1. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
লিসবনে শিক্ষার্থীদের বিক্ষোভ, বন্ধ কামোঁস মাধ্যমিক বিদ্যালয় কুষ্টিয়া বাসীর জনপ্রিয় ব্যক্তি, কুষ্টিয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন ডেঙ্গু প্রতিরোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা নিশ্চিতের নির্দেশ সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির বিষয়ে নতুন তথ্য নেই মাদারীপুর এসআরবি-৮ কর্তৃক “ক্লুলেস” হত্যাকান্ডের রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার দেবীরূপে রুমিন ফারহানা, ধর্মীয় সহনশীলতা নিয়ে সমালোচনার জবাব অতিরিক্ত ডিআইজির বাড়িতে রাতভর কী হতো, চাঞ্চল্যকর তথ্য ডেঙ্গুতে নিভে গেল আরও ৪ জনের প্রাণ দেশের বাজারে স্বর্ণের দাম কমলো, আজ থেকে নতুন দর ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ থাকছেন স্কালোনি তাইওয়ানের দিকে ধেয়ে আসছে সুপার টাইফুন চাম্পি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: সনাতন ধর্মাবলম্বীদের ভোট চাইলেন বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিন বিজয়নগর বাসীর জনপ্রিয় ব্যক্তি, বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আহসান উল্লাহ বদলগাছীতে রাতের আঁধারে প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙচুর খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গোলালগঞ্জ কাশিয়ানী বাজারে হোমিওপ্যাথি চিকিৎসক ডাঃ শহিদুল ইসলামের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ভুক্তভোগীর টেকনাফ বাসীর জনপ্রিয় ব্যক্তি,টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান খোন্দকার চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম (নয়ন)মন্দির ঘুরে ঘুরে এতিম শিশুদের খোঁজ নিয়ে দিলেন নতুন টাকা সত্য,ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির ঋণ পরিশোধে মহানবী (সা.) যে দোয়া শিখিয়েছেন

শরীয়তপুরে পদ্মা নদীর ডান তীররক্ষা বাঁধে ভাঙন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

শরীয়তপুর প্রতিনিধিঃ

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পদ্মা নদীর ডান তীররক্ষা বাঁধের ৫০ মিটার এলাকা বিলীন হয়ে গেছে। এতে ঝুঁকির মুখে পড়েছে সুরেশ্বর মাছের আড়ত। ইতোমধ্যে ২০টি ব্যবসাপ্রতিষ্ঠান সরিয়ে নেওয়া হয়েছে।

জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মোঃ মিলটন হোসেন বলেন, ‘নদীতে পানি কমতে থাকায় কিছু স্থানে তলদেশের মাটি সরে যাচ্ছে। এ কারণে তীর রক্ষা বাঁধে এই ধস দেখা দিয়েছে।’

পাউবো সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে নড়িয়া উপজেলার পদ্মা নদীর দক্ষিণ তীররক্ষা বাঁধের ৩৫ মিটার অংশে ফাটল দেখা দেয়। এর দুদিনের মাথায় গতরাতে বাঁধের ৫০ মিটার অংশ ভেঙে নদীতে বিলীন হয়ে যায়।

বাঁধের ধসে যাওয়া এই অংশের পাশেই রয়েছে সুরেশ্বর মাছঘাট, যা স্থানীয়দের কাছে বড়বাজার নামে পরিচিত।
স্থানীয় সূত্রে জানা যায়, ৭০ বছর আগে সুরেশ্বর এলাকায় পদ্মা নদীর তীরে মাছ বেচাকেনা শুরু করেন জেলে ও ব্যবসায়ীরা। এরপর সেখানে গড়ে ওঠে এই বড়বাজার। বাঁধে ধস নামায় এখন ঝুঁকির মুখে পড়েছে বাজারটি। ফাটল দেখা দেওয়ার পরই অনেকেই ব্যবসাপ্রতিষ্ঠান সরিয়ে নিতে শুরু করেন।
বাজার সূত্রে জানা যায়, ভাঙন থেকে বাঁচতে গত দুই দিনে অন্তত ২০টি ব্যবসাপ্রতিষ্ঠান সরিয়ে নেওয়া হয়েছে। তবে এখনো ভাঙন ঝুঁকিতে রয়েছে ৩০টিরও বেশি প্রতিষ্ঠান।

গোসাইরহাট উপজেলার কোদালপুর গ্রামের জেলে মোঃ কবির হোসেন (৪৩) বলেন,১৫ বছর বয়স থেকে পদ্মায় মাছ ধরি। বেশিরভাগ সময় সুরেশ্বর ঘাটে এসে মাছ বিক্রি করি। এই ঘাট থেকে কখনো মাছ বিক্রি না করে ফেরত যেতে হয়নি। আজ শুক্রবার ভোরে এসে দেখি বাজারের কাছে অনেকটা জায়গা ভেঙে নদীতে চলে গেছে। তিনি আরও বলেন, ‘এই বাজার ও ঘাট ভেঙে গেলে বিপদে পড়বো আমরা জেলেরা। মাছ বিক্রির জন্য আমাদের আর কোনো সুবিধাজনক জায়গা থাকবে না।’

স্থানীয় সূত্র মতে, পদ্মার টাটকা মাছের জন্য জনপ্রিয় এই সুরেশ্বর মাছ বাজারটি। এ বাজারে অন্তত ৪০টি মাছের আড়ত রয়েছে। এছাড়া পাঁচটি বরফ বিক্রি ও পাঁচটি মাছ ধরার বিভিন্ন মালামাল বিক্রির দোকানও রয়েছে।

স্থানীয় জেলেরা জানান, প্রতিদিন ভোরে এই বাজারে মাছ নিয়ে আসেন তারা। সকাল সাড়ে আটটা পর্যন্ত চলে বেচাকেনা।
মাছ ব্যবসায়ী সজীব মাহমুদ (৪০) বলেন, ‘এই ঘাটে আমাদের বাপ-দাদার ৪০ বছরের মাছের ব্যবসা। আমি নিজেও ১০ বছর ধরে এই ব্যবসা করছি। প্রতিদিন অন্তত ২০ লাখ টাকার মাছ বিক্রি করি। আজ সকালে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানটি ভেঙে ফেলতে হয়েছে। খুব আতঙ্কে আছি কখন না আবার পুরো বাজারটি ভেঙে নদীতে চলে যায়। বাজারটি ভেঙে গেলে ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন বলেও জানান তিনি।

জাজিরা ও নড়িয়া উপজেলার ১২টি ইউনিয়নের বিভিন্ন গ্রামকে পদ্মার ভাঙনের হাত থেকে বাঁচাতে ২০১৮ সালে ১০ দশমিক ২ কিলোমিটার বাঁধ নির্মাণের উদ্যোগ নেয় পাউবো। ২০২৩ সালে বাঁধটির নির্মাণকাজ শেষ হয়। খরচ হয়েছে এক হাজার ৪০৩ কোটি টাকা। সুরেশ্বর মাছ বাজারটি বাঁধের শেষ অংশে অবস্থিত।
পাউবো জানায়, চলতি বর্ষা মৌসুমে সুরেশ্বর এলাকায় নদীর বিভিন্ন অংশে গভীরতা বেড়েছে।

গত ২৫ সেপ্টেম্বর এক সমীক্ষায় দেখা গেছে, বাঁধের কাছাকাছি নদীর তীরবর্তী অংশে গভীরতা ছিল ১০ থেকে ২২ মিটার। যদিও অন্য সময়ে এই গভীরতা থাকে ৩ থেকে ৭ মিটার।
বুধবার সর্বশেষ সমীক্ষায় দেখা গেছে, নদীর গভীরতা বেড়ে ১৮ থেকে ৩০ মিটার পর্যন্ত পৌঁছেছে।

গভীরতা বাড়ার কারণে ভাঙনের ঝুঁকি তৈরি হয়েছে বলে জানান পাউবোর নির্বাহী প্রকৌশলী মোঃ মিলটন হোসেন। শুষ্ক মৌসুমে বাঁধের ভেঙে যাওয়া অংশটি স্থায়ীভাবে সংস্কারের উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বস্ত করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট