1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
মেসির দুর্দান্ত গোল,তবু জিততে পারল না মিয়ামি সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ নিহত-৯ গোপালগঞ্জ কাশিয়ানিতে রেলস্টেশন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার নান্দাইলে উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে ৫% কমিশন দাবির অভিযোগ,তদন্তের নির্দেশ তীব্র নিন্দা ও প্রতিবাদ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জনপ্রিয়তার শীর্ষে তারুণ্যের অহংকার,জন মানুষের বন্ধু আসন্ন ৫ নং বালারহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবুল হাসনাত রতন বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতে চিহ্নিত জুয়ারি মতিন ও মনজুরুলের জরিমানাসহ কারাদন্ড জনপ্রিয়তার শীর্ষে তারুণ্যের অহংকার,জন মানুষের বন্ধু আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব‍্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ তানজিমুল ইসলাম তুষার সমালোচনার পর হাফেজদের দেওয়া”নেক্সাস”বই ফেরত নিল ধর্ম বিষয়ক মন্ত্রণালয় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধারের সময় ফ্ল্যাটেই ছিলেন তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগের নৈরাজ্য ও আগুণসন্ত্রাসের বিরুদ্ধে মুকসুদপুরে বিক্ষোভ মিছিল বদলগাছীতে একাধিক নির্দেশনার পরও কমিটি হয়নি মিঠাপুর ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে গ্রামীন হেল্থটেক লিমিটেড নিয়ে এলো ডিজিটাল স্বাস্থ্যসেবার নতুন এক প্লাটফর্ম রাজধানীতে ভোর থেকে মুষলধারে বৃষ্টি ককটেল বিস্ফোরণে রিকশাচালক আহত,রাজধানীতে চার বাসে আগুন ১৮ কোটি মানুষের দাবি আদায়ের এই লংমার্চ-রংপুরে ডাঃ শফিকুর রহমান টুঙ্গিপাড়ায় কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, সহায়তার আশ্বাস এম পি জিলানীর সরকারি পৃষ্ঠপোষকতা পেলে কাজীপুরের অর্থনীতি পাল্টে দেবে এই মৎস্য বাজার আজ ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে

গোপালগঞ্জ কাশিয়ানিতে রেলস্টেশন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের কাশিয়ানী রেলস্টেশনের একটি বিশ্রামাগার থেকে মনির হোসেন (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মনির হোসেন কাশিয়ানী উপজেলার মধ্যপাড়া এলাকার রুকু মোল্লার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার রাত ১০টার দিকে পারিবারিক কোনো একটি বিষয় নিয়ে কলহ সৃষ্টি হলে রাগ করে বাড়ি থেকে বের হয়ে যান মনির। এরপর রাতে আর বাড়ি ফেরেননি তিনি।

সোমবার ভোররাতে রেলস্টেশনে কর্মরত রেল কর্মচারীরা সাবেক আর্মি ক্যাম্পের সামনের বিশ্রামাগারটির ছাউনির সাথে মনিরের মরদেহ ঝুলতে দেখেন। তারা সাথে সাথে স্থানীয় থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত লাশ উদ্ধার করে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে এবং একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট