1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জনপ্রিয়তার শীর্ষে তারুণ্যের অহংকার,অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য স্বর্ণপদক পদপ্রাপ্ত জাতীয় সাইক্লিষ্ট আসন্ন ২নং রানীপুকুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ গোলাম মোস্তফা সাখাওয়াত গোপালগঞ্জ ভ্রাম্যমান আদালতে দোকান মালিককে ৫ হাজার টাকা জরিমানা কাইশার শুভ্রতায় যমুনার চর: বুকভরা কষ্টেও হাসে ছিন্নমূল মানুষের সংসার আজ জাতীয় কন্যাশিশু দিবস সরাইলে ঐতিহ্যবাহী লাঠি খেলা গৌরব,ঐতিহ্য ও সংগ্রামের ৩৩ বছরে ‘জিয়া মঞ্চ’ মাদারীপুরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন মিঠাপুকুরে ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনবে সরকার, অক্টোবরে চুক্তি: বিমানমন্ত্রী ঈশ্বরগন্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে সাংবাদিকদের ফোনকল না ধরার অভিযোগ সরাইলে অবসর নেওয়া প্রধান শিক্ষককে বিদায় জানালেন শিক্ষার্থীরা ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরের পক্ষ থেকে পঞ্চগড় পৌরসভায় ২৭ টি ডাস্টবিন বিতরণ উখিয়ায় এক লাখ ইয়াবাসহ দুইজন আটক বাংলাদেশের জন্য কী সুখবর দিল যুক্তরাষ্ট্র? প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক চলছে গোপালগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে স্বামী নিহত, স্ত্রী হাসপাতালে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ব্যবস্থাপনা কমিটিতে উপজেলা প্রেসক্লাব সভাপতিকে অন্তর্ভুক্ত জনপ্রিয়তার শীর্ষে তারুণ্যের অহংকার বর্তমান সদস্য সচিব জাতীয়তাবাদী যুবদল গোবিন্দগঞ্জ উপজেলা শাখা আসন্ন ১৩নং কামারদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী কাজী মোহাম্মদ এহসানুল হক (রিপন) কাজিপুরে বিদেশি রিভলবার ও ৩ রাউন্ড গুলিসহ যুবক আটক দলের বাইরে গেলে ব্যক্তির উন্নয়ন হতে পারে,জনগণের নয়: তপু বোরকা পরে ভূমি অফিসে হাজির জেলা প্রশাসক,এরপর যা হলো

শিক্ষকদের অবসর ভাতা পেতে আর দপ্তরে দপ্তরে ঘুরতে হবে না,প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৫ অগাস্ট, ২০২৬
  • ১৩৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ

শিক্ষকদের অবসর ভাতা পেতে আর বিভিন্ন দপ্তরে ঘুরতে হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভবিষ্যতে অবসর ও কল্যাণ সুবিধার অর্থ সরাসরি শিক্ষকদের ব্যাংক হিসাবে পৌঁছে দেওয়া হবে বলেও জানান তিনি।

শনিবার (১৫ আগস্ট) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, ‘শিক্ষকদের অবসরের টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না। কোনো ভোগান্তি থাকবে না। মধ্যস্বত্বভোগীর দ্বারস্থ হতে হবে না।’

তিনি জানান, অনলাইনের মাধ্যমে শিক্ষকদের অবসর ভাতার অর্থ তাঁদের নিজ নিজ ব্যাংক হিসাবে পাঠানোর ব্যবস্থা করা হবে। এর ফলে অর্থ পেতে দীর্ঘ অপেক্ষা ও নানা ধরনের হয়রানি থেকে শিক্ষকরা মুক্তি পাবেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘শিক্ষকদের বাস্তব অবস্থা আমরা একটি ভিডিওতে দেখেছি। আগে ঘুষ দিয়ে ভাতার টাকা নিতে হতো। আজ যত সহজে শিক্ষকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়া হচ্ছে, বিষয়টি আগে এত সহজ ছিল না।’

তিনি অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ সরকার লুটপাটের মাধ্যমে শিক্ষকদের অবসর সুবিধার দুটি বোর্ডকে দুর্বল করে রেখে গেছে।

তারেক রহমান বলেন, ‘শিক্ষকদের অবসর ভাতার ফান্ডে পর্যাপ্ত টাকা নেই। বিশেষ ব্যবস্থার মাধ্যমে টাকা দেওয়া হচ্ছে।’

শিক্ষকদের অবদানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, প্রচলিত নিয়মে শিক্ষকতা থেকে অবসর নিলেও তাঁদের সামাজিক ও জাতীয় ভূমিকা শেষ হয়ে যায় না। তিনি বলেন, ‘প্রচলিত নিয়মে শিক্ষকতা থেকে অবসর নিলেও আপনারা এখনও শিক্ষক। আপনাদের ভূমিকা সর্বজনগ্রাহ্য।’

শিক্ষকদের অবসর ও কল্যাণ সুবিধা দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্তভাবে দেওয়ার ক্ষেত্রে অনলাইনভিত্তিক ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানান প্রধানমন্ত্রী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট