1. : lf_DywtXa9AH2Ai :
  2. live@www.dainikalokitonews.com : - : - -
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
দিনাজপুরে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা সিভিল সার্জনকে গুণীজন সম্মাননা পত্র প্রদান শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ নিহত-১ বীরগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক গোষ্ঠীর নতুন নেতৃত্বে সঞ্জয় ঘোষ ও আব্দুর রাজ্জাক ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প,ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা মুকসুদপুরে অভিযান ৯২টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস হঠাৎ ঢাকায় আসলেন ‘র’ প্রধান ব্রাহ্মণবাড়িয়ায় তরী বাংলাদেশের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ রাজাপুরে অপরাধ প্রতিরোধে প্রতিবাদী মিছিল-সমাবেশ ফকিরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা

হঠাৎ ঢাকায় আসলেন ‘র’ প্রধান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

আলোকিত নিউজ ডেস্কঃ

বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার নানা উদ্যোগের মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং ‘র’ এর প্রধান পরাগ জৈন।

কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, বাংলাদেশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আমন্ত্রণে চার সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে ঢাকায় এসেছেন তিনি। তবে এ সফর সম্পর্কে বাংলাদেশ কিংবা ভারতের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।

গত রোববার (৯ আগস্ট) দুপুরে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে প্রতিনিধি দলের সদস্যরা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পরাগ জৈনের সঙ্গে রয়েছেন অশ্বীন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি ও শৈবাল রায় চৌধুরী। সফরকালে প্রতিনিধি দলের সদস্যরা ঢাকার একটি নির্দিষ্ট হোটেলে অবস্থান করছেন বলে জানা গেছে।

বর্তমানে ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ‘র’ এর প্রধানের দায়িত্বের পাশাপাশি স্পেশাল প্রোটেকশন গ্রুপের (এসপিজি) স্পেশাল সেক্রেটারির দায়িত্বও পালন করছেন পরাগ জৈন।

কূটনৈতিক মহলের মতে, বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক স্বাভাবিক করার চলমান প্রচেষ্টায় পরাগ জৈনের এই সফর বিশেষ গুরুত্ব বহন করছে। ঢাকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে প্রতিনিধি দলের বৈঠক ও আলোচনায় দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

কূটনৈতিক সূত্রগুলো আরও জানিয়েছে, ঢাকায় আসার আগে ‘র’ প্রধান পরাগ জৈন চীন সফর করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট