1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
যমুনা বাসীর প্রিয় ব্যক্তি, যমুনা পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো: আমিরুল ইসলাম জয়নগর বাজারে গভীর রাতে অগ্নিকাণ্ডে সাতটি দোকান ভস্মিভূ,ক্ষয়ক্ষতি দুই কোটি টাকা মোহাম্মদপুরে সন্ধ্যা নামলেই অস্ত্রের ঝনঝনানি,আতঙ্ক কাটছে না সাধারণ জনগনের বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তি করছে বাংলাদেশ পীরগঞ্জ বাসীর প্রিয় ব্যক্তি,পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ নাজমুল হক পূজামণ্ডপ মনিটরিং কমিটিতে নেই স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধিকে অন্তর্ভুক্ত না করায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা মধ্যরাতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ শিক্ষাপ্রতিষ্ঠানে টানা দশ দিনের ছুটি শুরু মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক,সময় বেঁধে দিল বিআরটিএ রাঘদী ইউনিয়ন বিএনপির হাল ধরলেন কবীর ও ইলিয়াচ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হচ্ছে ভারত দারুস সালাম বাসীর প্রিয় ব্যক্তি,দারুস সালাম থানা ডিএমপির অফিসার ইনচার্জ দুলাল হোসেন দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী বদলগাছী থানার নবনিযুক্ত ওসির মতবিনিময় সভা,বর্জন করলেন সাংবাদিকরা গোপালগঞ্জে কিশোরী ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অর্থনৈতিক সম্পর্ক জোরদারে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন চিকিৎসা শেষে এক মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস এআই দিয়ে অপপ্রচার,ক্ষোভ জানালেন মেহজাবীন হুথি হামলার প্রভাব সৌদি ফুটবলে,স্থগিত রোনালদোর ম্যাচও স্টারলিংকে বিধিনিষেধ,রুশ হামলার মুখে বিপাকে ইউক্রেন

দক্ষিণ আইচায় পরপর ৪টি ট্রান্সফরমার চুরি গ্রেফতার-১

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

চরফ্যাশন প্রতিনিধিঃ
ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানা এলাকায় পরপর চারটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনায় মো. মামুন (২৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ সেপ্টেম্বর ২০২৬ (সোমবার) বাবুর হাট এলাকা থেকে মামুনকে আটক করা হয়। এলাকায় পরপর চারটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটলে দক্ষিণ আইচা থানা পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত ও অভিযান শুরু করে।
​চুরি হওয়া সরকারি মালামালের ঘটনায় দক্ষিণ আইচা পল্লী বিদ্যুৎ সাব-জোনাল অফিসের সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার মো. রেজাউল করিম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তের ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তির সহায়তায় মো. মামুনকে শনাক্ত করে গ্রেফতার করা হয়।
​দক্ষিণ আইচা থানার এসআই মো. শাহীন হোসেন জানান, গ্রেফতার মামুনকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হলে চরফ্যাশন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানির সময় আসামিপক্ষে ছয়জন আইনজীবী উপস্থিত ছিলেন।
​গ্রেফতারকৃত মামুনের পিতার নাম হারুন সরদার। তার বাড়ি চরকলমি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নজরুলনগর ইউনিয়ন এলাকায়। পুলিশ সূত্রে আরও জানা যায়, মামুনের বিরুদ্ধে পটুয়াখালী জেলার বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে।
​এদিকে ট্রান্সফরমার চুরি ঠেকাতে দক্ষিণ আইচা থানা পুলিশের পক্ষ থেকে রাতের টহল ও নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির।
​তিনি বলেন “ট্রান্সফরমার চুরির ঘটনার পর থেকেই পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে। এই চুরি চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে তথ্যপ্রযুক্তির সহায়তায় আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট