1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
যমুনা বাসীর প্রিয় ব্যক্তি, যমুনা পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো: আমিরুল ইসলাম জয়নগর বাজারে গভীর রাতে অগ্নিকাণ্ডে সাতটি দোকান ভস্মিভূ,ক্ষয়ক্ষতি দুই কোটি টাকা মোহাম্মদপুরে সন্ধ্যা নামলেই অস্ত্রের ঝনঝনানি,আতঙ্ক কাটছে না সাধারণ জনগনের বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তি করছে বাংলাদেশ পীরগঞ্জ বাসীর প্রিয় ব্যক্তি,পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ নাজমুল হক পূজামণ্ডপ মনিটরিং কমিটিতে নেই স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধিকে অন্তর্ভুক্ত না করায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা মধ্যরাতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ শিক্ষাপ্রতিষ্ঠানে টানা দশ দিনের ছুটি শুরু মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক,সময় বেঁধে দিল বিআরটিএ রাঘদী ইউনিয়ন বিএনপির হাল ধরলেন কবীর ও ইলিয়াচ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হচ্ছে ভারত দারুস সালাম বাসীর প্রিয় ব্যক্তি,দারুস সালাম থানা ডিএমপির অফিসার ইনচার্জ দুলাল হোসেন দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী বদলগাছী থানার নবনিযুক্ত ওসির মতবিনিময় সভা,বর্জন করলেন সাংবাদিকরা গোপালগঞ্জে কিশোরী ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অর্থনৈতিক সম্পর্ক জোরদারে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন চিকিৎসা শেষে এক মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস এআই দিয়ে অপপ্রচার,ক্ষোভ জানালেন মেহজাবীন হুথি হামলার প্রভাব সৌদি ফুটবলে,স্থগিত রোনালদোর ম্যাচও স্টারলিংকে বিধিনিষেধ,রুশ হামলার মুখে বিপাকে ইউক্রেন

নলছিটি পৌরসভার সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগে সংবাদ সন্মেলন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ অগাস্ট, ২০২৬
  • ১৪২ বার পড়া হয়েছে

নলছিটি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটি পৌরসভার সহকারী প্রকৌশলী মিজানুজ্জামানের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ আগস্ট) সকাল ১১টায় নলছিটি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন সাবেক কাউন্সিলর জেলা বিএনপি’র অন্যতম সদস্য মোঃ এনায়েত করিম মিশু মিয়া। তার বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরেন।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, গত কয়েক বছরে নলছিটি পৌরসভার বিভিন্ন উন্নয়ন, রাজস্ব ও প্রকল্প বাস্তবায়নে ব্যাপক অনিয়ম হয়েছে। রাস্তা নির্মাণ, মশক নিধন, জলবায়ু ট্রাস্ট, সোলার স্ট্রিট লাইট, গভীর নলকূপসহ বিভিন্ন প্রকল্পে যথাযথভাবে কাজ সম্পন্ন না করেই অর্থ উত্তোলনের অভিযোগও করেন তিনি।

এছাড়া এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে প্রায় ১০ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে রাস্তা নির্মাণ প্রকল্পের দরপত্র প্রক্রিয়ায় অযৌক্তিক বিলম্ব এবং ঘুষ দাবির অভিযোগ তোলা হয় সংবাদ সম্মেলনে।

মোঃ এনায়েত করিম মিশু মিয়া অভিযোগগুলোর নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত, অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং সহকারী প্রকৌশলী মিজানুজ্জামানের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তবে এসব অভিযোগের বিষয়ে সহকারী প্রকৌশলী মিজানুজ্জামানের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এ সময় উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনিসুর রহমান হেলাল খান, সেচ্ছাসেবক দলের আহবায়ক তৌহিদুল আলম মান্না,বিএনপির অন্যতম নেতা সাবেক কাউন্সিল মোঃ জাহাঙ্গীর হোসেন, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইদুল কবির রানা, এবং বিভিন্ন ওয়ার্ডের বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট