1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীতে ভোর থেকে মুষলধারে বৃষ্টি ককটেল বিস্ফোরণে রিকশাচালক আহত,রাজধানীতে চার বাসে আগুন ১৮ কোটি মানুষের দাবি আদায়ের এই লংমার্চ-রংপুরে ডাঃ শফিকুর রহমান টুঙ্গিপাড়ায় কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, সহায়তার আশ্বাস এম পি জিলানীর সরকারি পৃষ্ঠপোষকতা পেলে কাজীপুরের অর্থনীতি পাল্টে দেবে এই মৎস্য বাজার আজ ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে সখীপুরে চেয়ারম্যান প্রার্থী ফারুক হোসেনের নির্বাচনী মতবিনিময় সভা জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শরীয়তপুরে ডেঙ্গু প্রতিরোধে খালের ময়লা পরিষ্কার করলেন হুইপ অপু বগুড়ায় এসআরবি-১২-এর অভিযানে গ্রেফতার-৩ পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদে বোমা বিস্ফোরণে নিহত-১৬ কাশিয়ানী কালনা টোল প্লাজা সংলগ্ন মহাসড়কে বাসের ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধ নিহত শহীদ আবু সাঈদের রক্তের সাথে জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান বেইমানী করেছেন-প্রধানমন্ত্রী’র রাজনৈতিক সহকারী যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির এলএনজি আসা শুরু বিভাগীয় উন্নয়ন কমিটির সমন্বয় সভা সরকারি দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় জোরদার ও অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান-রংপুর রেঞ্জ ডিআইজি আইন-শৃঙ্খলা রক্ষা ও শৃঙ্খলা জোরদারে গোপালগঞ্জে পুলিশে মাস্টার প্যারেড ও অপরাধ কল্যাণ সভা : ঘোড়াঘাটে ভুট্টা ক্রয়-বিক্রয় মালিক সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ কাজিপুরে ক্ষেত দিয়ে হাঁটার সময় সাপের কামড়ে বৃদ্ধ আহত ভারতীয় পণ্যে ১০০ শতাংশ শুল্কের বিল পাস যুক্তরাষ্ট্রে

রাজধানীতে ভোর থেকে মুষলধারে বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

রাজধানীর বিভিন্ন এলাকায় ভোর থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। রবিবার (২০ সেপ্টেম্বর) রামপুরা, বনশ্রী, নতুন বাজার, মিরপুর, পল্লবীসহ বিভিন্ন এলাকায় তুমুল বৃষ্টি হয়েছে। এতে অফিসগামী মানুষ ভোগান্তিতে পড়েছে।

বৃষ্টির আগে রাজধানীর বিভিন্ন এলাকায় ঝড়ো বাতাস বয়ে যায়। বৃষ্টি শুরুর পর বাতাসের তীব্রতা কমে আসে। তবে কিছু সময় পরপর বজ্রপাতের শব্দ শোনা যায়।

এর আগে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়েছিল, ২০ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে।

পূর্বাভাসে আরো বলা হয়, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, রাত ১২টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮১ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস। তবে এর আগের ছয় ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট