1. : lf_DywtXa9AH2Ai :
  2. live@www.dainikalokitonews.com : - : - -
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজাপুরে অপরাধ প্রতিরোধে প্রতিবাদী মিছিল-সমাবেশ ফকিরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা সামাজিক সাংস্কৃতিক অঙ্গনে দীর্ঘদিনের পদচারণা রেদওয়ান তালুকদারের শিবচর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃত্বের সঙ্গে কামাল জামান মোল্লার মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠিত মির্জা ফখরুলই হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান পূর্ব শত্রুতার জের ধরে যুবককে পিটিয়ে জখম চর সোনারামপুর বাঁচাতে ও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে তরী বাংলাদেশের প্রতিবাদ কর্মসূচি স্বাস্থ্যসেবায় গুণগত পরিবর্তন ও নতুন বাংলাদেশের অঙ্গীকার প্রধানমন্ত্রীর বর্ষা এলেই ডুবে যায় রাস্তা, নৌকা ছাড়া চলাচলের উপায় নেই হাওরাঞ্চলে শিক্ষা ও স্বাস্থ্যসেবায় চরম ভোগান্তি

কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ

ঢাকা থেকে হেলিকপ্টারে করে কক্সবাজারের মহেশখালীর উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রবিবার (৯ আগস্ট) সকাল ৯টা ১৫ মিনিটে তেজগাঁও বিমানবন্দর থেকে তিনি যাত্রা শুরু করেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন। প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, মহেশখালীতে গিয়ে তিনি মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শন করবেন।

এরপর তিনি বন্যাকবলিত বাঁশখালী ও হাটহাজারী এলাকায় যাবেন। সেখানে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের অংশ হিসেবে নতুন ঘর হস্তান্তর করবেন।

সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১০টায় মহেশখালীর মাতারবাড়ীতে গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প ও মহেশখালী সমন্বিত উন্নয়ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী।

দুপুর সাড়ে ১২টায় মহেশখালীর বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

দুপুর ২টায় ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর বিকেল সোয়া ৩টায় হাটহাজারীর আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসায় গিয়ে আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন।

বিকেল ৩টা ৪৫ মিনিটে হাটহাজারী ডাকবাংলোয় যাত্রাবিরতি করবেন প্রধানমন্ত্রী। বিকেল ৫টায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন অনুষ্ঠানে যোগ দেবেন।

সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে চট্টগ্রামের রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ হোটেলের মিলনায়তনে আয়োজিত সাংগঠনিক সভায় অংশ নেবেন তিনি।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব জানান, ঢাকা থেকে মহেশখালী পর্যন্ত হেলিকপ্টারে যাবেন তারেক রহমান। এরপর ফটিকছড়ি থেকে সড়কপথে চট্টগ্রামে যাবেন।

সফরের সব কর্মসূচি শেষ করে রাত সাড়ে ৯টায় হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট