1. : lf_zzvaAwj1me3v :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমানের স্লোগানকে হাদিস বলে পদ হারালেন সরকারি কর্মকর্তা মার্কিন সিনেটে ডেমোক্র্যাটদের জয়,নিশ্চিত ৫১ আসন সব সম্পত্তি লিখে নেওয়ার পর ৯৫ বছরের বৃদ্ধ বাবাকে গাছতলায় ফেলে রাখার অভিযোগ সন্তানদের বিরুদ্ধে গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক মারা গেছেন মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ শুরু গোপালগঞ্জের ভাটিয়াপাড়া মোড়ে চতুর্মুখী সংঘর্ষে ভ্যানচালক নিহত কপ ৩১ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জে ইয়াবা-গাঁজা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী আটক আদিতমারীতে ৮ ইউনিয়নে‘আলোকিত লালমনিরহাট’এর প্রধান সমন্বয়কারী দায়িত্ব পেলেন যারা গোপালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার ইরানে পারমাণবিক হ মলার জন্য ট্রাম্পকে চাপ দিচ্ছেন নেতানিয়াহু: কার্লসন টাঙ্গাইলে বাসে তল্লাশি চালিয়ে ৬ কেজি গাঁজাসহ দম্পতি গ্রেফতার লালমনিরহাটে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে নতুন নিয়ম মাদারীপুরের শিবচরে জামায়াত নেতার বসতঘর ভাংচুর করলো বিক্ষুব্ধ জনতা,নারী কেলেঙ্কারীর অভিযোগ গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন,গেজেট প্রকাশ শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলায় খতিব মুফতি মুজিদুল ইসলামকে অব্যাহতির অভিযোগ চরফ্যাশনে বিশ্ব উরস শরীফ উপলক্ষে আজিমুশান ইসলামী জলসা অনুষ্ঠিত লালমনিরহাট জেলা পুলিশের কীট প্যারেড অনুষ্ঠিত টাঙ্গাইলে শিশুকে ধর্ষণচেষ্টার মামলার ১২ ঘণ্টার মাথায় আসামি গ্রেফতার রাজনৈতিক অবস্থানের কারণে সিনেমা ও বিজ্ঞাপনের কাজ হারিয়েছেন প্রকাশ রাজ: স্ত্রী আবাসন সংকটে উত্তাল পর্তুগাল তীব্র নিন্দা ও প্রতিবাদ সাতসকালে ঢাকার বাতাস ‍‍`অস্বাস্থ্যকর‍‍`

এআই দিয়ে অপপ্রচার,ক্ষোভ জানালেন মেহজাবীন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্কঃ

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে মিথ্যা কনটেন্ট তৈরি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যকে অসম্মান করে উপার্জনের প্রবণতা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ বিষয়ে প্রতিক্রিয়া জানান তিনি। মেহজাবীন স্পষ্ট করে বলেন, কাউকে হেয় করার উদ্দেশ্যে অপপ্রচার চালানো কোনো বিনোদন নয়, বরং এটি গুরুতর অপরাধ।

ফেসবুক পোস্টে অভিনেত্রী লেখেন, ‘এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা এবং কাউকে হেয় করার উদ্দেশ্যে তা ছড়িয়ে দেওয়া কোনো বিনোদন নয়। এটি একটি অপরাধ।’শুধু অপরাধীদের কর্মকাণ্ড নয়, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের সামগ্রিক আচরণ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার মতে, এ ধরনের ভুয়া ও বিভ্রান্তিকর কনটেন্ট হাজার হাজার মানুষ শেয়ার করলে তা আর কোনো নির্দিষ্ট অপরাধীর মধ্যে সীমাবদ্ধ থাকে না; বরং সমাজের নৈতিক অবক্ষয়ের চিত্র তুলে ধরে।

প্রতিবাদ জানাতে গিয়ে প্রচলিত একটি ধারণার সমালোচনা করে মেহজাবীন বলেন, কাউকে মানুষ হিসেবে সম্মান জানাতে হলে তাকে নিজের মা বা বোনের সঙ্গে তুলনা করে ভাবতে হবে কেন? প্রত্যেক মানুষকে স্বাধীন ও স্বতন্ত্র সত্তা হিসেবে সম্মান করাই স্বাভাবিক মানবিক আচরণ হওয়া উচিত।অনলাইন প্ল্যাটফর্মে ডিজিটাল কনটেন্ট তৈরির বাস্তবতা স্বীকার করলেও এর পেছনের ক্ষতিকর মানসিকতা নিয়ে প্রশ্ন তোলেন অভিনেত্রী। তিনি উল্লেখ করেন, বর্তমান সময়ে অনেকের জীবিকা নির্বাহের মাধ্যম কনটেন্ট তৈরি। তবে কয়েক ডলার আয়, কিছু ভিউ, লাইক কিংবা জনপ্রিয়তার লোভে অন্য মানুষের অপমানকে উপার্জনের মাধ্যম বানানো কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।

এ ধরনের প্রবণতা এখন নারী বা পুরুষের নির্দিষ্ট গণ্ডিতে সীমাবদ্ধ নেই বলেও জানান মেহজাবীন। তার মতে, ভিউ ও জনপ্রিয়তা অর্জনের প্রতিযোগিতা লিঙ্গের সীমারেখা ছাড়িয়ে গেছে। এখন যে কেউ এই ক্ষতিকর সংস্কৃতির শিকার হতে পারেন, আবার অজান্তেই এর অংশ হয়ে উঠতে পারেন।

ডিজিটাল প্ল্যাটফর্মে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে অভিনেত্রী বলেন, যারা জেনেশুনে এ ধরনের কনটেন্ট শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দিচ্ছেন, তারা মূলত অপরাধীর কর্মকাণ্ডে সহায়তা করছেন। অপরাধীর তৈরি করা চক্রে অংশ নিয়ে নিজের বিবেকহীনতার পরিচয় দেওয়া উচিত কি না, তা সবাইকে ভেবে দেখার আহ্বান জানান তিনি।সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় হওয়ার প্রতিযোগিতায় ব্যক্তিগত সম্মান, পারিবারিক মর্যাদা ও সামাজিক দায়বদ্ধতা যেন হারিয়ে না যায়, মেহজাবীনের ফেসবুক বার্তায় মূলত সেই আহ্বানই উঠে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট