1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
যমুনা বাসীর প্রিয় ব্যক্তি, যমুনা পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো: আমিরুল ইসলাম জয়নগর বাজারে গভীর রাতে অগ্নিকাণ্ডে সাতটি দোকান ভস্মিভূ,ক্ষয়ক্ষতি দুই কোটি টাকা মোহাম্মদপুরে সন্ধ্যা নামলেই অস্ত্রের ঝনঝনানি,আতঙ্ক কাটছে না সাধারণ জনগনের বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তি করছে বাংলাদেশ পীরগঞ্জ বাসীর প্রিয় ব্যক্তি,পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ নাজমুল হক পূজামণ্ডপ মনিটরিং কমিটিতে নেই স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধিকে অন্তর্ভুক্ত না করায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা মধ্যরাতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ শিক্ষাপ্রতিষ্ঠানে টানা দশ দিনের ছুটি শুরু মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক,সময় বেঁধে দিল বিআরটিএ রাঘদী ইউনিয়ন বিএনপির হাল ধরলেন কবীর ও ইলিয়াচ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হচ্ছে ভারত দারুস সালাম বাসীর প্রিয় ব্যক্তি,দারুস সালাম থানা ডিএমপির অফিসার ইনচার্জ দুলাল হোসেন দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী বদলগাছী থানার নবনিযুক্ত ওসির মতবিনিময় সভা,বর্জন করলেন সাংবাদিকরা গোপালগঞ্জে কিশোরী ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অর্থনৈতিক সম্পর্ক জোরদারে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন চিকিৎসা শেষে এক মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস এআই দিয়ে অপপ্রচার,ক্ষোভ জানালেন মেহজাবীন হুথি হামলার প্রভাব সৌদি ফুটবলে,স্থগিত রোনালদোর ম্যাচও স্টারলিংকে বিধিনিষেধ,রুশ হামলার মুখে বিপাকে ইউক্রেন

শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ নিহত-১

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ অগাস্ট, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ

শরীয়তপুরের জাজিরায় সংঘর্ষে আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সোমবার রাতেছবি : সংগৃহীত
শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যার পর উপজেলার মূলনা ইউনিয়নের লাউখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মান্নান সরদার (৭০) পার্শ্ববর্তী সেনেরচর ইউনিয়নের চরধুপুর চরকান্দি এলাকার মৃত আলিউদ্দিন সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লাউখোলা এলাকার রেজাউল শিকদার ও তাঁর সমর্থকদের সঙ্গে আধিপত্য বিস্তার নিয়ে তমিজ খাঁ ও তাঁর সমর্থকদের বিরোধ চলছিল। এর জেরে আজ সন্ধ্যায় দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। দুই পক্ষের লোকজন পাল্টাপাল্টি ককটেল বিস্ফোরণ ঘটান। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় অন্তত শতাধিক ককটেল বিস্ফোরণ হয়।

খোঁজ নিয়ে জানা যায়, রেজাউল শিকদার বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। আর তমিজ খাঁ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জাজিরা উপজেলা কমিটির সদস্য।

সংঘর্ষে রেজাউল শিকদারের পক্ষের সমর্থক মান্নান সরদার গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যদিকে তমিজ খাঁর পক্ষের সমর্থক রিপন মোল্লা গুরুতর আহত হয়েছেন। তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।

জাজিরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোমান বাদশাহ বলেন, ককটেল বিস্ফোরণে আহত দুই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল। তাঁদের একজনের হাত গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে। আরেকজনকে পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট