1. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
টাঙ্গাইলে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ ঝুঁকিপূর্ণ খেয়া নৌকায় পারাপার,৭ গ্রামের মানুষের দুর্ভোগ প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর জর্ডানে গির্জার শেষকৃত্যে এলোপাতাড়ি গুলি,নিহত-৭ ভোলা বাসীর জনপ্রিয় ব্যক্তি, ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহম্মদ মনিরুল ইসলাম লিসবনে শিক্ষার্থীদের বিক্ষোভ, বন্ধ কামোঁস মাধ্যমিক বিদ্যালয় কুষ্টিয়া বাসীর জনপ্রিয় ব্যক্তি, কুষ্টিয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন ডেঙ্গু প্রতিরোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা নিশ্চিতের নির্দেশ সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির বিষয়ে নতুন তথ্য নেই মাদারীপুর এসআরবি-৮ কর্তৃক “ক্লুলেস” হত্যাকান্ডের রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার দেবীরূপে রুমিন ফারহানা, ধর্মীয় সহনশীলতা নিয়ে সমালোচনার জবাব অতিরিক্ত ডিআইজির বাড়িতে রাতভর কী হতো, চাঞ্চল্যকর তথ্য ডেঙ্গুতে নিভে গেল আরও ৪ জনের প্রাণ দেশের বাজারে স্বর্ণের দাম কমলো, আজ থেকে নতুন দর ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ থাকছেন স্কালোনি তাইওয়ানের দিকে ধেয়ে আসছে সুপার টাইফুন চাম্পি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: সনাতন ধর্মাবলম্বীদের ভোট চাইলেন বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিন বিজয়নগর বাসীর জনপ্রিয় ব্যক্তি, বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আহসান উল্লাহ বদলগাছীতে রাতের আঁধারে প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙচুর খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গোলালগঞ্জ কাশিয়ানী বাজারে হোমিওপ্যাথি চিকিৎসক ডাঃ শহিদুল ইসলামের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ভুক্তভোগীর

সরকারকে দুর্বল মনে করলে তা ভুল হবে: চিফ হুইপ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

জাতীয় সংসদের চিফ হুইপ ও বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি বলেছেন, সরকার তার সরলতা দেখিয়ে সবার সঙ্গে কার্যক্রম চালানোর চেষ্টা করেছে। তবে প্রয়োজন হলে সরকার কঠোর হতে বাধ্য হবে।

শুক্রবার (২ অক্টোবর) সকাল ১১টার দিকে রাজধানীর মিরপুরের সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ‘তায়কোয়ান্দো ফেডারেশন ক্লাব প্রতিযোগিতা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটি ২ ও ৩ অক্টোবর মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আয়োজনের কথা আগেই জানানো হয়েছিল। চিফ হুইপ বলেন, সরকারকে দুর্বল মনে করলে ভুল হবে।

সরকার তার সরলতা দেখিয়ে আপনাদের সবাইকে নিয়ে কার্যক্রম চালানোর চেষ্টা করেছে। সরকার সুদৃঢ় এবং অত্যন্ত কঠিন।

তিনি বলেন, আপনারা দেখেছেন, গতকাল আমাদের একজন সংসদ সদস্য দল থেকে বহিষ্কার হয়েছেন, তিনি পদত্যাগ করেছেন। কেন পদত্যাগ করেছেন, তিনি এমন কোনো কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন কি না, যা আমাদের চেয়ারম্যান পছন্দ করেননি অথবা দেশের স্বার্থের বাইরে ছিল।

দেশের স্বার্থের বাইরে কোনো কার্যক্রম হলে তিনি কঠোর পদক্ষেপ নেবেন এবং কঠোর পদক্ষেপ নেওয়ার জন্যই তিনি তৈরি হচ্ছেন।

নুরুল ইসলাম মনি বলেন, মানুষ, টাকা ও সুস্বাস্থ্য খুবই গুরুত্বপূর্ণ। এ কার্যক্রম হাতে নিতে হবে। পরিবেশ, জীবন কৌশলও মানুষ চায়। একটি আন্দোলন পাঁচ বছর চলছে। একটি মানুষের বাচ্চা জন্ম নিতে নয় মাস থেকে ১০ মাস সময় লাগে, একটি গাছের ফল ফলতে তিন থেকে পাঁচ বছর সময় লাগে। আমরা পাঁচ বছর ধরে আন্দোলন করছি। কেউ কেউ স্লোগান দেয়, আমরা শুধু গ্যাস-বিদ্যুৎ চাই।

তিনি বলেন, পেট্রলের দাম বেড়েছে। তিন কিলোমিটার, চার কিলোমিটার, পাঁচ কিলোমিটার যাওয়ার জন্যও জ্বালানির প্রয়োজন হয়। গ্যাস, তেল নিয়ে সংকট তৈরি হলে দুদিন ঈদ করার জন্য পেট্রলের দাম বাড়বে। এরপর সরকার সামান্য টাকা সমন্বয় করে তিনদিনের মধ্যে পেট্রলের দাম আবার কমিয়ে দেবে। আমি মাত্র তিনদিন আগে বিপিসিকে জিজ্ঞেস করেছিলাম, তিনদিন আগে এত হাহাকার ছিল, সেই ফুয়েল, ডিজেল, পেট্রল, অকটেন, ফার্নেস অয়েল বাংলাদেশে তিনদিনের মধ্যে কোথা থেকে এলো? আকাশ থেকে বৃষ্টি হলো, নাকি আমরা হাজার হাজার জাহাজ নিয়ে এসেছি?

চিফ হুইপ বলেন, কিছু মানুষ কৃত্রিম সংকট তৈরি করে। আপনারা দেখেছেন, কোনো কোনো বাড়ি ও কোনো কোনো দলের কোনো কোনো নেতার বাড়ি থেকে এসব জিনিস উদ্ধার করা হয়েছে। অভিযান চালিয়ে সেসব জায়গা থেকে জিনিস উদ্ধার করা হয়েছে। সরকার কাজ করেছে।

তিনি বলেন, আপনাদের সবার কাছে অনুরোধ করতে চাই, কোনোভাবেই সরকারকে দুর্বল মনে করবেন না। সরকার তার সরলতা দেখিয়ে চেষ্টা করছে, আপনাদের সবাইকে নিয়ে কার্যক্রম চালাতে চেষ্টা করছে। সরকার সুদৃঢ় এবং অত্যন্ত কঠিন।

নুরুল ইসলাম মনি বলেন, আমাদের এসব সমস্যা আছে, আমরা সমাধান করব। সংসদে আলোচনা করব। সংসদে আলোচনা করে সমাধান করার সুযোগ আছে। আসুন, ঐক্যবদ্ধভাবে সবাই মিলে সংসদে এসব সমস্যার সমাধান করি।

তিনি বলেন, আমি বিরোধী দলের সবাইকে দাওয়াত করি, সংসদে আসেন এবং আলোচনা করুন। এ পর্যন্ত তারা ২৬ শতাংশ আলোচনার সুযোগ পেয়েছেন, আমি ৩১ শতাংশ আলোচনার সুযোগ দিয়েছি। তারা যে বিষয়ে পার্লামেন্টে নিয়ে এসেছেন, সব বিষয়েই আলোচনা হয়েছে। আলোচনার সুযোগ থাকার পরও রাস্তায় অরাজক পরিস্থিতি তৈরি করবেন, সেটা আমরা প্রত্যাশা করি না।

চিফ হুইপ বলেন, আমাদের মধ্যে একটি নতুন কালচার চলে এসেছে। সেটা হলো অশ্লীল কালচার, গালিগালাজের কালচার। ২৪ জুলাইয়ের পর আমরা দেখছি, জাতীয় নেতা, এমনকি প্রধানমন্ত্রীকে নিয়েও অশ্লীল ভাষায় গালিগালাজ করা হচ্ছে। ভবিষ্যতে আপনারা এমন করবেন না। আমরা দেখেছি। দেখার একটা সীমা আছে। সহ্যের সীমা ছাড়িয়ে গেলে পরিস্থিতি ভালো হবে না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট