1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
যমুনা বাসীর প্রিয় ব্যক্তি, যমুনা পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো: আমিরুল ইসলাম জয়নগর বাজারে গভীর রাতে অগ্নিকাণ্ডে সাতটি দোকান ভস্মিভূ,ক্ষয়ক্ষতি দুই কোটি টাকা মোহাম্মদপুরে সন্ধ্যা নামলেই অস্ত্রের ঝনঝনানি,আতঙ্ক কাটছে না সাধারণ জনগনের বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তি করছে বাংলাদেশ পীরগঞ্জ বাসীর প্রিয় ব্যক্তি,পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ নাজমুল হক পূজামণ্ডপ মনিটরিং কমিটিতে নেই স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধিকে অন্তর্ভুক্ত না করায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা মধ্যরাতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ শিক্ষাপ্রতিষ্ঠানে টানা দশ দিনের ছুটি শুরু মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক,সময় বেঁধে দিল বিআরটিএ রাঘদী ইউনিয়ন বিএনপির হাল ধরলেন কবীর ও ইলিয়াচ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হচ্ছে ভারত দারুস সালাম বাসীর প্রিয় ব্যক্তি,দারুস সালাম থানা ডিএমপির অফিসার ইনচার্জ দুলাল হোসেন দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী বদলগাছী থানার নবনিযুক্ত ওসির মতবিনিময় সভা,বর্জন করলেন সাংবাদিকরা গোপালগঞ্জে কিশোরী ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অর্থনৈতিক সম্পর্ক জোরদারে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন চিকিৎসা শেষে এক মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস এআই দিয়ে অপপ্রচার,ক্ষোভ জানালেন মেহজাবীন হুথি হামলার প্রভাব সৌদি ফুটবলে,স্থগিত রোনালদোর ম্যাচও স্টারলিংকে বিধিনিষেধ,রুশ হামলার মুখে বিপাকে ইউক্রেন

আমতলী থেকে উদ্ধার করা ১৪টি পদ্মপোখরা সাপ কুয়াকাটার বনে অবমুক্ত

আমতলী প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

বরগুনার আমতলী থেকে উদ্ধার করা পদ্মপোখরা সাপের ডিম থেকে জন্ম নেওয়া ১৪টি সাপ দীর্ঘদিন নিরাপদ পরিবেশে পরিচর্যা ও পর্যবেক্ষণের পর আজ সকালে কুয়াকাটার প্রাকৃতিক বনে অবমুক্ত করা হয়েছে।

জানা যায়, কিছুদিন আগে আমতলী এলাকা থেকে পদ্মপোখরা সাপের ডিম উদ্ধার করা হয়। পরবর্তীতে ডিমগুলো নিরাপদে পাখিমারা এনিমেল শেল্টারে রাখা হয়। সেখানে ডিম ফুটে বাচ্চা জন্ম নেওয়ার পর সাপগুলোকে নিয়মিত পর্যবেক্ষণ ও পরিচর্যার মধ্যে রাখা হয়।

পরবর্তীতে এনিমেল বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সাপগুলোকে পর্যবেক্ষণ করা হয়। সাপগুলো প্রাপ্তবয়স্ক হয়ে প্রাকৃতিক পরিবেশে বেঁচে থাকার উপযোগী হওয়ায় মোট ১৪টি সাপকে তাদের উপযুক্ত প্রাকৃতিক আবাসস্থলে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এরই ধারাবাহিকতায়
২৬/৯/২০২৬ রোজ শনিবার,সকালে কুয়াকাটার বনে সাপগুলো নিরাপদে অবমুক্ত করা হয়।

অবমুক্তকরণ কার্যক্রমে এ্যানিমেল লাভার পটুয়াখালী এর সদস্যবৃন্দ এবং বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ্যানিমেল লাভার পটুয়াখালী,এর সদস্য আমিরুল বলেন,

> “আমতলী থেকে উদ্ধার করা পদ্মপোখরা সাপের ডিমগুলো নিরাপদে পাখিমারা এনিমেল শেল্টারে রাখা হয়েছিল। পরে ডিম ফুটে বাচ্চা জন্ম নেওয়ার পর সাপগুলোকে পর্যবেক্ষণে রাখা হয়। এনিমেল বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী সাপগুলো প্রাপ্তবয়স্ক ও প্রকৃতিতে টিকে থাকার উপযোগী হওয়ায় আজ মোট ১৪টি সাপকে কুয়াকাটার প্রাকৃতিক বনে অবমুক্ত করা হয়েছে। বন্যপ্রাণীকে হত্যা নয়, নিরাপদে উদ্ধার করে উপযুক্ত পরিবেশে ফিরিয়ে দেওয়াই আমাদের লক্ষ্য।”

বন্যপ্রাণী সংরক্ষণকর্মীরা জানান, সাপসহ প্রতিটি বন্যপ্রাণীই প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই লোকালয়ে সাপ বা অন্য কোনো বন্যপ্রাণী দেখা গেলে আতঙ্কিত না হয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে বন বিভাগ বা সংশ্লিষ্ট উদ্ধারকারী দলের সহযোগিতা নেওয়া উচিত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট