1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কেরেঙ্গাঘোনায় জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, ৪০ হাজার পিসসহ আটক-১ লালমোহনে টিউবওয়েল বসাতে গিয়ে শ্রমিকের মৃত্যু: ঠিকাদার খোকনের বিরুদ্ধে ধামাচাপা দেওয়ার চেষ্টা ও চরম অবহেলার অভিযোগ তেলের দামের অজুহাতে বাজারে আগুন, ভুগছে সাধারণ মানুষ একটি হারানো বিজ্ঞপ্তি মার্কিন রণতরীতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টা,স্বীকার করল ট্রাম্প প্রশাসন গোপালগঞ্জে জেলা কৃষি বিষয়ক কর্মশালায় ২৫ জন কৃষক ও ব্যাবসায়ীদের প্রশিক্ষণ প্রথম বৈঠকেই তারেক রহমানকে কী প্রতিশ্রুতি দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী উলিপুর সরকারি কলেজে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত সখীপুরে ১৪৬ শতাংশ জমি আদালতের আদেশে দখলমুক্ত,মালিকের কাছে হস্তান্তর কাজিপুরে শিমুলদাইড় উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি অনুষ্ঠিত আমতলীতে সরকারি কার্ডধারী খাসজমি ঠিক ভাবে ভোগদখল না করতে পারর দাবিতে দুই ইউনিয়নের এলাকাবাসির মানববন্ধন অরুয়াইল আব্দুস সাত্তার ডিগ্রি কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন উখিয়ায় পৃথক অভিযানে এক লাখ ইয়াবা উদ্ধার রায়গঞ্জে বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত পঞ্চগড়ে কোটি টাকার ড্রেন নির্মাণে নিম্নমানের ইট সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে সরিয়ে নিল ঠিকাদারের লোকজন বদলগাছীতে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ ও মিছিল: ‘পরিকল্পিত সন্ত্রাসের’ বিরুদ্ধে সোচ্চার স্থানীয় নেতৃত্ব উখিয়া ভূমি অফিসে বিভাগীয় কমিশনারের ঝটিকা পরিদর্শন দালালমুক্ত অফিস ও জনভোগান্তি দূর করার নির্দেশ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ নেবেন ৬৬ হাজারের বেশি কর্মী সরাইলে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ পঞ্চগড়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

তেলের দামের অজুহাতে বাজারে আগুন, ভুগছে সাধারণ মানুষ

অর্থনীতি ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব ছড়িয়ে পড়েছে রাজধানীসহ দেশের নিত্যপণ্যের বাজারে। ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম বাড়ার পর পরিবহন খরচ যেটুকু বেড়েছে, তার চেয়ে বহুগুণ বেশি দামে পণ্য বিক্রি করছেন খুচরা ব্যবসায়ীরা। পর্যাপ্ত তদারকির অভাবে বাজারে অনিয়ম ও অসাধু কারসাজি চরম আকার ধারণ করেছে বলে অভিযোগ করছেন সাধারণ ক্রেতারা।

সরেজমিনে রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, চাল, সবজি, মাছ থেকে শুরু করে প্রায় সব পণ্যের দামই লাগামহীন। যশোর থেকে আসা বেগুনের ক্ষেত্রে ট্রাকভাড়া বাড়ার কারণে কেজিপ্রতি খরচ বেড়েছে ১ টাকা ২৫ পয়সা, কিন্তু কাওরান বাজারের খুচরা বিক্রিতে দাম বাড়ানো হয়েছে কেজিপ্রতি ২০ টাকা।

একই অজুহাতে কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে মোটা চালের দাম। কুমিল্লার পাঙাশ মাছে পরিবহন খরচ কেজিপ্রতি ২ টাকা বাড়লেও খুচরা বাজারে বিক্রি হচ্ছে ১০ থেকে ২০ টাকা বেশি দামে। কাঁচামরিচ, টমেটো, ডিম ও সয়াবিন তেলের দামও হুট করে অনেক বেড়ে গেছে।

ক্রেতারা বলছেন, সরকারের বিভিন্ন সংস্থা বাজারে অভিযান চালানোর কথা বললেও বাস্তবে তার কোনো সুফল মিলছে না। কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) মতে, দুই কোটি মানুষের রাজধানীর জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাত্র ৬টি টিম মোটেও পর্যাপ্ত নয়। অন্যদিকে সংস্থাগুলোর মধ্যেও সমন্বয়ের অভাব রয়েছে।

বিআইডিএসের বিশ্লেষকদের মতে, মানুষের আয় না বাড়লেও মূল্যস্ফীতি ও তেলের দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের জীবনযাত্রায় মারাত্মক ধস নেমেছে। মধ্যস্বত্বভোগী ও অসৎ চক্রের হাত থেকে ভোক্তাদের রক্ষা করতে দ্রুত বাজার মনিটরিং ব্যবস্থা পুনর্গঠন ও জোরদার করার দাবি জানিয়েছেন সর্বস্তরের মানুষ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট