1. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোলা বাসীর জনপ্রিয় ব্যক্তি, ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহম্মদ মনিরুল ইসলাম লিসবনে শিক্ষার্থীদের বিক্ষোভ, বন্ধ কামোঁস মাধ্যমিক বিদ্যালয় কুষ্টিয়া বাসীর জনপ্রিয় ব্যক্তি, কুষ্টিয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন ডেঙ্গু প্রতিরোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা নিশ্চিতের নির্দেশ সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির বিষয়ে নতুন তথ্য নেই মাদারীপুর এসআরবি-৮ কর্তৃক “ক্লুলেস” হত্যাকান্ডের রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার দেবীরূপে রুমিন ফারহানা, ধর্মীয় সহনশীলতা নিয়ে সমালোচনার জবাব অতিরিক্ত ডিআইজির বাড়িতে রাতভর কী হতো, চাঞ্চল্যকর তথ্য ডেঙ্গুতে নিভে গেল আরও ৪ জনের প্রাণ দেশের বাজারে স্বর্ণের দাম কমলো, আজ থেকে নতুন দর ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ থাকছেন স্কালোনি তাইওয়ানের দিকে ধেয়ে আসছে সুপার টাইফুন চাম্পি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: সনাতন ধর্মাবলম্বীদের ভোট চাইলেন বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিন বিজয়নগর বাসীর জনপ্রিয় ব্যক্তি, বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আহসান উল্লাহ বদলগাছীতে রাতের আঁধারে প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙচুর খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গোলালগঞ্জ কাশিয়ানী বাজারে হোমিওপ্যাথি চিকিৎসক ডাঃ শহিদুল ইসলামের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ভুক্তভোগীর চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম (নয়ন)মন্দির ঘুরে ঘুরে এতিম শিশুদের খোঁজ নিয়ে দিলেন নতুন টাকা সত্য,ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির ঋণ পরিশোধে মহানবী (সা.) যে দোয়া শিখিয়েছেন

সিংগাইরে দৈনিক আলোকিত নিউজে সংবাদ প্রকাশের পর অনুমোদনহীন কারখানা সিলগালা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

মানিকগঞ্জের সিংগাইরে ঘনবসতিপূর্ণ এলাকায় অনুমোদনহীন চামড়া পোড়ানোর কারখানায় অভিযান চালিয়ে সেটি সিলগালা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর খানপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন কবির।

এর আগে গত ১৩ সেপ্টেম্বর,দৈনিক আলেকিত নিউজ, সহ দেশের বিভিন্ন জাতীয় পত্রিকায় কারখানার বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি উপজেলা প্রশাসনের নজরে এলে তাৎক্ষণিকভাবে কারখানাটিতে অভিযান চালানো হয়।

অভিযানকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন কবির কারখানাটি পরিদর্শন করেন। এ সময় প্রতিষ্ঠানটির প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদন না থাকায় কারখানাটি বন্ধ করে সিলগালা করা হয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কয়েক বছর ধরে জনবসতিপূর্ণ এলাকায় ওই কারখানায় গরুর কাঁচা চামড়া, হাড় ও মাংসসহ বিভিন্ন কাঁচামাল পোড়ানো হচ্ছিল। এতে তীব্র ধোঁয়া ও দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় স্থানীয়দের ভোগান্তি বাড়ে। বিশেষ করে শিশু ও বয়স্করা স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন বলে অভিযোগ করেন তারা।

এদিকে একই দিন ধল্লা ইউনিয়নের ধল্লা মধ্যপাড়া এলাকায় ‘গ্রিন এনার্জি ইন্ডাস্ট্রিজ’নামের আরেকটি কারখানায়ও অভিযান চালানো হয়। এ সময় প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

অভিযানের বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন কবির বলেন, চামড়া পোড়ানো কারখানাটির কোনো ধরনের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সেটি সিলগালা করা হয়েছে। এদিন আরও একটা কারখানার কর্যক্রম বন্ধ করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট