1. : lf_zzvaAwj1me3v :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমানের স্লোগানকে হাদিস বলে পদ হারালেন সরকারি কর্মকর্তা মার্কিন সিনেটে ডেমোক্র্যাটদের জয়,নিশ্চিত ৫১ আসন সব সম্পত্তি লিখে নেওয়ার পর ৯৫ বছরের বৃদ্ধ বাবাকে গাছতলায় ফেলে রাখার অভিযোগ সন্তানদের বিরুদ্ধে গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক মারা গেছেন মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ শুরু গোপালগঞ্জের ভাটিয়াপাড়া মোড়ে চতুর্মুখী সংঘর্ষে ভ্যানচালক নিহত কপ ৩১ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জে ইয়াবা-গাঁজা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী আটক আদিতমারীতে ৮ ইউনিয়নে‘আলোকিত লালমনিরহাট’এর প্রধান সমন্বয়কারী দায়িত্ব পেলেন যারা গোপালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার ইরানে পারমাণবিক হ মলার জন্য ট্রাম্পকে চাপ দিচ্ছেন নেতানিয়াহু: কার্লসন টাঙ্গাইলে বাসে তল্লাশি চালিয়ে ৬ কেজি গাঁজাসহ দম্পতি গ্রেফতার লালমনিরহাটে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে নতুন নিয়ম মাদারীপুরের শিবচরে জামায়াত নেতার বসতঘর ভাংচুর করলো বিক্ষুব্ধ জনতা,নারী কেলেঙ্কারীর অভিযোগ গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন,গেজেট প্রকাশ শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলায় খতিব মুফতি মুজিদুল ইসলামকে অব্যাহতির অভিযোগ চরফ্যাশনে বিশ্ব উরস শরীফ উপলক্ষে আজিমুশান ইসলামী জলসা অনুষ্ঠিত লালমনিরহাট জেলা পুলিশের কীট প্যারেড অনুষ্ঠিত টাঙ্গাইলে শিশুকে ধর্ষণচেষ্টার মামলার ১২ ঘণ্টার মাথায় আসামি গ্রেফতার রাজনৈতিক অবস্থানের কারণে সিনেমা ও বিজ্ঞাপনের কাজ হারিয়েছেন প্রকাশ রাজ: স্ত্রী আবাসন সংকটে উত্তাল পর্তুগাল তীব্র নিন্দা ও প্রতিবাদ সাতসকালে ঢাকার বাতাস ‍‍`অস্বাস্থ্যকর‍‍`

খান্দারপাড়ায় স্ত্রীকে রামদা দিয়ে কুপিয়ে জখমের অভিযোগ,স্বামী আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া গ্রামে সাহিনুর বেগম (২৮) নামে এক নারীকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে তার স্বামী হাসান মোল্লার বিরুদ্ধে। সোমবার (৫ অক্টোবর) ভোররাতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত সাহিনুরকে স্বজনরা চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে গেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (৪ অক্টোবর) রাত ৭টার দিকে হাসান মোল্লা ও তার স্ত্রী সাহিনুর বেগম বাড়িতে আসেন। রাতে পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয় বলে জানা গেছে। একপর্যায়ে সাহিনুরকে বিভিন্ন বিষয়ে বোঝানোর চেষ্টা করা হয়। পরে ভোররাতে তাকে রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়েছে বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় সাহিনুর বেগম গুরুতর আহত হন এবং তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয় বলে জানা গেছে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যান।

ঘটনার পর ভোর ৫টার দিকে এসআই রাসেল হাসান মোল্লাকে আটক করেন বলে জানা গেছে। এসআই রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

হাসান মোল্লা খান্দারপাড়া গ্রামের মৃত রুঙ্গু মোল্লার ছেলে। স্থানীয় সূত্রে আরও জানা গেছে, দাম্পত্য বিরোধের পাশাপাশি সাহিনুরের সঙ্গে অন্য কারও সম্পর্ক রয়েছে এমন সন্দেহকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে এ অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি এবং ঘটনার প্রকৃত কারণ এখনো তদন্তাধীন।

পুলিশ জানিয়েছে, ঘটনার বিস্তারিত কারণ ও সংশ্লিষ্ট বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট