদ,মোঃ হান্নান মিয়া,ইনসাফ আলী ও মনিরুজ্জামান আনসারী আবুশামা

অনুষ্ঠানের শুরুতে নবগঠিত বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি অ্যাডভোকেট এ কে এম আহসানুল হক বাবুলকে বিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করা হয়।

মতবিনিময় সভায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, পড়াশোনার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি আরও মনোযোগী করার বিষয়ে আলোচনা করা হয়।

সভায় কমিটির সভাপতি অ্যাডভোকেট এ কে এম আহসানুল হক বাবুল বলেন, ‘আমরা চাতলপাড় তথা নাসিরনগরের একটি অবহেলিত অঞ্চলের বাসিন্দা। তবে ইচ্ছা থাকলে উপায় হয়, এটিও সত্য। আমরা এই অজপাড়া-গাঁ থেকেই পড়াশোনা করেছি। আমাকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে আমি সর্বোচ্চ চেষ্টা করে যাব। আপনারা আমাকে সহযোগিতা করবেন এবং পাশে থাকবেন। আশা করি, সবার সম্মিলিত প্রচেষ্টায় ভালো কিছু করতে পারব।’

সভায় শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা যায়, চলমান বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ও যাতায়াত সমস্যার কারণে অনেক শিক্ষার্থী নিয়মিত বিদ্যালয়ে আসতে পারছে না। বিষয়টি জানতে পেরে কমিটির সভাপতি শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসা নিশ্চিত করতে সাময়িকভাবে ফেরি নৌকা রিজার্ভ করার উদ্যোগ নেওয়ার কথা জানান। এর ব্যয়ভার তিনি নিজে বহন করবেন বলেও জানান।

অনুষ্ঠানে ফকিরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়ামুল ভূইয়া, কামরুন জোছনা, মান্জু মিয়া, আলী মিয়া সরকার, ফেরদৌস মুন্সি, তাফসির আহমেদসহ অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট